"পড়ন্ত বিকালবেলায় তোলা কিছু আলোকচিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো "পড়ন্ত বিকালবেলায় তোলা কিছু আলোকচিত্র"।
প্রথমেই বলি ফটোগ্রাফিগুলি খুবই সাধারণ কিছুর হলেও আমার সঙ্গে জড়িয়ে আছে এর অনেক স্মৃতি ।এছাড়া নতুন ও লাগতে পারে অনেকের কাছে।যদি ও আমি ভালো ফটোগ্রাফি করতে পারিনা ,তবে এটি সম্পর্কে আমার সুনির্দিষ্ট মনের ভাব প্রকাশ করতে পারি।তো চলুন দেখে নেওয়া যাক----
1.আলোকচিত্র :( বুনো ফুল)
●এই ফুলের গাছটি রাস্তার পাশে বা ঝোপ -ঝাড়ের পাশে দেখতে পাওয়া যায়।গাছের নামটি আমি ঠিক জানি না ।তবে ছোটবেলায় যখন পায়ের পাতায় আলতা মাখতাম,তখন এই ফল সংগ্রহ করে আলতার মধ্যে ডুবিয়ে তা দিয়ে পায়ে আলতা পড়তাম।ফলে সুন্দর একটা ডিজাইন তৈরি হতো।ফলগুলো সত্যিই সুন্দর দেখতে ও মনে হয় অসাধারণ তার আকৃতি।হলুদ রঙের ফুলগুলো ও ভারী সুন্দর দেখতে।
2.আলোকচিত্র: (গাছে একটি বেগুন)
●বেগুন গাছে ফুল ফুটেছে আর সবে একটি বেগুন ধরেছে। এইবছর প্রথম নিজেদের সবজি বাগানে সবজি দেখে সত্যিই মন ভালো লাগে।
3.আলোকচিত্র: (হাইব্রিড পাথরকুচি ফুল)
●পাথরকুচি গাছ দুই প্রকারের হয়।একটি দেশি ও দ্বিতীয়টি হাইব্রিড।আমার বাড়িতে দুটি হাইব্রিড পাথরকুচি গাছ রয়েছে।এছাড়া দুটি গাছেই ফুল ফুটেছে ।মজার ব্যাপার হচ্ছে এই ফুলগুলো দেখলে কেউ আঙুর ফল বলে কেউ বা আবার লঙ্কা।পাথরকুচি গাছের পাতার চারিপাশ দিয়ে অসংখ্য পাথরকুচি গাছ জন্মে।কিন্তু ফুলগুলো ভারী সুন্দর দেখতে।
4.আলোকচিত্র: (বুনো কাশফুল)
●বুনো কাশফুলগুলি এখনো ফোটেনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।কাঁশফুল ফুটলে দারুণ দেখতে লাগে সাদাময়।স্থানীয় মানুষেরা এই কাশফুল দিয়ে সুন্দর ঝাড়ু তৈরি করে বাজারে বিক্রি করে ।এছাড়া জ্বালানি হিসেবে ও ব্যবহার করে।এগুলোকে আমরা বেনা গাছ বলি।
5.আলোকচিত্র: (শেষ বিকেলের রক্তিম সূর্য )
●রক্তিম সূর্যটা সবে ডুবতে বসেছে।আকাশ জুড়ে এক ভারী অদ্ভুত সুন্দর দৃশ্যের উদয় হয়েছিল।শীতের বিকেলে গোধূলি হবো হবো সময় একদল লোক মাঠের সারাদিনের কাজ সেরে ঘরে ফিরছে।সঙ্গে তাদের বাচ্চাদের নিয়ে।
আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো ও সুস্থ থাকবেন।
পড়ন্ত বিকেলে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দিদি। আপনি মাঝে মাঝে আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করে থাকেন। আপনার ফটোগ্রাফি পোস্টগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আজকে আপনি আমাদের মাঝে কয়েক ধরনের ফটোগ্রাফি করে দেখিয়েছেন, আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে 1 এবং 3 নম্বর ফটোগ্রাফি টা অসম্ভব সুন্দর লেগেছে। প্রতিটা ফটোর নীচে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন,যার মাধ্যমে আমরা খুব সহজেই আপনার ফটোগ্রাফি সম্পর্কে জানতে পেরেছি। এত সুন্দর একটি চমৎকার পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য🎊🎊🎊
আমার তোলা ছবিগুলো আপনার কাছে ভালো লাগে জেনে আমার ও ভালো লাগলো।অনেক উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।
