গল্পগুজব ও আড্ডা

33304ac8-f5f1-4326-a40d-f18e0b08fcd5.png

Image Created by OpenAI

দিনের ব্যস্ততা শেষ হলে পৃথিবী যেন একটু ধীরে হাঁটতে শুরু করে। অর্থাৎ চারপাশের কোলাহল কমে আসে, রাস্তাঘাট ফাঁকা হতে থাকে, আর সেই নীরবতার মাঝেই জন্ম নেয় রাতের আড্ডা। এই আড্ডা কখনো ছাদের এক কোণে, কখনো চায়ের দোকানের বেঞ্চে, আবার কখনো বন্ধুর ঘরের মেঝেতে বসে চলতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। রাতের গল্প গুজবের একটা আলাদা আবেগ আছে, যা দিনের আলোয় ঠিক অনুভব করা যায় না। রাত মানেই যেন মন খুলে কথা বলার সময়। কারণ দিনের ব্যস্ততায় মানুষ নিজের অনুভূতি গুলো অনেক সময় লুকিয়ে রাখে, কিন্তু রাতের নীরবতা সেই গোপন কথা গুলোকে ধীরে ধীরে বাইরে নিয়ে আসে। যেমন- কেউ নিজের স্বপ্নের কথা বলে, কেউ ব্যর্থতার গল্প, আবার কেউ পুরনো স্মৃতির পাতা খুলে বসে।

এই গল্পগুলোর কোনো নির্দিষ্ট গন্তব্য থাকে না, তবুও সেগুলো শুনতে ভালো লাগে। বন্ধুদের রাতের আড্ডা সাধারণত খুব সাধারণ বিষয় দিয়েই শুরু হয়। হয়তো ক্রিকেট ম্যাচ, কোনো সিনেমা, কলেজ জীবনের স্মৃতি কিংবা সাম্প্রতিক কোনো ঘটনা। কিন্তু সময় যত গড়ায়, কথাগুলো তত গভীরে যেতে থাকে। মাঝরাতে অনেক সময় এমন কিছু আলোচনা হয়, যা দিনের বেলায় কখনোই বলা হয় না। কারণ রাত মানুষকে একটু বেশি আবেগপ্রবণ করে তোলে। গ্রামের রাতের আড্ডা আর শহরের রাতের আড্ডার মধ্যে কিছুটা পার্থক্য আছে। গ্রামের আড্ডায় থাকে প্রকৃতির শব্দ, ঝিঁঝিঁ পোকার ডাক আর খোলা আকাশের শান্তি। অন্যদিকে শহরের আড্ডায় থাকে ব্যস্ততার ক্লান্তি ভুলে কিছুটা সময় নিজের মতো কাটানোর চেষ্টা। তবে জায়গা আলাদা হলেও অনুভূতিটা প্রায় একই। মোটকথা, মানুষ একটু শান্তি খোঁজে, একটু আপনজন খোঁজে এই বিষয়ের মধ্যে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39