প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম/ আদাব
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Screenshot_2023-07-30-21-24-58-85_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20230728175025-01.jpeg

IMG20230728175401-01.jpeg

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি ঘুরতে ভীষণ পছন্দ করি। কারন মনের প্রশান্তির খোঁজে ঘুরোঘুরি করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। আমি মাঝে মধ্যে সময় পেলেই ফ্রি টাইমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসি। গতকাল বিকেলে আমি অফিস থেকে আসার পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পরি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আমরা যেখানে থাকি ঠিক বলতে পারেন প্রায় যেনো গ্রামীণ পরিবেশ এর মতো। সেখানের রাস্তা গুলো দেখলে গ্রামের কথা মনে পরে যায়। গ্রামীণ পরিবেশ আমার কাছে সত্যি যেনো অসাধারন লাগে। অনেক দিন গ্রামে যাওয়া হয়নি। গ্রামের কথা মনে পড়লে আমি এখানে ঘুরতি আসি।

IMG20230728180437-01.jpeg

IMG20230728175751-01.jpeg

বেশ কয়েক দিন থেকে বেশ ভালোই গরম পরেছে। মাঝে মধ্যে আকাশের অবস্থা দেখলে মনে হয় যেনো বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি হচ্ছে না। গতকাল আকাশ অনেক পরিষ্কার ছিলো। আর আবহাওয়া ছিলো অনেক সুন্দর। নীল আকাশ দেখতে একটু বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন নীল আকাশের মাঝে সাদা মেঘ গুলোকে ভেসে বেড়াতে দেখা যায়। চতুর্দিকে যেনো সবুজের সমারোহ। কিছুদূর যাওয়ার পর দেখি কাশবন। এই তো আর কিছু দিন পরে কাশ ফুল দেখা যাবে। কাশফুল দেখতে তো আরো ভীষন ভালে লাগে। কাশফুল ফুটলে অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবো।

IMG20230728175801-01.jpeg

IMG20230728180450-01.jpeg

জায়গাটি অনেক সুন্দর ছিলো। এমন জায়গায় ঘুরতে যে কারো ভালো লাগবে। প্রকৃতি নতুন ভাবে মেলে ধরেছে। সব কিছু দেখতে অপরুপ সুন্দর লাগতেছে। আমি প্রায় জায়গাটিতে ১ঘন্টার মতো ছিলাম। আমার কাছে মনে হয়েছিলো আমি মনে হয় ১০ মিনিট ছিলাম। আসলে সময় যে কোন দিক দিয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি। আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছি। সেখানে থেকে ভালো ভালো ফটোগ্রাফি গুলো আপনাদের সবার মাঝে শেয়ার করলাম আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20230728180016-01.jpeg

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পরে আমি আমার একটা সেলফি নিলাম। আসলে আমি এমন পরিবেশে নিজে ছবি না তুলে থাকতে পারলাম না। ভিন্ন ধরনের পোস্ট করতে নিজের কাছেই ভীষণ ভালো লাগে। তাই তো সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই ছিলো আমার আজকের আয়োজন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ছোট একটা কমেন্ট কাজ করার উৎসাহ জোগায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন মিতা, বেশ কিছুদিন থেকে খুবই গরম পড়েছে, যা সহ্য করার মতো নয়। আর এই অসহনীয় গরমের মাঝেও আপনি প্রকৃতির মাঝে গিয়ে সুন্দর সময় কাটিয়েছেন দেখে বেশ ভালই লাগলো। আর মিতা আপনি যে জায়গাটিতে গিয়েছিলেন, সে জায়গাটি সত্যি খুবই মনোরম পরিবেশের। আর এরকম পরিবেশে সময় কাটাতে সবারই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে সে বিষয়ে দারুণ একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঘোরাঘুরি আমারো বেশ পছন্দের। এতে মন ভাল থাকে৷ আপনি যে জায়গাটিতে থাকেন জায়গাটি আসলেই অনেক সুন্দর।চারদিকে সবুজের সমারোহ।আসলেই এমন জায়গায় থাকলে সময় কোনদিক দিয়ে যায় বোঝা যায়না।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করুন।
আসলে প্রকৃতির দুহাত ভরে আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে রক্ষা করতে পারছি না।
আপনি অনেক সুন্দর জায়গা ভ্রমণ করেছেন ।ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো।

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমরা হয়তোবা সবাই জানি প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ বাংলাদেশ। প্রকৃতির অবশ সৌন্দর্য যা আমাদের দেশকে মধুময় করে তোলে। যেদিকে তাকাই শুধু সবুজ শ্যামল ঘাস এ যেন চোখের এক শান্তি। ভাই আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ যেমন ভালোবাসেন তেমন আমিও খুব ভালোবাসি। আপনি আজকে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে এতেই আমি খুশি ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এরকম প্রাকৃতিক পরিবেশ আশে পাশে থাকলে তো ঘুরতে মন চাইবে। আপনি প্রায় দিনই দেখি অফিস শেষ করার পর এরকম প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান। এরকম প্রকৃতির মাঝে ঘুরে নিশ্চয়ই আপনার অফিসের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাছাড়া খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও আমাদের সঙ্গে শেয়ার করেন। যা দেখে আসলেই খুব ভালো লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন অফিস করার পরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে বাসায় ফিরে গেলে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

প্রকৃতির সবুজ শ্যামল এরকম পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে আমি তো অনেক বেশি ভালোবাসি। আমার কাছে খুবই ভালো লাগে এরকম পরিবেশের মাঝে ঘুরতে। আপনি তো দেখছি বেশ ভালোই সময় অতিবাহিত করেছিলেন এই জায়গাটিতে গিয়ে। আসলে বাড়ির আশেপাশে যদি এরকম পরিবেশ থাকে তাহলে ঘোরাঘুরি করলে ভালোই হয়। আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে বেশ ভালোই উপভোগ করলাম।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ। আসলে প্রত্যেকটি মানুষের কাছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে তখন আমি প্রকৃতির সাথে সময় কাটাতে বেশ ভালোবাসি। আসলে প্রকৃতির সাথে সময় কাটালে একটা সুখ অনুভব খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি অনেকদিন থেকে গ্রামে যান না জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে গ্রামে যখন যেতে ইচ্ছে করে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক ভাইয়া আপনি খুব সুন্দর একটি জায়গায় গিয়েছেন এবং প্রকৃতির সাথে সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। জায়গাটি সত্যিই অনেক সুন্দর।

 3 years ago 

জি আপু জায়গাটা দেখতে অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42