মৌখিক ইতিহাস

ChatGPT Image Feb 28, 2026, 12_12_38 PM.png

Image Created by OpenAI

মৌখিক ইতিহাস আসলে কি? আসলে বর্তমানে মানুষের সভ্যতা এখন শুধু লিখিত স্থাপত্যের ওপর দাঁড়িয়ে নেই। এর এক বিশাল অংশ বেঁচে আছে মানুষের মুখে মুখে, স্মৃতিতে, গল্পে, লোককথায় এবং অভিজ্ঞতার বর্ণনায়। বেশিরভাগ টিকে আছে মানুষের মুখে মুখে। আর এই অমূল্য সম্পদকেই বলা হয় মৌখিক ইতিহাস। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা যেকোনো স্মৃতি ও বর্ণনা আমাদের অতীতকে জীবন্ত করে তোলে। তাই মৌখিক ইতিহাস সংরক্ষণ করা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের জন্য অপরিহার্য। অনেক সময় দেখা যায়- অনেক ঘটনা, জীবনসংগ্রাম, সামাজিক পরিবর্তন কখনো বইয়ে লেখা হয় না।

গ্রামবাংলার প্রবীণ মানুষেরা তাঁদের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে যে ইতিহাস বহন করে থাকে, তা না লিখলে বা কোথাও রেকর্ড না করলে একসময় সম্পূর্ণ হারিয়ে যাবে। তবে লোকগান, প্রবাদ, গল্প, আচার-অনুষ্ঠান, রান্নার ধারা, কৃষি পদ্ধতি, এসবই মূলত আমাদের মধ্যে মৌখিকভাবে সংরক্ষিত। এগুলো লিখিত ইতিহাসে খুব কমই জায়গা পায়। কিন্তু এইগুলো লিখিত ভাবে থাকলে একটি জাতির পরিচয়ের মূলভিত্তি তৈরি হয়। যদি বর্তমানে এই মৌখিক উপাদানগুলো সংরক্ষণ না করা হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম এইসব সম্পর্কে অজ্ঞ হয়ে পড়বে। লিখিত ইতিহাস যতটা গুরুত্বপূর্ণ, মৌখিক ইতিহাস ততটাই জীবন্ত এবং মানবিক। আর আমাদের অতীতকে বাঁচিয়ে রাখার সবথেকে উত্তম উপায় হলো- শোনা, মনে রাখা এবং সংরক্ষণ করা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39