মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসি। যখন এক টানা অফিস করতে করতে ভালো লাগে না। তখন কোন গ্রামীণ পরিবেশে ঘুরতে যাই। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে একটু বেশি ভালো লাগে। কারন গ্রামীণ পরিবেশে গেলে প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করা যায়। আমি যেখানে থাকি ঠিক পাশেই গ্রামের মতো। তাই আমি মাঝে মধ্যে সেখানে গিয়ে সময় কাটানোর চেষ্টা করি। আমাদের বাসায় থেকে প্রায় ৩০ মিনিট লাগে। গতকাল আমি সেখানে গিয়েছিলাম। সেখানে যখন গিয়েছিলাম আকাশ অনেক পরিষ্কার ছিলো। রাস্তার পাশে একটি বড়ই গাছ দেখতে পেলাম। গাছটির মধ্যে ছোট ছোট বড়ই ধরেছে। গাছটিকে আমি আমার ফোন দিয়ে একটু ভিন্ন ভাবে ক্যাপচার করার চেষ্টা করলাম।
নীল আকাশ আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। নীল আকাশের মধ্যে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেরার তখন দেখতে জাস্ট অসাধারন লাগে। চতুর্দিকে শুধু সবুজের সমারোহ। রাস্তার পাশে রয়েছে ছোট একটি নদী। আর নদীর চতুর্দিকে রয়েছে সবুজ গাছ পালা। নদীর পাশে দিয়ে অনেকেই সেখানে ধান চাষ করতেছে। নীল আকাশের দৃশ্য পানির মধ্যে একদমই পরিষ্কার দেখা যাচ্ছে। সত্যি যেনো যে কেউ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। নদীর মধ্যে ছোট ছোট কচুরিপানা গুলো পানিতে ভেভে বেরাচ্ছে। ছোট বেলায় কুচুরিপানা ফুল নিয়ে অনেক খেলেছি। এসব স্মৃতি গুলো এখনও মনে আছে।
রাস্তার পাশে একটি খেজুর গাছ রয়েছে। এই গাছটি দেখে অনেক আগের কথা মনে পড়ে গেলো। এই তো তিন চার বছর আগের কথা। এই এলাকায় আমরা মাঝে মধ্যে বন্ধুরা মিলে ঘুরতে আসতাম। যখন আসতাম তখন গাছের মধ্যে খেজুর থাকলে আমরা সকলেই মিলে গাছ থেকে খেজুর পেরে জমিয়ে খেতাম। আর সব বন্ধুরা মিলে আডডা দিতাম। আগের থেকে খেজুর গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। খেজুর গাছটিকে দেখে ভালো লাগলো। তাই আমি খেজুর গাছটির বেশ কিছু ছবি ক্যাপচার করে নিলাম। আমি গ্রামের ছেলে আমি গ্রাম ভীষন পছন্দ করি। যদিও আমি এখন জীবিকার তাগিদে ঢাকা শহরে থাকি।
আমার কাছে বড় বড় বিল্ডিং বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না। তবুও যেনো মনের সাথে জোর খাটিয়ে থাকতে হয়। নিজের কাছে যেনো বন্দি বন্দি মনে হয়। অফিস এ গিয়ে বন্দি থাকি আবার যেনো বাসায় এসে বন্দি খুব খারাপ লাগে। গ্রামের বাড়ি গুলো খুব সুন্দর। চতুর্দিকে খোলামেলা পরিবেশ যখন যেখানে যেতে ইচ্ছে হয়। তখন সেখানে যাওয়া যায়। তবে সেটা ঢাকা শহরে যায়না। আবারো ছোট একটি জায়গায় মধ্যে ৫তালা থেকে ১০ তালা বাড়ি। আমার এই তোলা ছবিটি দেখলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি। আমার কাছে একটু খোলামেলা পরিবেশ ভীষণ ভালো লাগে। তাই তো একটু মন ভরে নিঃশ্বাস নিতে চলে আসি মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। মন ভালো না থাকলে যেনো কোন কিছুই ভালো লাগে না। জায়গাটা খুব সুন্দর ছিলো। সময়টাকে চমৎকার ভাবে উপভোগ করেছি। আর আপনাদের কে দেখানোর জন্য বেশ কিছু ফটোগ্রাফি করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | ঘুরোঘুরি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
