বারো মাইস্যা রুগি নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বারো মাইস্যা রুগি নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামবারো মাইস্যা রুগি
পরিচালকজাকিউল ইসলাম রিপন
অভিনয়মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২০ অক্টোবর ২০২৪

Screenshot_20250408_172900_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_172927_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_172950_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আমি আপনাদের মাঝে একেবারে সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকে যে নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক পছন্দ হবে৷ এই নাটকের নাম দেখেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ প্রথমেই নাটকটি শুরু হয়ে যায়৷ এখানে নায়ককে দেখানো হয়৷ সে অনেক অসুস্থ ছিল৷ সে সারা বছর অসুস্থ থাকতো৷ সে এক রোগ থেকে ভালো হলে অন্য রোগ তাকে ধরে নিত। এভাবেই সে সব সময় নতুন নতুন রোগে আক্রান্ত থাকতো৷ তাকে এর জন্যই তার পরিবারের সবাই অনেক কথা বলতো৷ তার পরিবারের সবাই তাকে এমন কিছু কথা বলতো যে সে সেখানে কি করবে কিছুই বুঝতে পারত না৷ তার বাবা যখন তাকে খারাপ কথা বলতো যে সে সবসময় অসুস্থ থাকে৷ তার বাবা যখন তাকে বিভিন্ন ধরনের কথা বলতো তখন সে অনেক রাগান্বিত হয়ে যেত৷ এর পরবর্তীতে এখানে নায়িকাকে দেখানো হয়৷ সে ছিল একজন কনটেন্ট ক্রিয়েটর৷ সে সব সময় এদি সেদিক ঘুরাঘুরি করে বিভিন্ন ধরনের ভিডিও করত। এভাবেই তাকে মানুষজন চিনতে থাকে৷ সেখানেকার একজন ব্যক্তি তাকে পছন্দ করে এবং তাকে বিয়ে করার কথা বলে৷ তবে নায়িকা কোন ভাবে তাকে বিয়ে করার জন্য রাজি হয় না৷

Screenshot_20250408_173004_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173035_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173050_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

একই সাথে তার বাবা মা যখন তাকে বিয়ের কথা বলত তখন সে বলত যে সে বিয়ে করবে না৷ সে এমন কোন মানুষ এখনো পর্যন্ত খুঁজে পায়নি যে তাকে ভালো রাখবে এবং ভালবাসবে৷ তাই সে এখনো বিয়ে করবে না৷ এর পরবর্তীতে একদিন তার সাথে নায়কের দেখা হয়ে যায়৷ তারা দুজনেই সেখানে একে অপরকে দেখে পছন্দ করে ফেলে৷ তবে সেখানে কেউই কারো মনের কথা প্রকাশ করে না৷ এর পরবর্তীতে যখন নায়িকা নায়ককে কিছুটা সাহায্য করে তখন নায়ক তার প্রতি আরো অনেকটা ভালোবাসা দেখাতে শুরু করে৷ এর পরবর্তীতে সেখান থেকে নায়িকা চলে যায়৷ এর পরবর্তীতে যখন নায়িকার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল তখন সেখানে ঘটকের কাছে নায়কের ছবিও ছিল৷ তখন নায়িকা সেই ছবিটি দেখে এবং সেই ছবি নিয়ে নেয়৷ সে বলে যে নায়িকা তাকে বিয়ে করবে৷ এর পরবর্তীতে সেখানে নায়িকা তাকে বিয়ে করার জন্য অনেকটা আগ্রহ প্রকাশ করতে থাকে৷ এর পরবর্তীতে দেখানো হয় যে যে নায়ক একটি স্থানে গিয়েছে মাছ ধরার জন্য এবং সে সেখানে প্রতিদিনই যেত এবং সেখানে মাছ ধরতে অনেক ভালই লাগতো৷

Screenshot_20250408_173118_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173128_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173326_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

