অরিগ্যামি পোস্ট:)- রঙিন কাগজ দিয়ে রকেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
রঙিন কাগজ দিয়ে রকেট তৈরি।
"আমার নতুন ব্লগে সবাইকে কে স্বাগতম"
Go green poster template ,Save Environment concept_20240531_045539_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি পোস্ট:)- রঙিন কাগজ দিয়ে রকেট তৈরি। প্রতি সপ্তাহে একটি করে ডাই/অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি। আশাকরি আজকের রকেট তৈরি দেখে আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️
Polish_20240531_044842112.jpg
  • রঙিন কাগজ।
  • পেন্সিল।
  • কাঁচি।
  • স্কেল।
  • আঠা।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-31-04-49-51-34_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি রঙিন কাগজ নিলাম। এর পরে ১৫ সে,মি পেন্সিল দিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এর পরে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম। তার পরে অপর পাশে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-31-04-50-29-08_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি কাগজ টিকে ঘুরিয়ে নিলাম। এর পরে মাঝখানে ভাঁজ করে নিলাম। এবার আমি ভাঁজ খুলে নিলাম। এবার আমি ভাঁজ এর অপর পাশে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-31-04-51-00-66_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি আস্তে আস্তে ভাঁজ গুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এর পরে ছোট করে দুপাশে ভাঁজ করে নিলাম। এর পরে কাগজ টিকে ঘুরিয়ে নিলাম। এখন আমি আগের মতো করে আবারো ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-31-04-54-00-87_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • নিচের দিকে একটু ফুটো করে নিলাম। এর পরে একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ভাঁজ গুলোকে ঠিক করে নিলাম। এর পরে রঙিন কাগজ কেটে মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এর পরে উপরে এবং নিচে রঙিন কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমার কাজ শেষ।
"ফাইনাল-আউটপুট"
IMG20240416130903 (1).jpg
IMG20240416131003 (1).jpg
IMG20240416130949 (1).jpg
  • রঙিন কাগজ দিয়ে রকেট তৈরি করা হয়েছে। এর পরে আমি রকেটের বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরণের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এধরনের কাজ গুলো করার সময় ভীষণ আনন্দ উপভোগ করি। এক ধরনের ভালো লাগা কাজ করে। রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো অনেক সুন্দর ফুটে উঠে। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আশাকরি আপনাদের সবার আজকের আয়োজন দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগঅরিগ্যামি পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়রঙিন কাগজ দিয়ে রকেট তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

বাহ খুব সুন্দর একটি অরিগ্যামি দেখলাম। রঙিন কাগজ দিয়ে রকেট তৈরী করলেন। ভাইয়া এমন একটি রকেট বানিয়ে আকাশে উড়ালে বাংলাদেশের নাম উজ্জল হতো,হা হা হা। উইনিক একটি জিনিষ দেখলাম। ধন্যবাদ।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

রঙিন কাগজের ভাজে সুন্দর রকেটের অরিগ্যামি তৈরি করেছেন চমৎকার লাগছে ভাইয়া। কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে রকেটের অরিগ্যামি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট করেছেন আজ।রঙিন কাগজ ব্যবহার করে আপনি একটি রকেট বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস এর তুলনা হয় না। আপনার রকেট দেখতে চমৎকার হয়েছে। কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে চমৎকার অরিগ্যামি পোস্ট উপহার দিয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আপনি রঙিন কাগজ দিয়ে দারুণ একটি রকেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম ভাই। এই ধরনের কাজ গুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা রকেটের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মত আমারও অনেক কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট গুলো আমার অনেক ভালো লাগে। আজকে আপনি খুবই দক্ষতার সাথে রকেট তৈরি করেছেন। এই রকেটটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ারের মাধ্যমে এই ডাই পোস্টটি তৈরি করা শিখে নিলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে রকেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। এই পোস্ট দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব সুন্দর ভাবে একটি রকেট তৈরি করেছেন ভাইয়া আপনি। আপনার রকেট টি দেখতে বেশ সুন্দর লাগছে। ছোটবেলায় আমরা স্কুলে এভাবে রকেট তৈরি করে বন্ধুদের দিকে ছুঁড়ে দিতাম তারা অনেক বিরক্ত হত আর সেটাতেই আনন্দ পেতাম হি,হি। উপকরণ এবং ধাপ গুলো খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনার লেখা পড়ে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39