নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব- ২১ তম]
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল সদস্যকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ শেয়ার করবো। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ২১ তম পর্ব নিয়ে আলোচনা করবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
নাটকের প্রথমে দেখা যায় নায়করা যেহেতু নায়িকার খোঁজে মোড়ল বাড়িতে গিয়েছিল। আর সেখানে অনেক মারামারি হয় এবং মোড়ল বাড়ির মেয়ে সুলতানা নায়কের বন্ধুর মাথায় আঘাত করে। মোড়ল বাড়ির লোক যখন নায়ক কে আঘাত করতে যাচ্ছিল ঠিক তখন রিমার ছোটমা বাধা দেই এবং বলে জামাই এর গায়ে হাত দিলে খুব খারাপ হবে।এরপর নায়করা সেখান থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পর লতিফের মাথায় যেহেতু আঘাত ছিল তখন সোহাগের মা প্রশ্ন করে কি হয়েছে। তখন নায়ক বলে মোড়ল বাড়ির লোক মেরেছে। রিমার ছোটমা ছিল ও বলে বেঁচে গেছি। তখন সোহানা প্রশ্ন করে ভাবীর কোন খোঁজ পেলে ভাইয়া। তখন নায়ক বলে না এখনো কোনো খোঁজ পায়নি। এরপর লতিফ তার বাড়িতে যেতে চাই। তখন নায়কের মা বলে তুই বাড়ি গেলে তোর সেবা কে করবে তোর তো মা নেই। তখন লতিফ বলে বাড়ি না গেলে আব্বা অনেক চিন্তা করবে। এরপর দেখা যায় সুলতানা ঘরের মধ্যে বসে আছে তখন তার বড় ভাবি আসে সেখানে। তার বড় ভাবি তাকে প্রশ্ন করে বসে কি করছিস সুলতানা। তখন সুলতানা বলে তোমরা তো রিমা কে কিডন্যাপ করে গেছো তা কোথায় রেখেছো রিমাকে। তখন তার বড় ভাবি বলে এটা বলা যাবে না মোড়ল সাহেবের নিষেধ আছে। একথা শুনে সুলতানা বলে আমার বোনের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। তখন তার ভাবি বলে বোনের জন্য এত দরদ। তখন সুলতানা বলে হ্যাঁ আমার বোনের জন্য আমি সবকিছু করতে পারি।
এরপর দেখা যায় মোড়ল বাড়ি থেকে রিমার জন্য খাবার এনেছে মিনা সেখানে অবশ্য মোড়ল বাড়ির লাঠিয়ান ও আছে। রিমা খাবার খাবে না বলছে তখন তারা দুজন তাকে বলে আপা মনে খাবার খেয়ে নাও না হলে তোমার শরীর খারাপ করবে। তখন রিমা মিনাকে জিজ্ঞাসা করে মিনা আমার সাথে এমন করলে কেন তখন মিনা বলে আমি কিছু ইচ্ছা করে করিনি আপা মনি যা করেছি মোড়লের কথামতো করেছি। এদিকে দেখা যায় মরল মোড়লের বউ ও তার ছোট ভাই তার সাথে সুরুজ ও আছে তাড়াতাড়ি এ একসাথে কথা বলছে। তখন মোড়ল বলে ছোট বউয়ের অনেকবার বেড়েছে। তখন মোড়লের ছোট ভাই বলে ভাই আপনি যদি বলেন তাহলে আমি আজই ওকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে আনব।একথা শুনে সুরুজ অনেক রেগে যাই এবং তার বাবাকে বলে তুমি কথায় কথায় মাকে ডিভোর্স দিতে চাও কেন। এদিকে দেখা যায় মাস্টার একটা গাছের গুড়ির উপরে বসে আছে ঠিক সেই মুহূর্তে সেখানে সুলতানা গিয়ে হাজির হয়। সুলতানা কে দেখে মাস্টার উঠে চলে যেতে চায় তখন সুলতানা বাধা দেই। তখন সুলতানা মাস্টারকে বলে কি হয়েছে আপনার। তখন মাস্টার বলে কি হয়েছে সেটা কি তুমি বুঝতে পারবে বললে।এটাই যদি তোমরা বুঝতে তাহলে রিমার সংসারটা এভাবে নষ্ট করতে না।
এরপর দেখা যায় রিমার ছোট মা দাঁড়িয়ে আছে ঠিক সেখানে মোড়ল বাড়ির ছোট বউ আসে এবং তার সাথে তার কথা হচ্ছিল। ছোট বউ সুরুজের মাকে বলে ছোট মা আপনি আজ যেটা করলেন কাজটা কি ঠিক করলেন। তখন সুরুজের মা বলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোমার কাছ থেকে শিখব না। তুমি তোমারটা নিয়ে ভাবো আমি যথেষ্ট ভালো মন্দ বুঝি। এই কথা বলতে বলতে সেখানে সুরুজ এসে হাজির হয়।এদিকে দেখা যায় নায়ক ও তার চাচাতো ভাই মিলে লতিফকে বাড়ি নিয়ে যাই। লতিফের বাবা লতিফকে দেখে বলে আমার ছেলের কি হয়েছে তখন বলে মোড়ল বাড়ির লোক মেরেছে।তখন লতিফের বাবা বলে আজ আমি মোড়ল বাড়ির একটা লোককেও ছাড়বো না আজ ওদেরকে মেরেই ফেলবো। এরপর নায়ক বলে চাচা আপনি শান্ত হন যা করতে হবে আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওরা আমার বউকেও কিডন্যাপ করেছে। আমি ওদের কাউকে ছাড়বো না।
