অনলাইন থেকে থ্রি পিস কেনা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

অনলাইন থেকে থ্রি পিস কেনা

GridArt_20231214_214158938.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমি কখনো অনলাইন থেকে থ্রি পিস কিনিনি।তবে কয়েক দিন আগে আমার ছোট জা বলল অনলাইন বেশ কিছু থ্রি পিস দেখলাম অনেক ভালো লেগেছে থ্রি পিসগুলো। তবে দাম বেশি না ৫০০ টাকা করে বেশ ভালো থ্রি পিস দিচ্ছে । তারপর বেশ কয়েকটি থ্রি পিস আমাদের দেখালো। আসলে একসাথে কয়েকটা থ্রি পিস আনলে চার্জ একই নেবে।আমি আগে ভাবতাম অনলাইন থেকে থ্রি পিস কিনলে ভালো হয় না।তাই আমি এবার ভাবলাম দাম যেহেতু একটু কম তাহলে একটা এনে দেখি কেমন হয়।তারপর আমরা তিনজা তিনটা থ্রি পিস আনতে দিলাম। আসলে এক সাথে আমরা মোট পাঁচটা থ্রি পিস এনেছি। পাঁচটার ডেলিভারি চার্জ নিয়েছে ১৮০ টাকা।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

GridArt_20231214_214134011.jpg

আরো এক সপ্তাহে আগে অর্ডার দেওয়া হয়েছিল।আসলে আর্ডার দেবার দুই দিন পরে আমাদের থ্রি পিস চলে এসেছে। তবে আমরা হাতে পেয়েছিগতকালকে।সত্যি বলতে আমি থ্রি পিস বাদে বাচ্চাদের ও আরো অন্যান্য জিনিস কিনেছি।যাইহোক গতকাল এসেছে থ্রি পিস গুলো। আসলে এগুলো ভালো হোক কিংবা খারাপ হোক চেঞ্জ করার কোন সুযোগ নেই। তবে থ্রি পিস গুলো মোটামুটি। একেবারে ভালো নয় আবার একেবারে খারাপ ও নয়। আর মোটামুটি না হয়ে কি হবে আসলে বর্তমান পাঁচশত টাকায় আর তেমন কি পাওয়া যায়। যাইহোক এই থ্রি পিসটি আমার মেজ জা নিয়েছে।দেখতে অনেক ভালো লেগেছে তবে পড়লে কেমন হয় সেটা পড়ার পরে বুঝা যাবে।

GridArt_20231214_213841212.jpg

IMG_20231214_171110.jpg

আমার আরো দুজা এই দুটি থ্রি পিস আনিয়েছি।আসলে থ্রি পিস গুলো একই ধরনের তবে কালার গুলো আলাদা।এগুলো আমি ও একটা এনেছি । প্রতিটি থ্রি পিস ভিতরে অনেক সুন্দর। আবার পুরো বডিতে এভাবে ডিজাইন রয়েছে। যাইহোক আমার জা একজন থ্রি পিস নিতে যাচ্ছে না। আসলে তার মনে হচ্ছে তেমন পছন্দ হয়নি।তবে আমরা যেহেতু অনলাইন থেকে আনিয়েছি সেহেতু ভালো হোক কিংবা মন্দ হোক নিতেই হবে। তবে তাকে আমরা বুঝাতে পারলাম না যে পাঁচশত টাকায় আর কি পাওয়া যায়। যাইহোক টাকা দিয়েছে এখন না নিলে কিছু করার নেই।

IMG_20231214_171034.jpg

এই থ্রি পিসটা আমার ছোট জা নিয়েছে। আসলে আমরা সবাই একটা একটা করে এভাবে মোট পাঁচটা থ্রি পিস আনিয়েছি। তবে আমার কাছে টাকা অনুযায়ী থ্রি পিস গুলো ভালোই লেগেছে। আসলে আমি ভেবেছিলাম আমাদের হবে কিনা। কারণ লম্বা মানুষের সব থ্রি পিস বানানো যায় না। তবে কাপড় অনেক রয়েছে আমাদের বানাতে কোন সমস্যা হবে না। যাইহোক আমি কিন্তু আনার সাথে সাথে বানাতে দিয়েছি। আসলে একটা জিনিস আনিয়েছি সেটা যেমনি হোক তা নিয়ে ভাবার কিছুই নেই। মার্কেট থেকে কিনলে সেটাও অনেক সময় ভালো হয় না।আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে।আসলে ঘোরাঘুরি করে কেনার চেয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এটাই অনেক। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

