অরিগ্যামি: রঙিন কাগজের নকশা তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ২৫ আগস্ট ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেকদিন হলো অরিগ্যামি পোস্ট করা হয় না। তাই আজকে যখন বাবু ঘুমিয়ে ছিল সেই সুযোগে সুন্দর একটি নকশা তৈরি করে ফেললাম। যদিও এই নকশাগুলো তৈরি করতে তেমন একটা সময় লাগে না। কিন্তু ডিজাইন আর্ট করার পর কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা যদি একটু অন্যরকম কেটে যায় বা ভুল হয়ে যায় তাহলে পুরো নকশাটি নষ্ট হয়ে যায়। তবে অনেকদিন পর আছি আপনাদের সাথে এরকম রঙিন কাগজের নকশা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। যাইহোক আমি কিভাবে নকশাটি তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | রঙিন কাগজ |
| ২ | কাঁইচি |
| ৩ | পেন্সিল |
ধাপ-১
প্রথমে আমি চার কোন সমান আকৃতির একটি রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর কাগজটি কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে দিলাম।
ধাপ-২
এরপর ভাঁজ দেওয়া কাগজের ওপর একই রকম করে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। তাহলে দুইটি ভাঁজ হলো এরপর আবারো একই রকম করে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। মোট তিনটা ভাঁজ দিতে হবে একই রকম করে।
ধাপ-৩
এরপর ভাঁজ দেওয়া কাগজের ওপর পেন্সিল দিয়ে ইচ্ছেমতো একটি ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৪
তারপর ডিজাইন অনুযায়ী কাগজটি কেটে নিলাম।
ধাপ-৫
কাগজটি কাটার পর আমি পুনরায় ভাঁজগুলো খুলে ফেললাম। আর খুলতে খুলতে ই তৈরি হয়ে গেল সুন্দর একটি নকশা। নকশা তৈরি করার পর মাঝখানে আমি সিগনেচার করে দিলাম। এভাবে সম্পূর্ণ হলো আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
রঙিন কাগজের খুব সুন্দর একটা নকশা তৈরি করেছেন। সিম্পল ডিজাইন টা বেশ ভালো লাগলো। একটু মনোযোগ দিয়ে কাজ গুলো করলে বেশ সুন্দর হয় এই ধরনের নকশা গুলো। লাল রঙের নকশা টা দারুন হয়েছে। ধন্যবাদ আপু ।
আপু মনোযোগ থেকে বড় কিছু হচ্ছে আমি যদি সুন্দরভাবে আর্ট করি তাহলেই ফুলটা দেখতে সুন্দর লাগবে। তবে নকশাটা কাটার সময়ও খুবই সাবধানে কাটতে হবে। ধন্যবাদ আপু।
এটা সত্যি বলেছেন আপু ডিজাইন আর্ট করার পরে কাচি দিয়ে কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ একটু এদিক-ওদিক হয়ে গেলেই পুরো নকশাটি নষ্ট হয়ে যায়। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি নকশা তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আমার কাছে একদিন এরকম নষ্ট হয়েছিল ভাইয়া তাই এখন অনেক সাবধানে কাটি ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে বানিয়েছেন আপু ফুলের ডিজাইন। চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে রঙ্গিন কাগজ কেটে সুন্দর ফুলের ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু ডিজাইন গুলো তো আমাদের মধ্যে আমরা যদি সুন্দরভাবে ডিজাইন আর্ট করি তাহলেই নকশা গুলো সুন্দর হয় ধন্যবাদ।
রঙিন কাগজ কেটে কেটে চমৎকার একটি অরিগ্যামি তৈরি করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি অরিগয়্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আমার অরিগ্যামি পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম।
সুন্দর একটি কথা বলেছেন আপু নকশা আর্ট করে সেটি যদি কাটায় ভূল হয়ে যায় তাহলে পুরো নকশাটি বাদ হয়ে যায়। আজ আপনার কাগজের নকশাটি অসম্ভব সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আর্ট করে সেটাকে আবার ধাপে ধাপে সুন্দর করে কাচি দিয়ে কেটে চমৎকার একটি নকশায় রুপ দিলেন যা দেখে সত্যি ভালো লেগেছে।
আপু কাগজের ভাঁজগুলো যদি খুব বেশি মোটা না হয় তাহলে কাটতে অসুবিধা হয় না। ধন্যবাদ আপু।
বাহ রঙিন কাগজ দিয়ে আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার কিছু নকশা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি নকশাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজগুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ কাগজ দিয়ে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই নকশাগুলো তৈরি করতে সময় লাগে না কিন্তু কাটার সময় খুবই সাবধানে কাটতে হয় ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করলেন যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে তৈরি করতে পারলে আরো অনেক ভালো লাগে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু দেখা এবং তৈরি করার মধ্যে অনেক পার্থক্য। নিজের হাতে যে কোন কিছু তৈরি করলে একটু বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ কেটে কেটে চমৎকার একটি অরিগ্যামি তৈরি করেছেন। আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
না ভাইয়া বেশি সময় লাগে না তবে কাটার সময় সত্যি অনেক দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ কেটে দারুন একটি নকশা তৈরি করেছেন সুন্দর লাগছে আপু। কিভাবে কাগজ কেটে এমন সুন্দর নকশা তৈরি করা যায় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা যেনো এটা দেখে একটু শিখতে পারেন সেই চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া।
সত্যিই আপুর রঙিন কাগজ দিয়ে নকশা করলে দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা করেছেন। আর এই নকশাগুলো করতে আমাদের মাঝে মাঝে বেশ ভালো লাগে। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।