নতুন সদস্যের আগমন।

in আমার বাংলা ব্লগ3 years ago

1681115523126.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে। একেবারে সময় পাচ্ছিনা বললেই চলে। আসলে ব্যস্ততা অনেক কিছুরই রয়েছে। আর তার অন্যতম কারণ হচ্ছে আমাদের একজন নতুন সদস্য এসেছে। নতুন সদস্য মানে আনন্দ। আর তার সাথে সাথে অনেক কাজের ব্যস্ততা। এবার আপনারা জানতে চাইবেন তো কার নতুন সদস্য এসেছে।

গত বৃহস্পতিবার সকালে আমার ছোট বোন @bdwomen এর কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে। যদিও প্রথম থেকেই সবকিছু সুস্থভাবেই হয়েছে। আর এই জন্য আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আসলে বর্তমানে সুস্থ ভাবে জন্মগ্রহণ করাটা অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ এখনকার সময় সিজারিং করে জন্মগ্রহণ করার প্রবণতা আর একটু বেশি। আমাদের পরিবার এবং ওর শ্বশুর বাড়ির পরিবারের সবাই ভীষণ খুশি ছিল। আসলে পরিবারের একজন নতুন সদস্য আসার থেকে খুশির বিষয় মনে হয় আর কিছুই হয় না। বিশেষ করে আমাদের যাদের ঘরে আসে তারাই বেশি আনন্দিত হই।

বোনের মেয়ে হওয়াতে আমিও ভীষণ খুশি হয়েছি। এই বিষয়টা নিয়ে আজকে কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে। বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব করব বলে হয়ে উঠছিল না। তার মধ্যে আবার এখন রমজান মাস চলছে। রমজান মাসে তো সবারই ব্যস্ততা রয়েছে। এই সবকিছুর জন্য একদম সময় পাচ্ছি না। প্রথম দিন যখন সুস্থভাবে জন্মগ্রহণ করলে তখন আমরা বেশ খুশি ছিলাম। এমনকি ডাক্তার মা এবং বেবি দুজনে সুস্থ আছে এই জন্য বাড়িতে নিয়ে যেতে বলল। তো প্রথম দিন বাড়িতে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ খুশি ছিলাম।

বিশেষ করে আমার মেয়ে এত ছোট একটা বাবুকে দেখে ভীষণ খুশি হয়েছে। বারবার বাবুকে ধরতে চাইছিল। যদিও ও নিজেও এখনো খুবই ছোট। কিন্তু এই বিষয়টা বুঝতে পারছিল না। তাছাড়া আমাদের বাড়িতে নিয়ে এসেছিল বোনকে। কারণ ওর শ্বশুরবাড়িতে শুধুমাত্র ওর ওর শ্বশুর এবং শাশুড়ি ছিল তারা অনেক বৃদ্ধ। দেখাশোনা করার কেউ ছিল না এই জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তারপর আবার সেদিন বোনের শশুর শাশুড়ি এসেছিল নিজেদের নাতনিকে দেখতে। তারপর আবার ওর ননদ দুইজন এমনকি ননদের মেয়ে সবাই এসেছিল দেখতে।

সবাইকে দেখে ভীষণ ভালো লেগেছিল। আসলে এরকম আনন্দের মুহূর্তে সবাই যখন একসাথে হই তখন কিন্তু ভীষণ ভালো সময় কাটে। যদিও অনেকটা ব্যস্ততার মধ্যে থাকতে হয় কিন্তু সবার সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। এইসব করতে করতে প্রথম দিন টা কিন্তু ভীষণ ভালোই কেটেছে। যদিও যখন আমি প্রথম শুনেছি এমনকি মোবাইলে ছবি দেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। বাড়িতে আনার পর অবশ্য ব্যস্ততার জন্য আমি নিজে ছবি উঠাতেই ভুলে গিয়েছি। পরবর্তীতে রাতে যখন একটু কোলে নিতে আসলাম তখনই আমি কয়েকটা ছবি তুলেছি। আমি মনে করি এই সময়টা অনেক আনন্দে কাটানো যায়।

