অরিগ্যামি :- পাতার উপরে বসে থাকা পোকার অরিগ্যামি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে রঙিন কাগজ দিয়ে পাতার উপরে বসে থাকা একটি প্রকার অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম। এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে বেশ সময় দিয়ে তৈরি করতে হয়। কিন্তু আমার কাছে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে সব সময় বেশ অনেকটাই ভালো লাগে। কারণ এরকম জিনিস গুলো তৈরি করে ঘরে মধ্যে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। তাই আমি সব সময় কোন না কোন জিনিস রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে সুন্দর সুন্দর ওয়ালমেট এবং যেকোনো ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে বেশ ভালো লাগে আমার কাছে। তাই আজকে নিজের মতো করে এই প্রকার অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম। আশা করি আমার তৈরি করা রঙিন কাগজের পাতার উপরে বসে থাকা পোকার এই অরিগ্যামি আপনাদের সবার বেশ পছন্দ হবে।

photocollage_2024242251437.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240126_200143.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কিছু বিভিন্ন কালারের রঙিন কাগজ সমান করে সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।

IMG_20240201_164715.jpg

ধাপ - ২ :

তারপর সেই রঙিন কাগজ গুলোর একপাশে ঘাম লাগিয়ে ছোট ছোট রোলের মতো করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240201_164732.jpg

ধাপ - ৩ :

তারপর একেবারে হলুদ রঙিন কাগজের সামনে লাল রঙ এবং কালো রং দিয়ে চোখের মতো করে রং করে নিলাম।

IMG_20240201_164751.jpg

ধাপ - ৪ :

তারপর বিভিন্ন কালারের গোল রঙিন কাগজ গুলোকে একটার সাথে একটা সুন্দর ভাবে জোড়া লাগিয়ে একটি পোকা তৈরি করে নিলাম।

IMG_20240201_164800.jpg

ধাপ - ৫ :

তারপর সবুজ রঙের একটি রঙিন কাগজ কেটে একটি বড় সাইজের পাতা তৈরি করে নিলাম।

IMG_20240201_164816.jpg

ধাপ - ৬ :

তারপর সেই পাতার উপরে কলম দিয়ে পাতার আকৃতি সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240201_164905.jpg

ধাপ - ৭ :

তারপর পোকাটাকে পাতার উপরে ঘাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240201_164931.jpg

শেষ ধাপ :

এভাবে পাতার উপরে একটি প্রকার অরিগ্যামি তৈরি করে নিলাম। আশা করি এই অরিগ্যামি আমি আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240126_212402.jpg

IMG_20240126_212418.jpg

IMG_20240126_212408.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখলাম অনেক সুন্দর করে, পাতার উপরে বসে থাকা পোকার অরিগ্যামি তৈরি করে নিলেন। এই সুন্দর অরিগ্যামিটা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পোকা গুলোকে দেখতে কিন্তু সত্যি খুবই কিউট লাগতেছে। বিশেষ করে পোকার মধ্যে emoji আঁকার কারণে বেশি ভালো লেগেছে। আর রংবেরঙের রঙিন কাগজ দিয়ে পুরোটা অনেক সুন্দর করে তৈরি করেছেন আপনি। আপনার দক্ষতা মূলক কাজের প্রশংসা করতে হয়।

 2 years ago 

ধন্যবাদ সব সময় মতো সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পাতার উপরে বসে থাকা পোকার যে অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লাগলো আপু। পাতার উপরে পোকা হেঁটে যাচ্ছে বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভিডিও রকম ভাবে এই অরিগ্যামি টা তৈরি করার জন্য আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আপু প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের জিনিস তৈরি করার মধ্যে আলাদা মজা রয়েছে। যেটা নিজের দক্ষতার অনেক বড় প্রমাণ দেয়। আজকে রঙিন কাগজ দিয়ে পাতার উপর বসে থাকা পোকার দৃশ্যটি খুব সুন্দরভাবে তৈরি করে দেখালেন। অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন প্রতিনিয়ত এরকম ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করতে অনেক সময় দিয়ে করতে হয় মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাজগুলো সব সময় আমার অনেক ভালো লাগে। আজকে আপনি খুবই চমৎকার একটি অরিন্দম তৈরি করেছেন। পাতার উপরে বসে থাকা পোকার অরিগামিটি এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে জীবন্ত পোকার অরিগামী। এতে তৈরির প্রত্যেকটা ধাপা বলে খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা কাজগুলো আপনার কাছে সবসময় ভীষণ ভালো লাগে যেন আমি নিজেও অনেক বেশি খুশি হয়েছি ধন্যবাদ।

 2 years ago 

আপনার ডাই পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ দুর্দান্ত ভাবে পাতার উপরে বসে থাকা পোকার অরিগ্যামি তৈরি করেছেন ‌। পোকার অরিগ্যামি দেখতে খুবই সুন্দর লাগছে। পোকার অরিগ্যামি তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার তৈরি করা প্রকার অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হয়েছি ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমি এমনিতেই পছন্দ করি, আর দেখতেও ভালো লাগে। পাতার উপরে বসে থাকা পোকার অরিগ্যামিটা দেখতে খুব সুন্দর লাগছে। কারণ আপনি বিভিন্ন রকমের কালার ব্যবহার করে পোকা গুলোকে তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে পোকাটা পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আপনার এই ধরনের দক্ষতা মূলক কাজগুলো সত্যি অনেক সুন্দর হয়। তেমনি এই কাজটাও সুন্দর ছিল অনেক বেশি।

 2 years ago 

চেষ্টা করেছি পোকা টাকে সুন্দরভাবে পাতার উপরে বসিয়ে দেওয়ার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

নতুন কোন কিছু বানালে সত্যি অনেক ভালো লাগে। আর নতুন কিছু সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। পাতার উপরে বসে থাকা পোকার অরিগ্যামি দারুন হয়েছে আপু। আপনার আইডিয়া সত্যি প্রশংসনীয়। অনেক সুন্দর ভাবে আপনার হাতের কাজের দক্ষতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ঠিক বলেছেন নতুন কিছু বানাতে সবসময় অনেক ধৈর্য ধরে তৈরি করতে হয়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আপনি আজকে ইউনিক একটি অরিগ্যামি তৈরি করেছেন। পাতার উপরে বসে থাকা রঙিন কাগজের পোকা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এধরনের রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করতে আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে। কালার কম্বিনেশনেও খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ, আপনি তো খুব ইউনিক একটি অরিগ্যামি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। পাতার উপরে বসে থাকা পোকার অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে অরিগ্যামি তৈরি করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62751.41
ETH 1800.61
USDT 1.00
SBD 0.38