একদিন যখন নায়ক সেখানে মাছ ধরতে ধরতে হঠাৎ করে শুয়ে পড়লো এবং শুয়ে পড়ার পরে যখন সে আর কোন দিকে নড়াচড়া করতে পারছিল না৷ তখন সে পানির মধ্যে পড়ে গেল৷ তখন সেখানে সে পানি থেকে উঠতে পারছিল না৷ এর পরবর্তীতে সেখানে নায়িকা আসে। সেখানে সে নায়ককে বাঁচিয়ে নেয়। সেখানে নায়ককে বাঁচিয়ে নেওয়ার পরে নায়ক যেন আরো বেশি তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য অনেকটা ভালোভাবেই প্রকাশ করতে থাকে। তখনই তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়৷ তারা দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়৷ এর পরবর্তীতে তাদের বিয়ে হয়ে যায়৷ এরপর যখন নায়িকা শুনতে পাই যে নায়কের অনেক সমস্যা এবং সে শুয়ে থাকলে আর উঠতে পারে না। একই সাথে অনেক ধরনের সমস্যাও তার মধ্যে রয়েছে৷ সে অনেক বড় বড় অসুস্থতা নিয়েই এখানে পড়ে রয়েছে৷ এই কথাটি শুনে না নায়িকা অনেক রাগান্বিত হতে থাকে৷ অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে৷ বলে যে সে এতদিন যাবত তার কাছ থেকে এসব কিছু লুকিয়েছে৷ এরকম অনেক ধরনের কথা বলতে থাকে৷ তবে তখন আর কিছুই করার ছিল না৷ তবে অনেক সময় যাওয়ার পরে সেখানে নায়িকা অনেক বেশি অসুস্থ হয়ে যায়৷ নায়িকা এত বেশি অসুস্থ থাকে যে নায়ক অনেকটাই কষ্ট পেতে থাকে৷ তখন নায়ক যখনই ভালো অনুভব করত তখনই নায়িকাকে সেবা যত্ন করত। সেবা যত্ন করার মধ্য দিয়ে নায়িকাকেও অনেক ভালোভাবে রাখতে শুরু করে৷ এর পরবর্তীতে ধীরে ধীরে তাদের এই ভালোবাসার সম্পর্কে অনেক ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে৷ নায়ক নায়িকার সাথে ভিডিও করতে থাকে এবং এভাবেই তাদের মিল হয় এবং নাটকটি শেষ হয়।

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর ছিল একটি নাটক৷ নাটকের মধ্যে যখন সবকিছু এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা একেবারে অসাধারণ ছিল৷ এখানে যখন নাটকের মধ্যে সবকিছু দেখানো হয় আমরা আমাদের বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই দেখতে পাই। কারণ কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা এক দেখায় ভালোবেসে ফেলি। তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা যেভাবে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে থাকি সেই মুহূর্তে অনেকটাই ভিন্ন ধরনের হয়ে থাকে। আর এক্ষেত্রে যদি আমরা আমাদের ভালোবাসার মানুষের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের ভালোবাসার মানুষকে এমন ভাবে ভালবাসি যে তাদের কি আছে কি নেই এবং তাদের কোন সমস্যা রয়েছে কিনা সবকিছুই আমরা প্রথমে দেখি না৷ তবে সেক্ষেত্রে ভালোবাসার মধ্য দিয়ে যখন আমরা ধীরে ধীরে সব কিছু দিয়ে জানতে পারি৷ তখনই অনেক কিছুই হয়৷ অনেক ক্ষেত্রে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার সে সম্পর্কের মধ্যে যদি কম্প্রোমাইজ না থাকে তাহলে সেই সম্পর্ক কোনভাবেই ভালো সম্পর্ক হিসেবে পরিণত হয় না। এক্ষেত্রে যদি আমরা সবকিছু ভালোভাবে দেখে নেই তাহলে আমরা বাস্তব জীবনেও দেখতে পাবো যে এমন অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে থাকে। কিছু কিছু মানুষকে আমরা এত বেশি ভালবাসি যে তাদের কোন সমস্যা থাকলেও আমাদের কোন সমস্যা থাকে না। সবসময় আমরা তাদেরকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর এই ক্ষেত্রেই সম্পর্কের গভীরতা অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম।

 last year 

এই নাটকটার শর্ট ভিডিও দেখেছিলাম কিন্তু নাটকটা এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে আমার কাছে নাটকটা অনেক সুন্দর লেগেছিল। আজকে আপনি নাটকের রিভিউটা শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। এরকম নাটক গুলো দেখতে আমি অনেক ভালোবাসি। মাঝেমধ্যেই নাটক দেখা হয় আমার। তবে ব্যস্ততার জন্য সব সময় দেখা হয় না।

 last year 

মোশারফ করিমের নাটক আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যদিও নাটকটি এখনো দেখা হয়নি। তবে রিভিউ পড়ে আমার কাছে নাটকটি বেশ ভালই লেগেছে। সময় করে নাটকটি দেখে নেব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।।

 last year 

ভাই আপনি দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।মোশাররফ করিমের নাটক গুলো দেখলে আমার অনেক ভালো লাগে।কারণ তার অধিকাংশ নাটকের মধ্যে অনেক বিনোদন থাকে।তবে নাটকটির রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ভাবছি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইজান।।

 last year 

Screenshot_20250530-221325_Chrome.jpg

Screenshot_20250530-221233_Chrome.jpg

Screenshot_20250530-220620_Chrome.jpg

Screenshot_20250530-220844_Chrome.jpg

 last year 

বারো মাইস্যা রুগি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই মোশাররফ করিমের নাটক গুলো দেখি। তবে এখন পর্যন্ত এই নাটকটি দেখিনি।এই নাটকের রিভিউ পড়ে অনেক বেশি ভালো লাগলো, সময় করে অবশ্যই দেখে নেব ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

এই নাটকটি তো মনে হচ্ছে খুব সুন্দর। মোশাররফ করিমের নাটক দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। যাইহোক চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61988.31
ETH 1638.24
USDT 1.00
SBD 0.42