নাটক রিভিউ: ধনী গরিবের লড়াই [পর্ব-২৭ তম]❤️

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইংঃ রোজ মঙ্গলবার।

বাংলায় ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আপনারাও আপনাদের পরিবার পরিজনদের নিয়ে অনেক ভালো আছেন।কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি কাজ করতে পারিনি তবে এখন মুটামুটি সুস্থ হয়েছি তাই আবার নিয়মিত পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।সেই ধারাবাহিকতায় আজ একটি নাটক রিভিউ পোস্ট শেয়ার করবো।আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ২৭ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20250224_182557.jpg

IMG_20250224_180321.jpg

IMG_20250224_180350.jpg

নাটকের প্রথমে দেখা যায় নায়ক ও তার বাবা পুলিশের সাথে দাঁড়িয়ে কথা বলছে। যেহেতু এর আগের পর্বে আপনারা দেখেছিলেন নায়ক ও তার বাবা পুলিশ নিয়ে গিয়েছে মোড়ল বাড়িতে এবং রিমাকে না নিয়ে তারা ফেরত আসে। ফেরত আসার পথে নায়ক পুলিশকে বলে রিমা কখনো এমন কথা বলতে পারে না ওকে দিয়ে বলাচ্ছে মোড়র বাড়ির লোকেরা। তখন পুলিশ বলে আপনি হয়তো ঠিকই বলছেন তবে আমি এতোটুকু বুঝলাম মোড়ল লোকটা খুবই ধুরত্ববাজ।আপনারা যা করবেন অনেক ভেবেচিন্তে কাজ করবেন। এমন কোন কাজ করবেন না যে আপনারা ফেঁসে যান এ কথা বলে সেখান থেকে পুলিশ চলে যাই তার গদ্যব্য স্থানে। আবার এদিকে দেখা যায় রিমা ঘরের মধ্যে বসে আছে ঠিক সেই মুহূর্তে তার ছোট মা চুরি করে তার রুমে আসে। রিমা তার ছোট মাকে দেখে খুবই খুশি হয়।রিমা তখন তার ছোট মাকে বলে ছোটমা তুমি আমাকে বাঁচাও আমি মাস্টারকে বিয়ে করব না আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই। তখন তার ছোট মা বলে তোকে বিয়ে করতে হবে না আমি দেখছি কি করতে পারি। এরপর সেখান থেকে রিমার ছোটমা চলে যাই।

IMG_20250224_180526.jpg

IMG_20250224_180452.jpg
আবার এদিকে দেখা যায় নায়কের এর বোন সোহানা রতনকে ফোন দিয়েছে। তারা দুজন ফোনে কথা বলছে তখন সোহানা রতনকে বলে আপনারা কি শুরু করেছেন আজ আমার বাবা ও ভাই কে অপমান করেছে আপনাদের বাড়ির লোক। এ কথা শুনে রতন বলে আমি তো কিছু জানি না। তখন সোহানা বলে কেন আপনি বাড়ি থাকেন না। এখন রতন বলে তেমন একটা থাকা হয় না।আবার রতন সোহানাকে বলে মাস্টারের সাথে রিমার বিয়ে ঠিক করেছে তখন সোহানা বলে ভাবির বিয়ে ঠিক হয়েছে মানে। তারপরে সোহানা বলে এ বিয়ে আপনি আটকান না হলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। বিয়ের কথা শুনে সোহানা অনেক রেগে যায় তখন রতন বলে আমি দেখছি কি করা যায়। এরপর তারা ফোন রেখে দেই।

