
হ্যালো বন্ধুরা,
আমরা বাংলা ব্লগ কিছুটা ব্যতিক্রমধর্মী কমিউনিটি, এটা আমরা শুরু হতেই বলে আসছি যদিও অনেকেই বিষয়টি নতুন অবস্থায় তেমন একটা বুঝতে সক্ষম হয় নাই তবে ধীরে ধীরে ঠিক বুঝে যাচ্ছে বিষয়টি। হয়তো অনেকেই শুরুতে কমিউনিটিতে জয়েন করার পর কোয়ালিটি নিয়ে তেমন চিন্তিত ছিলো না কিন্তু যখনই বিষয়টি বুঝতে সক্ষম হলো আমার বাংলা ব্লগ সত্যি কিছুটা ব্যতিক্রম এবং কোয়ালিটি ছাড়া এখানে ভালো কিছু করার কোন সুযোগ নেই। তারপর হতে সবাই নিজ অবস্থান হতে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।
আসলে বাঙালীদের বেশ ভালো যোগ্যতা কিংবা দক্ষতা যাই বলুন না কেন দুটোই ভালো পরিমানে আছে কিন্তু তাদের নার্সিং করার মতো কোন কমিউনিটি নেই যার কারনে বাঙালীরা খুব একটা ভালো সাপোর্ট পাচ্ছেন না এবং নিজেদের সেরাটা প্রকাশ করতে পারছেন না। আর আমার বাংলা ব্লগ শুরু হতেই সেই চেষ্টাটা করে যাচ্ছে যেন সবাই নিজের সেরাটা প্রকাশ করতে পারেন। আর ক্ষেত্রে আমার বাংলা ব্লগ কোয়ালিটি কনটেন্টে সাপোর্ট নিশ্চিত করার মাধ্যমে সবাইকে আরো বেশী উৎসাহী করে তুলছে।
দেখুন কোয়ালিটি বিষয়টি সম্পূর্ণভাবে নিজেদের মানসিকতার উপর নির্ভরশীল, হয়তো আমরা আপনাদের উৎসাহ দিতে পারবো, কাজের ক্ষেত্রে সঠিক লাইন ধরিয়ে দিতে পারবো কিন্তু নিজের মেধা এবং যোগ্যতার সমন্বয় আপনাদেরই করতে হবে, যারা এই সমন্বয়টা সঠিকভাবে করতে পারছেন, কাংখিত অবস্থানে পৌছানোটা তাদের জন্যই সহজতর হয়ে যাচ্ছে। আর সহজ এই সমীকরণটি আপনি যত সহজে বুঝতে সক্ষম হবেন আমার বাংলা ব্লগে কাজ করাটা আপনার জন্য ততো বেশী সহজতর হয়ে উঠবে।
যাইহোক, এই সপ্তাহে পুরো কমিউনিটির জন্য দুটো দারুণ সুযোগ তৈরী হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা এ্যাডমিন কর্তৃক, দুটো প্রতিযোগিতার ঘোষণার মাধ্যমে। যদিও দ্বিতীয় প্রতিযোগিতার ব্যাপারে অনেকের মাঝেই কিছুটা সংশয় রয়েগেছে, অনেকেই আমাকে ডিএম করেছেন আবার টিকেট ক্রিয়েট করেছেন, আমি বা আমরা চেষ্টা করেছি তাদের সেই সংশয়গুলো দূর করার। অনেকেই ডিজিটাল এবং এনাগল ড্রয়িং এর পার্থক্যটুকুও বুঝতে পারছেন না। আবার অনেকের কাছে পুরো বিষয়টি প্যাচ লেগে আছে। যাইহোক বিষয়টি সত্যি অতো বেশী কঠিন না, রুলসগুলো একটু ভালোভাবে পড়লেই সব পরিস্কার হয়ে যাবে।
এই ক্ষেত্রে আমার অংশগ্রহনটি হতে পারে আপনাদের জন্য সহজ একটি উদাহরণ। কারন আমি ড্রয়িং একদমই বুঝি না, সহজ কথায় কিছু ড্রয়িং করতে পারি না। সত্যি সত্যি এটা আমার দ্বারা হবে না, সেই বিষয়টি আমি পরিস্কারভাবে জানি। তবুও অংশগ্রহণ করার জন্য দুদিন আগে ফটোশপ ব্যবহার করে একটা ডিজিটাল ড্রয়িং করেছিলাম, হয়তো আপনাদের নিকট সেটা শিশু সুলভ মনে হতে পারে কিন্তু আমার কাছে সত্যি বিরাট কিছু। চলুন তাহলে সেই বিরাট কিছুর ড্রয়িংটা দেখি-
ধাপ-১

ফটোশপ ওপেন করে নতুন একটি পেজ নিলাম।
ধাপ-২

ব্রাশ টুল ব্যবহার করে একটু ভিন্নভাবে পুরো পেজটি রং করলাম।
ধাপ-৩

একটা বৃত্ত নিয়ে হলুদ রং দিলাম এবং তার চারপাশে হালকা সাদা শ্যাডো দিলাম।
ধাপ-৪

এরপর পুরো পেজটিতে বৃত্তের বিপরীতে হালকা কিছু কালো শ্যাডো দিলাম ব্রাশ টুল ব্যবহার করে।
ধাপ-৫

