সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নতুন বছর মানেই পুরনো বিষয় ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া। পুরোনো বছরে কি পেলাম আর কি না পেলাম সেগুলোর ব্যর্থতা দূর করার সময়। আমাদের প্রতিটি মানুষেরই জীবনে মৃত্যু অনিবার্য। মৃত্যু কখন কার আসবে তা কেউ বলতে পারেনা। তারপরও আমরা সামনের বছরের পরিকল্পনা করে রাখি। সেক্ষেত্রে একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছর পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।


clock-8451697_1280.jpg

Link


২০২৩ সালে হয়তো অনেকের জন্য খুব ভালো গিয়েছে। আবার অনেকের জন্য খুব খারাপ। সে হিসেবে বলতে গেলে ২০২৩ সালটা আমাদের জন্য খুবই খারাপ গিয়েছে। আমরা আমাদের জীবনের খুবই মূল্যবান একজনকে হারিয়েছি। যার শূন্যতা কোন কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তারপরও আমাদেরকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে হয় পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে।

দীর্ঘদিন আমরা এ প্লাটফর্মে একসঙ্গে কাজ করছি। সুখে-দুখে সব সময় একে অপরের পাশে থাকি। আজকের হ্যাংআউটে থার্টিফার্স্ট নাইটের আনন্দটা খুব ভালো লাগছে। ঢাকায় আসার পর থার্টি ফার্স্ট নাইট তেমন একটা পালন করা হয় না। কিন্তু আমি যখন রাজশাহীতে থাকতাম তখন প্রতিবছর ই থার্টিফার্স্ট নাইটটা পালন করা হতো। আমাদের বিল্ডিংয়ের প্রতিটি ফ্যামিলি মিলে পিকনিকের আয়োজন করা হতো। তাছাড়া কেক কাটা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হতো। কিন্তু ঢাকায় আসার পর সেই দিনগুলোকে খুব মিস করি। যতই সামনের দিনগুলো আমাদের সামনে আসছে ততই পুরনো দিনের স্মৃতিগুলো বেশি মনে পড়া শুরু করে। তখন মনে হয় যে আগের দিনগুলোই বেশি ভালো ছিল। এভাবেই একটা সময় আমাদের জীবনে আয়ু শেষ হয়ে যাবে।

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে অনেক ছেলেমেয়েরা খুবই বেপরোয়া আচরণ করে। আবার অনেকে মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় নেমে পরে। সেইজন্য এই দিনে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেড়ে যায়। সব অনুষ্ঠান পালন করার একটা নিয়ম আছে। কোন কিছুই বাড়াবাড়ি ভালো না। যখন অতিরিক্ত কোন কিছু হয়ে যায় তখনই সেটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সে জন্য আমাদের সকলের উচিত শান্তিপূর্ণভাবে নিউ ইয়ার এবং থার্টি ফার্স্ট এর অনুষ্ঠান পালন করা।

সবাই কিভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করে জানি না। কিন্তু আমাদের এই আমার বাংলা ব্লগ পরিবার কিন্তু প্রতিটি অনুষ্ঠান খুব চমৎকারভাবে পালন করে। ভার্চুয়ালি যে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা যায় এই ব্লগে জয়েন না হলে তা জানাই যেত না। আশা করি রাতের অনুষ্ঠানটি আমরা সবাই ভালোই উপভোগ করছি।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আসলে আপু যে কোন পরিস্থিতিতেই যখন মানুষ তার লিমিট ক্রস করে তখন কিন্তু দুর্ঘটনার শিকার হয়। যাই হোক আমাদের বাংলা ব্লগ পরিবার থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে হাংআউট আয়োজন করেছিল তা বেশ উপভোগ করেছি। সবশেষে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই পোস্ট করার পর দিন সকালবেলায় এখানে রোডের পাশে দেখলাম একটি গাড়ি এক্সিডেন্ট করে পড়ে আছে। নিশ্চয়ই রাতের বেলায় উল্টাপাল্টা চালিয়ে এরকম অবস্থা হয়েছিল। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমাদের জীবন থেকেও একটি বছর হারিয়ে গেল। কালকের বিশেষ হ্যাংআউটে আমিও কিছুক্ষণ উপস্থিত ছিলাম। বলা যায় আমি কখনোই থার্টিফার্স্ট নাইট পালন করিনি। তুই সৃষ্টিকর্তার কাছে এটি প্রার্থনা করছি যে আমাদের সকলের জীবনে সুখকর মুহূর্তগুলো এই বছরে ফিরে আসুক।

 2 years ago 

থার্টি ফাস্ট নাইট পালন না করাই ভালো। যাইহোক আপু ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে পুরনো বছরটা আমাদেরকে অনেক কিছুই দিয়ে গিয়েছে, আমার অনেক কিছুই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আসলে মৃত্যু সবার জীবনে একদিন না একদিন অবশ্যই আসবে। আর এটাকে আমাদের মেনে নিতেই হবে। আপনারা আপনাদের জীবনের খুবই মূল্যবান একজন মানুষকে হারিয়েছেন বুঝতেই পারতেছি আপু। নতুন বছরে নতুন করে আবারো সুন্দরভাবে জীবন পরিচালনা করার চেষ্টা করুন। আশা করছি এ বছরে সবার জীবনে আনন্দ আসবে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মৃত্যুকে অবহেলা করার কোনো উপায় নেই। আমাদের সবারই এর জন্য প্রস্তুত থাকা দরকার। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে তবে তা কখন কিভাবে কেউই বলতে পারবে না। ২০২৩ সালে আপনারা আপনাদের খুব কাছের একজন মানুষকে হারিয়েছিলেন। আসলে একটা বছর অনেকের অনেক কিছু হয়ে আসে। কখন যে কার থেকে কি কেটে নেওয়া হয় এবং কাকে কি দেওয়া হয় কেউ জানে না। তেমনি ২০২৩ সালটা অনেকের জীবনে ভালো হয়ে এসেছিল আবার অনেকের খারাপ। ধন্যবাদ সুন্দর করে লিখে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কখন যে কার জীবন থেকে কি হারিয়ে যাবে তা কেউই জানে না। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই আপু আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আসলে কার কখন মৃত্যু হয়ে সেটা বলা যায়। নতুন বছর চলে আসার মাধ্যমে মৃত্যুর দিকে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। আসলে আতশবাজি, ফানুসের কারণে প্রতিবছরই নানা ধরনের দূর্ঘটনা ঘটে থাকে। আর আমরা বাংলা ব্লগে ভার্চুয়ালি চমৎকারভাবে উদযাপন করতে পারি

 2 years ago 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া। আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42