IMG_20250224_180609.jpg

IMG_20250224_180641.jpg

এদিকে দেখা যায় রিমার সাথে মাস্টারের গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হচ্ছে ঠিক তখনই সেখানে রতন এসে হাজির হয় আর বলে এ বিয়ে আমি মানি না। তখন সুরুজ বলে এ বিয়ে মানা না মানার তুইকে।তখন রতন বলে আমি রিমার ভাই আমি কি ওর ভাই না। তখন রতন বলে তুই যদি ওর ভাই হতিস তাহলে ওর স্বামী থাকা শর্তে মাস্টারের সাথে বিয়ে দিতিস না।তখন সুরুজ বলে আমি ওর ভালোর জন্যই বিয়ে দিচ্ছি। এরপর মোড়ল বলে আমি এখানে আছি রিমার কার সাথে বিয়ে দেবো কি দেবো না এটা তোমার চিন্তা করা লাগবে না।তখন সুরুজ বলে ওই ফকিন্নির মেয়ের প্রেমে পড়েছে এজন্য রতনের তো বাড়াবাড়ি করছে। তখন রতন বলে এতদিন অমানুষ ছিলাম এখন মানুষ হয়েছি। এবার মাস্টার ও বলে আমি বিয়ে করতে রাজি না। মাস্টার বলে মোড়ল সাহেব আপনি আমার অনেক বড় করে জরিমানা করে দেন আমি বিয়ে করতে রাজি না। এরপর রতন সেখান থেকে চলে যাই। এরপর মোরল ও তার বাকি ছেলেরা মাস্টারকে বলে বিয়ে তোমাকে করতেই হবে চুপ করে ওখানে বসো। এরপর তাদের এর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়।

IMG_20250224_180712.jpg

IMG_20250224_180748.jpg

এবার এদিকে দেখা যায় নায়কের বাড়িতে রিমার ছোট মা গিয়েছে রিমার মাস্টারের সাথে বিয়ে এই খবর দেওয়ার জন্য। এ কথা যখন নায়ক ও তার বাবা শুনে তখন বলে এ বিয়ে কখনোই সম্ভব না। তখন রিমার ছোট মা বলে বিয়াই যে করেই হোক আপনি বিয়ে আটকান। তখন নায়ক জিজ্ঞাসা করে রিমা কি রাজি এ বিয়েতে। তখন তার ছোট মা বলে রিমা কিংবা মাস্টার কেও রাজি না বিয়েতে।এরপর আমার ছোট মা সেখান থেকে এ বাড়ি চলে যাই। এবার এদিকে দেখা যায় রিমা ঘরের মধ্যে বসে আছে তখন সেখানে মাস্টার আসে রিমার সাথে কথা বলতে। তারপর সেখানে সুলতানা ও এসে হাজির হয়। সুলতানা এসে বলে মাস্টার তোমাকে আর রিমাকে কিন্তু অনেক সুন্দর মানাচ্ছে। তখন রিমা বলে মানাচ্ছে তুমি বিয়ে করে নাও আমাকে কেন বিয়ে দিচ্ছো আমার তো স্বামী আছে। তখন মাস্টার বলে সুলতানা আজুরে কথা বলোনা। তখন সুলতানা বলে মাস্টার তো আমাকে পছন্দই করে কিন্তু আমি হাবাগোবা ছেলে পছন্দ করি না। তখন রিমা বলে হাবাগোবা আমার সাথে বিয়ে দিচ্ছ কেন। এরপর সুলতানা বলে যা করছে তোর ভালোর জন্যই করছে। তখন রিমা বলে আমার এত ভাল তোমাদের দেখা লাগবেনা এখন যাও এখান থেকে। এরপর সুলতানা সেখান থেকে চলে যাই। এরপর মাস্টার রিমা কে বলে রিমা আমি তোমাকে বিয়ে করতে চাই না আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। এরপর কথা বলে মাস্টার ও সেখান থেকে চলে যায়।