সব শেষে ব্রাশ টুলের মাধ্যমে ধানের দৃশ্য তৈরী করেছি।
আসলে আমি যতটুকু বুঝি আর্ট বিষয়টি পুরোপুরিভাবে নির্ভর করে কল্পনা শক্তির উপর আর আমার কল্পনাশক্তি খুবই দুর্বল, কিছু ভিটামিন পেলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সমস্যা হলো সঠিক মানের ভিটামিনের খুবই অভাব আজকাল, হা হা হা । যাইহোক চেষ্টা এবং সেটাকে সঠিকভাবে উপস্থাপন করার একটা ক্ষুদ্র প্রয়াস ছিলো এটা, বাকি ভালো-মন্দ আপনাদের উপর নির্ভর করছে।
ট্রন ওয়ালেট এড্রেস: TW52NDoLRWqhhVxjYeagUfJRA938uodrap
ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

ভিটামিনের পূর্ণতা ভাই
আছে কল্পনায়
হাফিজ ভাইয়ের মস্তিষ্কের
শত ভাবনায়
কল্পনাকেও ছাড়িয়ে গেছে
আজকে তোমার ছবি
ছবি দেখেই এক নিমিষে
হয়ে গেলাম কবি
সকাল বেলার সোনালী রোদ
আলোয় ঝলমল
এই ছবিটা মনের ভেতর
করছে কোলাহল
অসামান্য প্রতিভা তোমার
জাগায় মনে আশা
সবার পক্ষে দিয়ে গেলাম
অসীম ভালোবাসা
♥♥
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ভাই প্রতিযোগিতায় আপনি মনে হয় ফাস্ট হয়েছেন। কারণ আপনার আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম আর্ট মনে হচ্ছে এই প্রথম দেখলাম ভাই আপনার আর্টটি সত্যি সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আরে নাহ, এতো বেশী পাম্প দিলে আবার ফেটে যাবো কিন্তু হা হা হা হ
ভাইয়া,ফেটে গেলে,সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিব। হা হা,🤭
বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। 😁😁 আসলেই তো কল্পনা করেই সবকিছুর আত্মপ্রকাশ করতে হয়। তবে আপনার আর্ট যে ভালো হয় নি টা কিন্তু নয়। NFT এর জন্য এই রকম চিত্রকর্ম বেশ জনপ্রিয়। শুভকামনা রইলো আপনার জন্য।ঠিক বলেছেন ভাইয়া আসলে বাঙ্গালীদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে কাজে লাগানোর মত গাইড লাইন নেই। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যারা কাজ করছে তারা সকলেই অনেক প্রতিভার অধিকারী। তারা তাদের কাজের মাধ্যমে নিজের প্রতিভাকে বিকশিত করছে। বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন নতুন আইডিয়া ও প্রতিযোগিতা সকলের প্রতিভাকে বিকশিত করছে। আপনার আর্ট দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
NFT প্রতিযোগিতার জন্য আপনার ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি দেখি সব কাজে ওস্তাদ। মজা করলাম ভাইয়া। যাইহোক ভাইয়া সুন্দর একটি দৃশ্য আপনার সৃজনশীলতার মাঝে জায়গা পেয়েছে। আপনার সৃজনশীলতা ফুটিয়ে তুলেছেন ডিজিটালভাবে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনার এই ডিজিটাল আর্ট প্রতিযোগিতার রেসে অনেকটাই এগিয়ে থাকবে সেই প্রত্যাশা করছি। শুভকামনা রইল।
ছবিটির সব কিছুর মধ্যে সুর্য আর ধানের শিষ গুলো কে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধানেরশিষ আঁকতেই মনে হয় অনেক সময় লেগেছে আপনার। কারন ওগুলা খুব স্মুথ হয়েছে। এমনিতে পুরো ডিজিটাল আর্টটাই অনেক সুন্দর ছিলো।
আপনার সাথে আমি সহমত। আসলে অনেকে মনে করে আমার কাজগুলো আরেকজন করে দিবে এটা সম্পূর্ণ ভুল। আসলে কেউ আমাকে গাইড করতে পারে কিন্তু নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। আপনার ডিজিটাল আর্ট একদম স্বচ্ছ হয়েছে সত্যি অসাধারণ লাগছে খুব সিম্পল এর মধ্যে গর্জিয়াস।
ভাই গর্জিয়াস কিছু পানি না এটা আগেই বলে দিয়েছি কিন্তু অনেকেই সাহস করছে অংশগ্রহণ করার, তাই আমি এটা দিয়েই অংশগ্রহণ করলাম যেন অন্যরা দেখে অংশগ্রহণ করার সাহস পান। ধন্যবাদ
জি ভাই নিজের চেষ্টা দিয়ে একটি তৈরি করেছে ইনশাল্লাহ পোস্ট করবো।
আসলে ভাইয়া শিশুসুলভ মোটেও লাগেনি।কারণ এই ডিজিটাল আর্টের ১% ও জানিনা।জানতে চাইলেও অনেক কঠিন লাগে।আর সেই কঠিন কাজ যখন কেও এতো সহজে করে ফেলে তা দেখতে দারুণ ই লাগে।