সবুজ প্রকৃতি ও ফসলের মাঠে অপরূপ সৌন্দর্যময় দৃশ্য
গ্রাম বাংলার সবুজ প্রকৃতির দৃশ্য আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমাদের গ্রামের ফসলের জমির পাশে এসেছি। আর এই ফসলের মাঠের দৃশ্য সত্যিই অসাধারণ। সবুজ প্রকৃতির ফসলের মাঠ যেন পুরো সবুজে রূপ নিয়েছে। আজকে আমাদের ফসলের জমির পাশে আসলাম। এসে দেখতে পেলাম আমাদের ফসলের জমিতে খুবই ভালো ফসল হয়েছে। আর এই সবুজ ফসলের মাঠের ফটোগ্রাফি গুলো করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি চিরসবুজের এই ফসলের মাঠে ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
location
location
location
location
location
location
গ্রাম বাংলার চিরসবুজের ফসলের মাঠের দৃশ্য, গ্রামের প্রকৃতি এখন অন্যরকম ভাবে ফুটে উঠেছে। আর গ্রামের এই দৃশ্যগুলো এখন যে দেখবে সে মুগ্ধ হয়ে যাবে। আমি গ্রামের ফসলের মাঠের পাশে এসেছি, আমার চোখ যেন জড়িয়ে গেছে। সত্যিই চিরসবুজের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখতে পেলাম। কি অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের দৃশ্য, যেন আমি চোখ ফেরাতে পারিনি।
এই ফসলের জমি আমাদের,আর আমাদের ফসলের জমিতে খুবই সুন্দর ধানের চারা হয়েছে। আর ধানের এই দৃশ্য দেখে আমি মুগ্ধ। যেন অপরূপ সৌন্দর্যময় প্রকৃতি নেমে এসেছে। আসলে ফসলের জমিতে যত্নশীল হলে সেই জমির ফসল খুবই ভালো হয়। আর কৃষকরা তাদের ফসলের জমিতে এবার যত্নসহকারে চাষাবাদ করেছে। তাই যেন অপরূপ সৌন্দর্যে ফুটে উঠেছে।
আমাদের গ্রামের সকলের ফসলের জমিতে এবার ভালো ধানের চারা হয়েছে। এই ধানের চারা যদি আরো যত্ন করা হয় তাহলে খুবই ভাল ফলন আসবে। আর ভালো ফলন আসলেই কৃষকের মুখে হাসি ফুটবে। আর কৃষকের কষ্ট ভরা মুখে যখন হাসি ফোটে তখনই কৃষকদের সার্থকতা আসে। তারা তখন অনেক আনন্দিত হয়।
আমি আজকে এই চিরসবুজের ফসলের মাঠের দৃশ্য ভালোভাবে উপভোগ করতেছিলাম। আসলে আমাদের গ্রামের ফসলের মাঠের দৃশ্য আমি অনেকদিন পর উপভোগ করছি। তাই প্রতিটা ফসলের জমি দেখে আমার খুবই ভাল লাগল। আর এই ফসলের মাঠের সৌন্দর্যময় ফটোগ্রাফি করলাম। সত্যি ফসলের মাঠের সবুজের রুপ দেখে আমার অনেক ভালো লেগেছে।
গ্রাম বাংলার প্রকৃতি এখন যেন এক অন্যরকম রূপে সেজেছে কারণ চিরসবুজের এখন ফসলের মাঠের দৃশ্য। কিছুদিন পরেই এই ধানের চারা গুলো থেকে ধান বের হবে,আর সেই দৃশ্য গুলো অসাধারণ দেখতে লাগে।কৃষকেরা আমাদের দেশ ও দেশের মানুষের জন্য প্রতিদিন হাজারো কষ্ট সহ্য করে ফসল ফলায়।
এই ফসলের জমির পাশে দেখতে পেলাম একটি ছোট খাল, এখানে পানি আছে,আর সেই পানিতে অনেক মাছও রয়েছে। ছোট ছোট মাছ দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে ফসলের মাঠের পাশে আজকে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চিরসবুজের আমাদের গ্রামের দৃশ্য উপভোগ করতে পেরে আরো বেশি ভালো লাগলো।
আমার পরিচয়
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি নোট ৬ প্রো |
|---|---|
| ধরণ | সবুজ প্রকৃতি ও ফসলের মাঠে অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। |
| ক্যমেরা মডেল | নোট ৬ প্রো |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। আর গ্রাম বাংলার সবুজ প্রকৃতি সকলের উপভোগ করতে ভালো লাগে। যাইহোক আপনাদের জমিতে বেশ ভালো ফলন হয়েছে তা দেখে বুঝা যাচ্ছে।
গ্রাম বাংলার প্রকৃতি বরাবরই সুন্দর আর প্রানবন্দর লাগে ৷ প্রতিনিয়ত দেখি গ্রামের এসব সুন্দর সৌন্দর্য ৷ কারন আমিও গ্রামে থাকি ৷ সর্বোপরি বর্তমান সময়ে চারদিকে সবু্জ সমারোহে ভরে গেছে ৷ আর কিছু দিন গ্রামের প্রতিটি কৃষক সোনার ফসল ঘড়ে তুলবে ৷ আসলে গ্রাম মানেই এক ভিন্ন অনুভুতি ৷ ভালো লাগলো এমন সবুজ প্রকৃতির. ফটোগ্রাফি গুলো দেখে ৷
সবুজ প্রকৃতি এবং অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে আপনি দারুন কিছু সময় অতিবাহিত করেছেন। আপনাদের এলাকার ফসল দেখে মনে হচ্ছে অনেক ভালো ফলন হবে এবছরের। আর ভালো ফলন হলেই কৃষকের মুখে হাসি ফুটবে।
গ্রামীণ সবুজ ফসলের মাঠগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে সেগুলো বর্ণনা করেছেন দেখে ভালো লাগলো। আসলে সবুজ প্রকৃতি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
গ্রাম বাংলার অপার সৌন্দর্যে আমি মুগ্ধ। প্রকৃতি খুব বেশি মনকে নাড়া দেয়। আপনি আজ বেশকিছু সবুজ প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আবার সুন্দর বর্ননাও তুলে ধরেছেন। খুব ভাল লাগলো। নিজেদের ফসলের জমি শেয়ার করলেন সুন্দর বর্ননা দিয়ে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ভাইয়া আজ আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রকৃতির এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছেন ভাইয়া গ্রাম বাংলার সবুজ প্রকৃতির দৃশ্য দেখলে খুবই ভালো লাগে। আপনাদের নিজের ফসলের জমির পাশে গিয়ে এত সুন্দর ফসলি জমি দেখে সাথে সাথে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য মুগ্ধ করার মতো ৷ সবুজের মাঝে সময় কাটাতে আমারও অনেক ভালো লাগে ৷ আপনি গ্রামের সবুজ ক্ষেতের অসাধারণ দৃশ্যে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছে ওখানেই হারিয়ে গিয়েছি।খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন,আমি জাস্ট মুগ্ধ।ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
যাক অনেক দিন পর আপনার পোস্টের মাধ্যেমে গ্রাম বাংলার কিছু সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে পেলাম। গ্রাম বাংলার এ সমস্ত প্রকৃতি আমাদের মন কে অনেক নাড়া দেয়। সবুজ ফসলের জমি যেন সবজ দিগন্তে যেয়ে মিশেছে। ধন্যবাদ আপনাকে ।