অরিগামিঃ রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগামি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20240112_164902.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি প্রত্যেক সপ্তাহেই আপনাদের মাঝে অন্তত একটি রঙিন কাগজের জিনিস তৈরি করে শেয়ার করে থাকি। যেহেতু গত কয়েকদিন যাবত সময় কম পারছি তাই এ ধরনের জিনিস তৈরি করা হচ্ছিল না। আজকে একটু ইচ্ছাকৃতভাবেই সময় বের করে এই জিনিসটা তৈরি করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা রঙিন কাগজের এই প্রজাপতি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
জেল কলম
কাঁইচি
গাম

ধাপ-১

IMG_20240112_161536~2.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20240112_162048~2.jpg

এরপরে দুইটি হলুদ রঙের কাগজ ও দুটি গোলাপি রঙের কাগজ পরিমাণ মতো কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20240112_162113~3.jpg

এরপর একটি হলুদ রঙের কাগজ নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20240112_163804~2.jpg

তারপর জেল কলম দিয়ে প্রজাপতি এঁকে নিলাম।

ধাপ-৫

IMG_20240112_163949~2.jpg

IMG_20240112_164140~2.jpg

সম্পূর্ণ প্রজাপতি আঁকা হয়ে গেলে কাঁইচি দিয়ে কেটে নিলাম ।

ধাপ-৬

IMG_20240112_175900-COLLAGE.jpg

IMG_20240112_164536~2.jpg

একইভাবে আমি আরো তিনটি প্রজাপতি তৈরি করলাম। এখানে আমি হলুদ কাগজের প্রজাপতি গুলো একটু বড় করে তৈরি করেছিলাম গোলাপি রঙের কাগজের তুলনায়। চারটি প্রজাপতি তৈরি করা হয়ে গেলে প্রতিটি পাখার পাশ দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে নিলাম।

ধাপ-৭

IMG_20240112_164714.jpg

এরপর হলুদ রঙের প্রজাপতির পাখার উপর গাম লাগিয়ে গোলাপি রঙের পাখা দুটি বসিয়ে দিলাম।

IMG_20240112_164851.jpg

IMG_20240112_164823.jpg

IMG_20240112_164748.jpg

আমার তৈরি করা প্রজাপতির এই অরিগামিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে ডাই পোস্টগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনি যেহেতু সময় পাচ্ছিলেন না তাই তৈরি করতে পারেননি। তবে আজকে আপনি খুবই সুন্দর ভাবে ডাই পোস্টটি তৈরি করলেন। আপনার আজকের রঙিন কাগজের এই ডাই পোস্টটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মতামত জানতে পেরে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সিম্পল উপায়ে অনেক সুন্দর এক জোড়া প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। প্রজাপতি তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ডাইটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সহজ ভাবেই তৈরি করেছে আপু।

 3 years ago 

সময় বের করে এরকম একটা কাজ করে ভালোই করেছিলেন। আমাদের হাতে সময় না থাকলেও আমাদের উচিত সময় বের করে নেওয়া। অনেক সুন্দর করে আপনি প্রজাপতি তৈরি করেছেন, যেগুলো খুবই সুন্দর লাগতেছে দেখতে। রঙিন কাগজ দিয়ে এভাবে প্রজাপতি তৈরি করলে সেগুলো অনেক সুন্দর হয়। বিশেষ করে এরকম প্রজাপতিগুলো তৈরি করে যদি ঘরের দেয়ালে লাগানো হয় তাহলে বেশি সুন্দর লাগে। প্রজাপতিগুলো তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে ভাগ করে নেওয়া হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু তৈরি করার সময় পাইনা। তাই আজকে অনেক কষ্টের সময় বের করে আপনাদের সাথে এই প্রজাপতি তৈরি শেয়ার করেছি ভাইয়া।

 3 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর প্রজাপতির অরগামি তৈরি করেছেন। এই ধরনের অরিগামি তৈরি করতে বেশ ভালো লাগে। আমিও এর আগে এরকম একটা অরিগামী পোস্ট করেছিলাম। এ সকল অরিগামি গুলো সংরক্ষণ করে পরে দেয়ালে সুন্দর করে সাজালে দেখতে খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ধরনের অরিগ্যামি তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

সব সময় আমাদেরও এই রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিসগুলো করার সময় হয় না‌ কারণ এগুলো করতে একটু বেশি সময়ের দরকার পড়ে। তবে মাঝে মাঝে এভাবে আমাদের একটু টাইম বের করে এগুলো করে নিতে হয়। যাইহোক, আপু আপনার শেয়ার করা রঙিন কাগজের প্রজাপতি টি দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। এটির উপস্থাপনাও আপনি বেশ সুন্দরভাবে করেছেন যা দেখলাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। প্রজাপতি টি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কাগজের কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে যেমন আমার কাছে ভালো লাগে, তেমনি দেখতেও আমি পছন্দ করি। দুইটি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দুইটা প্রজাপতি তৈরি করলেন। হলুদ কালারের কাটা প্রজাপতির উপরে, গোলাপি কালারের কাটা প্রজাপতিটা জোড়া লাগিয়েছেন অনেক সুন্দর করে। কালো কলম দিয়ে প্রজাপতি গুলোর চারপাশে দাগ দেওয়ার কারণে আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা যদি আপনি দেয়ালে লাগান তাহলে ও সুন্দর লাগবে। এভাবে আপনি প্রতিনিয়ত এই কাজগুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর করে করতে পারবেন।

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38