IMG_20250224_180931.jpg

এরপর দেখা যায় মোড়ল বাড়িতে কাজী সাহেবের ডাকা হয়েছে। মোড়ল সাহেব বলে কাল আমার মেয়ের বিয়ে দিবো আপনি আমার মেয়ের ডিভোর্স পেপার রেডি করে নিয়ে চলে আসবেন। এখন কাজী বলে এটা কি বলছেন মোড়ল সাহেব বলে কাল ডিভোর্স হবে কিন্তু বিয়ে হবে না। তখন মোড়ল সাহেব বলে কেন তখন কাজী সাহেব বলে ডিভোর্সের পর তিন মাস কোন মতে বিয়ে সম্ভব না। তিন মাস পরে বিয়ে দেওয়া সম্ভব তার আগে না। তখন মোড়লের ছোট ভাই বলে ওঠে কাজী সাহেব যেটা বলছে সেটাই করেন বেশি বাড়াবাড়ি করলে আপনার খবর আছে কিন্তু। কাল সকাল সকাল চলে আসবেন কথাটা যেন মাথায় থাকে।

IMG_20250224_180857.jpg

IMG_20250224_181022.jpg

এরপর দেখা যায় নায়ক ও তার বন্ধুরা মিলে রিমার সাথে দেখা করার জন্য। এরপর তারা মোড়ল বাড়িতে যাই গাছিদা নিয়ে নিজেদের সেফটির জন্য। এরপর তারা মোড়ল বাড়িতে গিয়ে দেখে দুই চৌকিদার চৌকি দিচ্ছে। এরপর তারা দুজনেকে আটকে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। এরপর নাটকটি শেষ হয়ে যায়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ২২ মিনিট ৪০ সেকেন্ড
মুক্তির সময়০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। নাটকটি যেহেতু পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে।এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Sort:  
 last year 

1740459381857.png

 last year 

দেখতে দেখতে নাটকটির ২৭ পর্বে পৌঁছে গেলেন।নাটকটি বেশ চমৎকার যদিও নাটকটি এর আগে দেখা হয়নি শুধু মাঝে মাঝে রিভিউ পড়তেছি । তবে বাস্তবিক প্রেক্ষাপট থেকে তৈরি করা। ধন্যবাদ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য আপু।

 last year 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 last year 

আপনি এত সুন্দর করে ধনী গরিবের লড়াই নাটকের 27 তম পর্ব শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ পড়া হয়েছে। আর আমি নাটকটা দেখে থাকি সবসময়। নাটকটা সত্যি খুবই সুন্দর। আশা করি আপনি একে একে সবগুলো পর্বের রিভিউ শেয়ার করবেন সবার মাঝে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।

 last year 

নাটক রিভিউ পড়ে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকে দেখতে দেখতে আপনি ধনী গরীব নাটকের ২৭ তম পর্ব শেয়ার করলেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আমার কাছে নাটক দেখার থেকে নাটক রিভিউ পড়তে বেশি ভালো লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হলো যে নাটকের কাহিনী অনেক সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও সাবলীল ভাষায় সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি ধনী গরিবের লড়াই নাটকের ২৭ তম পর্ব রিভিউ শেয়ার করেছেন আপু আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন আপু আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার শেয়ার করা নাটক আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু ভালো থাকবেন।

 last year 

পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই সুন্দর নাটকটির রিভিউ। ঈগল টিমের নাটক আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগে থেকেই আমি তাদের নাটক দেখি। আশা করি শীঘ্রই পরবর্তী পর্ব শেয়ার করবেন।

 last year 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব ভালো থাকবেন।

 last year 

বর্তমান ঈগল টিম আমাদের মাঝে সুন্দর সুন্দর নাটক উপহার দেন।আমার কাছে তো ঈগল টিমের নাটক খুবই ভালো লাগে। যাইহোক আপনার শেয়ার করা নাটকের কিছু পর্বের রিভিউ পড়ছিলাম।এই পর্ব টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

জি ভাই ঈগল টিমের নাটকগুলো সামাজিক ও শিক্ষানীয়। সময় করে নাটকটি দেখবেন আশা করি আরো অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62432.20
ETH 1746.48
USDT 1.00
SBD 0.39