পড়ন্ত বিকেলের সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। প্রতিটি ছবি আমার কাছে ভালো লেগেছে। আমাদের চারপাশের সাধারণ বিষয়ের ওপর সুন্দর ফটোগ্রাফি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমার তোলা ছবিগুলো আপনারকাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পড়ন্ত বিকেলে তোলা আপনার ছবিগুলো অসাধারণ সুন্দর হয়েছে। তবে বিশেষ করে আপনার তোলা ছবির মধ্যে শেষ বিকেলের রক্তিম সূর্য যে ছবিটা তুলেছে এটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ছবিগুলো এখানে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।
পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।
ফটোগ্রাফি সাধারণ জিনিস হতে পারে দিদি কিন্তু আপনি যদি সেই ফটোগ্রাফি টা ঠিক মতো ফুটিয়ে তুলতে পারেন তার থেকে অসাধারণ আর কিছু হতে পারে না।
ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। তবে আপনার প্রত্যেকটা ফটোর বর্ণনা টাই আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দিদি এতো সুন্দরভাবে একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
👍ঠিক বলেছেন ভাইয়া।ওইযে আমি বললাম আমি ফটোগ্রাফি ভালো পারি না কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো।আমার দেওয়া বর্ননা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ফটোর নিচে বর্ণনা করে দিয়েছেন, তাতে আমাদের বুঝতে সুবিধা হয়েছে। আপনার পাথরকুচি গাছ দেখে আমাদের বাসার কথা মনে পড়ে গেল। আমাদের বাসায়ও এরকম পাথরকুচি গাছ ছিল। আপনার বুনো ফুলটি দেখতে খুবই চমৎকার। এটি দিয়ে আলতা পড়লে তো খুব সুন্দর লাগার কথা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,সুন্দর একটি ডিজাইন হয়।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু আপনি এত সুন্দর ফটোগ্রাফী করেন জানা ছিল না। অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফী। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রথম এবং চতুর্থ ফটোগ্রাফি। আপনি সত্যি অনেক ভালো একজন ফটোগ্রাফার হতে পারবেন ভবিষ্যৎ এ। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু ,আপনি আমাকে হাসলেন।আমি ভালো ফটোগ্রাফি করতে পারি না।তবুও আপনার থেকে উৎসাহ পেলাম।অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। আপনার ফটোগ্রাফি দেখে আমার আবার ফটোগ্রাফি করতে ইচ্ছে করতেছে। শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফির একটি পোস্ট শেয়ার করার জন্য
ভাইয়া, আপনি ও ফটোগ্রাফি করে ফেলুন।অনেক ধন্যবাদ আপনাকে,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
পড়ন্ত বিকেলে প্রাকৃতিক মাঝে আপনি কিছুক্ষণ জন্য হারিয়ে গেছেন মনে হয়। আমরা ব্যস্ততার কারণে আমরা প্রাকৃতিক সৌন্দর্য অবলোপন করতে পারে না আপনার লেখাগুলো খুব অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল
আপনি ঠিক উপলব্ধি করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার প্রতিটি আলোকচিত্র অসাধারণ হয়েছে। পড়ন্ত বিকেলের এই আলোকচিত্রী গুলো দেখে প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। আসলে প্রকৃতি কত অপরূপ সুন্দর ভাবে নিজেকে সাজাতে পারে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
সত্যিই প্রকৃতি অপূর্ব সুন্দর।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।