অরিগ্যামি: গিফট বক্স তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240328_194619~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার,৬ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য। তাই আপনাদের মাঝে আজকে রঙিন কাগজ ব্যবহার করে একটি ছোট্ট গিফট বক্স তৈরি করা উপস্থাপন করব। জন্মদিনে অথবা বিভিন্ন অনুষ্ঠানে বা প্রিয় মানুষের জন্য এরকম গিফট বক্স আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমি এখানে তৈরি করেছিলাম জন্মদিন উপলক্ষে। যখন আমি এই গিফট টি তাকে দেবো তখন যে এটি খুলে একটি কাগজে হ্যাপি বার্থডে লেখা দেখতে পারবে। তো এখন আমি শুরু করছি কিভাবে আমি গিফট বক্স তৈরি করেছিলাম।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কলম
রং পেন্সিল
কাঁইচি
গাম

ধাপ-১

IMG_20240328_192708~2.jpg

প্রথমে আমি একটি কাগজ আয়তকার কেটে নিলাম। তারপর কাগজটি চারটি লম্বালম্বি ভাবে এবং দুইটি সোজাসুজি দাগ দিয়ে নিলাম। তারপর ঘর গুলোর মধ্যে হ্যাপি বার্থডে লিখে নিলাম। এখানে আমার ছবি তুলতে মনে ছিল না তাই এতদূর এগিয়ে এসেছি।

ধাপ-২

IMG_20240328_192801~2.jpg

এরপর যে এই দুই কোণায় দুইটি ঘর অবশিষ্ট ছিল সেই দুইটির মধ্যে একটিতে দুইটি বেলুন এবং একটিতে হ্যাপি বার্থডে লিখে নিলাম।

ধাপ-৩

IMG_20240328_193336~2.jpg

এরপর কাগজটি ঠিক মাঝখানের দুইটি দাগ বাদ রেখে চারিদিকে ছোট ছোট দাগ গুলো কাঁইচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-৪

IMG_20240328_193446~2.jpg

IMG_20240328_193459~2.jpg

IMG_20240328_193508~2.jpg

IMG_20240328_193600~2.jpg

এরপর কাগজ গুলো মুড়িয়ে আমি একটি বক্স তৈরি করে নিয়েছি। কিভাবে আমি সম্পূর্ণ কাগজটি মুড়িয়ে বক্স তৈরি করেছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

ধাপ-৫

IMG_20240406_184528-COLLAGE.jpg

IMG_20240328_194306~2.jpg

বক্স তৈরি করা হয়ে গেলে নীল রঙের দুইটি চিকন চিকন লম্বা লম্বা কাগজ কেটে নিলাম। তারপর সেটা মাঝখানে বক্সটি বসিয়ে গিফটের প্যাকেটের মতো তৈরি করলাম।

ধাপ-৬

IMG_20240406_184210-COLLAGE.jpg

IMG_20240328_194513~2.jpg

এরপর সাদা রংয়ের একটি কাগজ কেটে লাভ তৈরি করে নিলাম। তারপর লাভ টি গাম দিয়ে বক্সের উপরে লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20240328_194614~2.jpg

IMG_20240328_194556~2.jpg

IMG_20240328_194547~2.jpg

আর এরই মধ্যে দিয়ে আমার আজকে সম্পূর্ণ হয়ে গেল গিফট বক্স তৈরি। আপনাদের কাছে আমার আজকের তৈরি অরিগ্যামি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালোই লাগবে। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আসলে আপু কাউকে যদি কোন কিছু গিফট করতে হয় তাহলে গিফটের একটা বক্স খুবই প্রয়োজন। আর সেই গিফটের বক্স যদি নিজেই তৈরি করা যায় তাহলে তার আনন্দ আরো বেশি পাওয়া যায়। আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি গিফটের বক্স তৈরি করেছেন দেখেছো দারুন লাগছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি যদি কাউকে যেকোনো ধরনের গিফট দেন তাহলে বাড়িতে এভাবে একটা বক্স তৈরি করে ফেলবেন।

 2 years ago 

সামনে ঈদ আসছে আপনার মত এরকম রঙিন কাগজ দিয়ে গিফট বক্স বানিয়ে প্রিয়জনদেরকে গিফট দিলে বেশ ভালই হবে। আপু আপনার গিফট বক্সটি দেখতে অনেক বেশি কিউট হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

এরকম একটি গিফট বক্স যদি কাউকে উপহার দেওয়া যায় তাহলে যেকেউ খুশি হয়ে যাবে। আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন যা দেখতে খুবই চমৎকার হয়েছে।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার তৈরি করা গিফট বক্স আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি গিফট বক্স তৈরি করেছেন। এধরনের গিফট বক্স কাউকে দিলে ভীষণ খুশি হবে। তাছাড়া তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে উপরে লাভ দেওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

তৈরি করার প্রতিটি ধাপ আপনি বুঝতে পেরেছেন জেনে খুবই খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ ভালো ভালো জিনিস তৈরি করছে এখন সবাই। আপনিও কিন্তু দেখছি একটি ইউনিক জিনিস তৈরি করলেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলেই কিন্তু বেশ সুন্দর লাগে। আর দেখতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি গিফট বক্সের অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার গিফট বক্সটি দেখতে খুবই অসাধারণ লাগছে। এই ধরনের অরিগ্যামি তৈরি কর‍তে আমার কাছে অনেক ভালো লাগে। গিফট বক্স তৈরির ধাপ গুলা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে ছোট ছোট জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago 

আজকে বেশ দারুণ দক্ষতায় অরিগ্যামি তৈরি করেছেন। ফট বক্সটি আমার ভীষণ ভালো লাগছিল। যদি কারো জন্মদিন হয় এভাবে তৈরি করে দেখব। আপনার এত সুন্দর চিন্তাধারা, আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অনেক কষ্ট করে এই কাজটি সম্পন্ন করেছেন। এই কাজগুলো করার জন্য বেশ দক্ষতার প্রয়োজন হয়। অনেক সময় নিয়ে কাজ করেছেন। বেশ বুদ্ধিমতার পরিচয় দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুধু জন্মদিন কেন ভাইয়া যে কোন সুন্দর মুহূর্তের জন্য এরকম বক্স তৈরি করতে পারেন।

 2 years ago 

আপু আপনার মাধ্যমে মাঝে মধ্যে রঙিন কাগজের তৈরি কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। গিফট বক্স অনেক সুন্দর করে তৈরি করে দেখিয়েছেন। মাঝখানে লাভ দেওয়ার জন্য দেখতে আকর্ষণীয় লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি গিফটের বক্স তৈরি করে শেয়ার করেছেন। যেহেতু ঈদ সামনে তাই মনে হয় ভাগ্নিদের জন্য গিফটের বক্স তৈরি করেছেন। গিফটের বক্সের মধ্যে ভাগ্নিদের জন্য ঈদের সালামি পাঠিয়ে দিন আপনার গিফটের আশায় প্রহর গুনতে থাকলাম। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাগ্নিকে এরকম গিফট বক্স তৈরি করা শেখালাম। যেন তারা এরকম সুন্দর করে গিফট বক্স তৈরি করে মামিদের জন্য সালামি পাঠায়।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে জন্মদিনের গিফট বক্স তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আসলেই এরকম গেট বক্স যদি প্রিয় মানুষকে গিফট করা যায় তাহলে সেই মানুষটা অনেক বেশি খুশি হবে। জন্মদিনের উপলক্ষে এ ধরনের ছোট ছোট গিফট বক্স গিফট করতে ভীষণ ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছোট বাচ্চারা এই ধরনের গিফট গুলো পেলে খুবই খুশি হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38