এদিকে দেখা যায় সোহানা কলেজে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে রতনের সাথে তার দেখা হয়। তখন রতন প্রশ্ন করে কি হয়েছে তোমার মন খারাপ কেন। তখন সোহানা বলে বাড়ির অবস্থা ভালো না। বাড়ির সবার মন-মানসিকতা অনেক খারাপ। এখন রতন ও বলে আমার বাড়ির অবস্থাও খারাপ সবার অনেক খারাপ অবস্থা। এরপর সোনা সেখান থেকে চলে যায়। এবং যাওয়ার পথে তার ভাইদের সাথে দেখা হয় । তখন তার ভাই প্রশ্ন করে এদিক কোথায় গিয়েছিলি। এদিকে তো মোড়ল বাড়ির রাস্তা। তখন সোহানা বলে এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম একটু প্রয়োজনে। তখন নায়ক বলে এখন সাবধানে থাক পরিবেশ পরিস্থিতি তো বুঝতেই পারছিস কেমন। এরপর সোহানা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
এরপর দেখা যায় মোড়ল বাড়ির বড় বউ ছোট বউ আর তাদের মেয়ে সুলতানা দাঁড়িয়ে কথা বলছিল।তখন সুলতানা তার মাকে প্রশ্ন করে রিমাকে কেন তুলে এনেছো। তখন সুলতানার মা বলে আমি এ বিষয়ে কিছু জানিনা। তখন সুলতানার ছোটমা বলে তুমি জানলেও তো বলবেনা। এ কথা শুনে সুলতানা বলে আমার বোনের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। হোক আমার মা হোক আমার বাবা আমি তাদের সবাইকে দেখে নিব। এদিকে দেখা যায় নায়ক আর কোন কিছু উদ্দেশ্য খুলছে না পেয়ে পুলিশের কাছে যাওয়ার চিন্তাভাবনা নেই ঠিক সেই মুহূর্তেই পথের মাঝে পুলিশের সাথে দেখা হয়। তখন নায়ক পুলিশকে বলে আপনাদের সাথে দেখা করার জন্য থানাতে যাচ্ছিলাম স্যার।তখন পুলিশ তাকে প্রশ্ন করে আপনার নাম কি বলে আমার নাম সোহাগ। তখন পুলিশ বলে আমিও আপনার কাছে যাচ্ছিলাম কারণ আপনার নামে থানায় মামলা করেছে মোড়ল বাড়ির লোক।আপনি নাকি তাদের মেয়েকে কিডন্যাপ করেছেন। একথা শুনে নায়ক বলে আরো ষড়যন্ত্র করে আমার বউকে তুলে এনেছে। এ কথা হতে হতে নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই।পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করব।
| পোস্টের ধরন | নাটক রিভিউ |
|---|---|
| নাটকের নাম | ধনী গরিবের লড়াই |
| পরিচালক | সুলাইমান। |
| অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
| দৈর্ঘ | ২০ মিনিট ১৬ সেকেন্ড |
| মুক্তির সময় | ২৪ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
| পোস্টের বিষয় | নাটক রিভিউ |
|---|---|
| পোস্টকারী | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |
এই নাটকের বেশ অনেকগুলো পর্ব আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আজকের পর্বটাও অসাধারণ ছিল। নাটকটা দেখে আমি যতটা জানি বেশি শিক্ষনীয় বিষয় রয়েছে এই নাটকের অভিনয়ের মধ্যে। এ জাতীয় নাটকগুলো আমার খুবই প্রিয়।
ঈগল টিমের নাটক গুলো খুবই সুন্দর এবং সামাজিক ও শিক্ষানীয়।
দেখতে দেখতে আপনি আজকে ধনী গরিবের লড়াই নাটকের ২১তম পর্ব শেয়ার করলেন দেখে বেশ ভালো লাগলো। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন নাটকটি লাইভ দেখতেছি। সত্যি অসাধারণ ভাবে আপনি নাটকটি রিভিউ করেছেন।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি একে একে ধনী গরীবের লড়াই নাটকের পর্বগুলোর রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন দেখে অনেক ভালো লাগলো। ধনী গরিবের লড়াই নাটকটা অনেক সুন্দর। নাটকটা আমার দেখা হয়ে থাকে। ২১ তম পর্ব টাও দেখেছিলাম অনেক সুন্দর ছিল। আপনি আজকে ২১ তম পর্বের রিভিউ খুব সুন্দর করে শেয়ার করেছেন। মোড়ল বাড়ির লোকজন নিজেরাই তাদের মেয়েকে কিডন্যাপ করেছে। এখন নায়কের দোষ দিয়ে তাকে পুলিশে দিচ্ছে। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। পরবর্তী পর্ব আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ আপনাকে।