তাছাড়া একজন মা হওয়ার অনুভূতিটাও কিন্তু অন্যরকম। যেটা কিনা না হলে অনুভব করাটাই সম্ভব নয়। আর আমরা যারা মা হয়েছি তারা নিশ্চয়ই এই বিষয়ের মর্মটা বুঝতে পারি। যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত কষ্টের আর অত্যন্ত আনন্দের। আসলে আমরা যতই কষ্ট করি না কেন যখন নিজের সন্তানের মুখ দেখি তখন কিন্তু এই সব কিছুই দূর হয়ে যায়। আজকে একটু সময় পেয়ে ভাবলাম আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করি। নিশ্চয়ই এই খুশী খবরটা শুনতে পেয়ে আপনাদের ও ভীষণ ভালো লেগেছে। আমার নিজেরও খুবই ভালো লেগেছে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবারো শেয়ার করব নতুন কোন বিষয়।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

সত্যি সবার মাঝে যদি নতুন আরো একজন সদস্য যুক্ত হয় তখন অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। নতুন সদস্য ঘরে আসার কারণে সবাই অনেক খুশি হয়েছে। তুমি দেখছি আজকে নতুন সদস্যের আগমন নিয়ে পোস্ট লিখেছো। এই বিষয়টা সবার মাঝে ভাগ করে নিয়েছো দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ভালোই লিখেছ সম্পূর্ণ পোস্ট।

 3 years ago 

ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই আপু মা হওয়ার অনুভূতিটা অন্যরকম হয় যেটা আমি মা না হলে বুঝতে পারতাম না। আপনাদের পরিবারে নতুন অতিথি আসার কথা শুনে বেশ খুশি হলাম। আপু এবং বাবুর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সত্যি অনেক আনন্দের বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ছোট বোনের মেয়ে সন্তান হয়েছে এটা জানতে পেরে অনেক ভালো। এই পৃথিবীতে যেন সে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি। আপনাদের পরিবার তো তাহলে এখন নতুন শিশুর আগমনে অনেক খুশি হয়ে গিয়েছে।

 3 years ago 

অনেক খুশি হয়ে গিয়েছে সবাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনাকে ও আপনার বোন বিডি ওমেন আপুকে অভিনন্দন। ঠিক তাই যাদের ঘরে নতুন অতিথি আসে তারাই সে আনন্দ উপভোগ করতে পারে। মা ও মেয়ে সুস্থ্য আছে জেনে ভালো লাগল। অনেক ধন্যবাদ খুশির খবর শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

নতুন সদস্য আগমনে পরিবারের সবার মনে হাসি ফুটিয়েছে।এটি সত্যি অনেক আনন্দের। দোয়া রইলো মা ও মেয়ে জন্য।

 3 years ago 

অনেক আনন্দের বিষয় আমাদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা ঠিক পরিবারের নতুন সদস্য আসলে তার মতো আনন্দে আর কিছুই থাকে না। তবে আপু আমাদের আপনি মিষ্টি খাওয়াবেন না। খালামণি হয়ে গেলেন। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে শুনে ভালো লাগলো। এখন তো আবার সবাই সিজার করতে হবে বলে ভয় দেখায়।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য।

 3 years ago 

পরিবারে একজন নতুন সদস্য আসলে সত্যি অনেক ভালো লাগে আপু। আপুর কন্যা সন্তান হয়েছে জেনে অনেক ভালো লাগলো। এবং আরো ভালো লাগলো তারা দুজনেই অনেক সুস্থ জেনে। আপু এবং তার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ‌ ধন্যবাদ আপু

 3 years ago 

দোয়া করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথম জানাই শিশুটিকে শুভেচ্ছা ও অভিনন্দন,বড় হয়ে মানুষের মতো মানুষ হবে।সত্যি আপু মা হওয়ার অনুভূতি অন্য রকম তা শুধু একজন মাই বোঝে। পরিবারের নতুন সদস্য আসলে সবাই অনেক আনন্দিত হয়।তবে আপু আমাদের জন্য কিন্তু মিষ্টি পাঠানো উচিত। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি একজন মাই বোঝে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিডি ওমেন আপু আপনার ছোট বোন জানতাম না ।আপুর জন্য সন্তান হয়েছে এবং দুজনেই সুস্থ আছে জেনে ভালো লাগলো।আপনারা সবাই অনেক ক্রিয়েটিভ।বাবুও অনেক ক্রিয়েটিভ হবে😊।শুভকামনা রইল মামুনির জন্য আগামী জীবন সুন্দর হোক।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কি বলেন। এটাতো সবাই জানে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38