নতুন সূচনা

in আমার বাংলা ব্লগ8 months ago
নতুন সূচনা

1000064563.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে বর্তমানে শারীরিকভাবে ব্যাপক অসুস্থ রয়েছি। একদিকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ভাবে রয়েছি। তবে আমি নিজেকে সামলে নিয়েছি। আমি সব সময় চেস্টা করি নিজেকে পজেটিভ রাখার। আমাদের এই ছোট জীবনে কত ধরনের সমস্যা আসে, আমরা সমাধার করার চেস্টা করি। এভাবেই চেস্টা চালিয়ে যাই।

জীবন নির্বাহ করার জন্য আমরা প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছি। বিভিন্ন ধরনের সংগ্রাম করে যাচ্ছি এবং প্রতিটা পদক্ষেপে এই আমাদের সচেতন থেকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এটার নামই কিন্তু জীবন। আমাদের এই ছোট্ট জীবনে নানান ধরনের ভুল-ভ্রান্তি হয় কিন্তু সে সব ধরনের ভুলভ্রান্তি গুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। জীবন আমাদেরকে এটাই শিক্ষা দেয়।

আমাদেরই পৃথিবীতে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আবার বিভিন্ন ধরনের সমাধান খোঁজারও আমরা চেষ্টা করি। এসব কিছুর মাঝেই কিন্তু আমরা নতুন করে বাঁচার উদ্দেশ্য গ্রহণ করে নতুন করে সব কিছু শুরুর পরিকল্পনা গ্রহণ করি। সেই সুবাদেই কিন্তু আজকে এই পোস্ট লিখতে বসেছি। জীবনের কয়েকটা অধ্যায় পেরিয়ে এসেছি। এখন নতুন একটি অধ্যায়ের শুরু করতে যাচ্ছি। আশা করা যায় সবকিছু অনেক ভালোভাবেই সম্পূর্ণ হবে। প্রত্যেকটা বিষয়ে আমি আমার পরিবারের সাথে কথা বলি পরিবারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পরবর্তীতে সেসব বিষয়গুলো নিয়ে সামনে এগোতে থাকি। সবার সাথেই মোটামুটি কথা হয়েছে এবং নতুন একটি সূচনা করতে যাচ্ছে খুব শীঘ্রই।

1000064548.jpg

1000064549.jpg

নতুন সূচনা মানে এই নয় যে পুরনো জীবনের সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করলাম। বিষয়টা ঠিক তেমন নয় বরং জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিষয়টা ঠিক তেমনি ভাবেই জড়িত। যেমনটা আমরা জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি। কেউবা চাকরি পরিবর্তন করে কেউ জব পরিবর্তন করে কেউবা নতুন নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে। ঠিক তেমনি একটা বিষয়ে আমি শুরু করতে যাচ্ছি তবে কি শুরু করব, তা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। যেহেতু মাত্র উদ্যোগ গ্রহণ করেছি এখানে আরও অনেকগুলো প্রসেসিং এর বিষয়ে রয়েছে অনেকগুলো পদক্ষেপের বিষয় রয়েছে সবকিছু সম্পন্ন হলে তবেই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব।

জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন হয় যেন সৎপথে এবং ভালোভাবে সেটাই আমাদেরকে নির্ধারণ করতে হয়। আমরা পরবর্তীতে কি করব আসলে অসৎ পথে তো অনেকেই ইনকাম করা সম্ভব কিন্তু সত্য পথে ইনকাম করাটা খুব একটা বেশি সহজ বিষয় নয়। যাইহোক আজ আর তেমন বেশি কিছু লিখছি না। আজকে শরীরটাও বেশ খারাপ লাগছে, আগামী দিনে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নতুন সূচনা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60967.19
ETH 1644.05
USDT 1.00
SBD 0.42