2a3UdQyEPLqLr918wJSTZ9TNrdv221pEKYsihXSb7EY9jcomUhKoLZYnNgXvWxZkDig4F62iTUQTYyTfTufuipho1e3w3NTkcnE3Zrwjsq...9D5NaGMwfEaZYxixhfXfy7oP93kya29mqLQbn3z4cDdLe1ZQ2aXsrpqbip3dh4vYZKcKj1hw67bZCFURqQBWdn7d7GvJUouL5uPYREt5RyGY4xkiXJjx3J1w4H.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

অনলাইন থেকে থ্রি পিস কিনেছেন জেনে খুবই ভালো লাগলো। কিছু কিছু অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে অনেক ভালো পণ্য পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় খুব একটা ভালো পণ্য পাওয়া যায় না এদিক থেকে আপনার ভাগ্যটা অনেক বেশি ভালো যার কারণে ভালো কিছু থ্রিপিস পেয়েছেন। আপনিসহ আপনার ২ জা এটা নিয়েছে জেনে ভালো লাগলো। হাতে থ্রি-পিস পেয়েই আপনি সেটা বানাতে দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে আসলেই থ্রি পিস এর গুণগত মান অনেক ভাল ছিল। যাইহোক অনলাইন থেকে থ্রি পিস কেনার গল্পটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অনলাইন থেকে থ্রি পিস গুলো দাম অনুযায়ী বেশ ভালই হয়েছে। কারণ ৫০০ টাকায় এখন তো একদমই থ্রি পিস পাওয়া যায় না। আপনারা পাঁচটি একসাথে নিয়েছেন বলেই সম্ভবত এত কম দামে পেয়েছেন। আর পছন্দ না হলে ফেরত হবে না কেন আপু। তেমনভাবেই অর্ডার করবেন অর্ডার করার সময় বলে নেবেন যে পছন্দ না হলে ফেরত দেবেন আমি তো ওভাবেই অর্ডার করি চেঞ্জ করার অপশন থাকে পছন্দ না হলে ফেরত দেয়ার অপশন থাকে। যাইহোক ৫০০ টাকা অনুযায়ী থ্রি পিস গুলো কিন্তু মন্দ হয়নি বেশ ভালই লাগলো আমার কাছেও। ধন্যবাদ আপু আপনাকে অনলাইনে কেনাকাটার অনুভূতি ও গ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু এটা ছাড়ে দিয়েছে তাই পাল্টানোর কোন সুযোগ নেই। ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু আসলে ৫০০ টাকা থ্রি পিস বলে কথা। বর্তমান সময়ে ৫০০ টাকার বলতে বাজারে থ্রিপিস পাওয়া যায় না। যদি পাওয়া যায় তেমন ভালো হবে না আবার তেমন খারাপ হবে না। যাক থ্রি পিস গুলোর বডিতে খুব সুন্দর কাজ করা প্রিন্টিংয়ের। আমার কাছে দেখতে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি অনুভূতি শেয়ার করলেন আপনি।

 3 years ago 

জি আপু আপনার কাছে ও অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

অনলাইন থেকে কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে। তাই মাঝেমধ্যে বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি অনলাইন থেকে। যাইহোক আপনারা তো বেশ কয়েকটি থ্রি পিস অর্ডার দিয়েছেন দেখছি। দাম অনুযায়ী থ্রি পিস গুলো খারাপ না। বর্তমানে ৫০০ টাকায় আসলেই ভালো কিছু পাওয়া যায় না। যাইহোক বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। এতো সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37