নতুন করে মামা হলাম
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ একটি অত্যন্ত আনন্দঘন মুহূর্তের দিন। কারণ আজ আমার এক খালাতো বোনের বেবী হল। যদিও তার সাথে আমার সম্পর্ক অনেক পুরনো এবং অনেকটাই গভীর। কারণ ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা করেছি একসাথে স্কুলে গিয়েছি এবং একসাথে একই কলেজেও পড়াশোনা করেছিলাম। তাহলে একবার চিন্তা করে দেখুন সে আমার একসাথেই বন্ধু এবং খালাতো বোন।
গত ২৫ তারিখে ডেট ছিল ডেলিভারি হওয়ার কিন্তু আর তারা চেষ্টা করছিল যে নরমাল ডেলিভারি হবে এবং ডাক্তারের সাথে কথা বলে তারা জানতে পেরেছিল আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেই সুবাদে আজ ৩০ তারিখ অবধি অপেক্ষা করা হয়েছিল। আজ যখন সমস্ত টেস্ট করা হয়েছিল তখন তারা জানিয়ে দেয় যেভাবেই হোক না কেন আজকের মধ্যেই ডেলিভারি করাতে হবে। যদি নরমালে হয় তাহলে ভালো না হলে সিজার করাতে হবে।
আমার বোনেরও নরমালে ডেলিভারি হওয়ার অনেকটাই ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে সিজারের মাধ্যমেই তার বেবিকে পৃথিবীতে নিয়ে আসে। কারণ সেই মুহূর্তে এসে ডাক্তাররা বলে যে কোন তার বেবি একটু সমস্যা হয়ে গেছে। সিজার ছাড়া কোন ভাবেই এর সুস্থভাবে বেবিকে বের করে আনা সম্ভব নয়। যাই হোক ডাক্তার যেভাবে বলেছে আমরা সেভাবেই পদক্ষেপ নিয়েছিলাম এবং সন্ধ্যার পরপরই আমার বোন সুস্থভাবে বাচ্চা ডেলিভারি করেছেন। যেটা অত্যন্ত সুখবর এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছে। বর্তমানে মা এবং সন্তান দুইজনেই ভালো আছে তবে ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী বেশ কয়েকদিন তাদের চলাফেরা করতে হবে। এছাড়াও নীলফামারীতে মাত্রা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজ এবং সেই সাথে অনেক ঠান্ডা হাওয়া বইছে। যার কারণে একবারে শীতলতম পরিবেশে সে জন্মগ্রহণ করলে।
এখনো রাত দশটা বাজে এখন পর্যন্ত আমরা হাসপাতাল থেকে বাড়ি যেতে পারিনি কিছু সমস্যার কারণে। এখনো আমরা হাসপাতালের মধ্যেই রয়েছি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমস্ত সমস্ত সমস্যার সমাধান হলে পরেই আমরা বাসায় যাব এবং আমার বোনের সাথে আমার দুলাভাই বর্তমানে ঢাকা হাসপাতালে অবস্থান করবে। এছাড়াও নতুনভাবে মামা হতে পেরে অনেকটাই ভালো লাগছে এবং সেই সাথে অনেকটা আনন্দিত হয়েছি। যদিও এর আগেও আমি মামা হয়েছে তবে এই মামা হওয়াটা একটা আলাদা ধরনের ভালোলাগা কাজ করছে।
যাই হোক আজকের মত এখানে শেষ করছি। আপনারা সবাই নতুন বেবির জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে ভালো কিছু করতে পারে এবং সৎপথে চলতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: নতুন করে মামা হলাম
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......