মন ভাল করার বেস্ট উপায় প্রকৃতির মাঝে সময় কাটানো। আমিও মন খারাপ হলে প্রকৃতির মাঝে সময় কাটাই।আমারো বহুতল ভবনে থাকলে আপনার মত অনুভূতি হয়। আমার কাছে টিনের ঘরই ভাল লাগে। ছবি গুলো থেকেই বোঝা যাচ্ছে দারুন সময় কাটিয়েছেন প্রকৃতির মাঝে।ধন্যবাদ ভাইয়া আপনার অনুভূতি গুলো তুলে ধরার জন্য।
চমৎকার বলেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমিও প্রকৃতি ভালবাসি ভাইয়া। প্রকৃতির সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। আপনি আজকে কিছু দারুন ফটোগ্রাফি করেছেন যা আমাকে মুগ্ধ করল। আপনাদের গ্রামের ঠিক পাশের গ্রামে এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আপনি আজকে তুলে ধরেছেন। আকাশের ফটোগ্রাফিটার চমৎকার লাগতেছে। অনেক সুন্দর ভাবে আকাশটি ফুটে উঠেছে এবং নদী নালা দুর্দান্ত ছিল। নীল আকাশে বরাবরের মতোই আমারও ভীষণ পছন্দ। খেজুর গাছের ফটোগ্রাফি টা আপনি দুর্দান্তভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এবং জায়গাটি ভীষণ সুন্দর।বড় বিল্ডিং আমার কাছেও বন্দি মনে হয়। আমার এমনি গ্রামীন পরিবেশে থাকতে ভীষণ ভালো লাগে আমার। আপনি সর্বোপরি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার ভীষণ ভালো লাগলো
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য গুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনি খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।
মনের প্রশান্তির জন্য অফিস শেষ করে আপনার বাসার পাশেই গ্রামীণ প্রকৃতিক পরিবেশে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। আপনি যে একজন প্রকৃতিপ্রেমী মানুষ এটা আমি আপনাকে অনেক আগেই বলেছি, প্রকৃতিক প্রেমী মানুষ বলেই মাঝে মাঝে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে সময় কাটান। আসলেই ছোটবেলায় খেজুর গাছ দেখলে সেই খেজুর গাছের নিচে গিয়ে খেজুর কুড়িয়ে কুড়িয়ে খেতাম বেশ ভালো লাগতো বন্ধুদের সঙ্গে। যাইহোক প্রকৃতির মাঝে কাটানো আপনার এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
জি ভাইয়া খুব সুন্দর সময় উপভোগ করেছি ধন্যবাদ আপনাকে।
প্রতিটা মানুষের সারাদিন ব্যস্ত থাকে। একঘেয়ে জীবনযাপন মানুষের বিরক্ত লাগে। আর এর জন্য মাঝেমধ্যে প্রাকৃতির খোঁজ করা বা প্রাকৃতির মাঝে হারিয়ে যাওয়া টা বেশ ভালো লাগে। তারপর আজকে প্রকৃতির সৌন্দর্য নিয়ে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন বেশ ভালো লেগেছে দেখতে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/HouqeLimon/status/1724594463203541077?t=wSrvLi32w5ZpRZqYBZzWRw&s=19
আসলে মন খারাপ থাকলে বা অনেক টেনশন থাকলে প্রকৃতির মাঝে গেলে এমনিতেই অনেক প্রশান্তি পাওয়া যায়। আপনি আজকে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করেছেন এবং এই গ্রামের কিছু ফটোগ্রাফি এবং অনুভূতি কথাও শেয়ার করেছেন যা দেখি বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোষ্ট টিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.