নাটক রিভিউ : গরিবের ফ্রিজ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৫ জুলাই ২০২৪ ইংঃ রোজ সোমবার।

বাংলায় ৩১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি।আজকে আমি গরিবের ফ্রিজ নাটক নিয়ে কথা বলবো। গরিব মানুষের জীবন যাপনের সম্পূর্ণ বিষয়টি এই নাটকের তুলে ধরা হয়েছে। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশের নাটক আমার কাছে অনেক ভালো লাগে। তবে সব ধারনের নাটক আমার কাছে ভালো লাগে না।

ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও এর থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। এর মাধ্যমে কিছু ম্যাসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আশা করি আমার রিভিউ করা নাটকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

নাটকের পোস্টার

IMG_20240714_202441.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামগরিবের ফ্রিজ
পরিচালকশাহিন আক্তার স্বাতী
অভিনয়েইফতেকার ইফতি,আরফিন খান মুমু, রানা,মনি আরও অনেকেই।
দৈর্ঘ৪২ মিনিট ২৬ সেকেন্ড
মুক্তির সময়১০ জুলাই ২০২৪ খ্রিঃ


IMG_20240714_202405.jpg

নাটকের দেখা যায় নায়িকা ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। তার খুব শখ যে তাদের বাড়িতে একটি ফ্রিজ থাকবে আর সে তখন সেই ফ্রিজ নিয়েই সপ্ন দেখছিলো। এমন সময় নায়ক তার ঘুম ভাঙ্গায় নায়িকা ঘুম থেকে উঠে বলে আমাদের ফ্রিজ কই নায়ক বলে আমাদের ফ্রিজ কই থেকে আসবে। তখন নায়িকা বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল।

IMG_20240715_070201.jpg

এরপর নায়িকার মনে পড়ে যে তাকে কাজে যেতে হবে সে দ্রুত তার কাজে চলে যায়। এদিকে কাজে যেতে দেরি হওয়ার কারণে বাড়ির মালিক তাকে অনেক বকাঝকা করে।

IMG_20240715_070445.jpg

এদিকে নায়কের বোন জামাই তার বৌয়ের উপরে অনেক অত্যাচার করে। সে বলে তোর ভাইকে বলে একটা ফ্রিজ কেন নিয়ে আসিস না কেন এই গরমে কি নষ্ট তরকারি দিয়ে ভাত খাওয়া যায়।

IMG_20240715_070701.jpg

এদিকে নায়ক একটি পুরাতন ফ্রিজের দোকানের খোঁজ পায় সে নায়িকাকে এই কথা জানাই পরের দিন নায়ক যায় সেইবদোকানে ফ্রিজ দেখতে। কিন্তু ফ্রিজগুলো পুরাতন হলেও এর দাম তার কেনার সাধ্যের বাইরে। তখন ফ্রিজ গুলো দেখে সেখান থেকে চলে আসে।

IMG_20240715_070917.jpg

এদিকে দিনের পর দিন নায়কের বোনের উপরে তার বোন জমাই অত্যাচার করতেই থাকে। তাকে বারবার বলা হয় তার ভাইয়ের কাছ থেকে একটি ফ্রিজ নিয়ে আসতে।

IMG_20240715_071130.jpg

এদিকে নায়িকা যাদের বাসায় কাজ করে তারা ঈদের জন্য অনেক বড় একটি গরু কিনে নিয়ে আসে গরুর দাম শুনে নায়িকা অবাক হয়ে যায়। নায়িকা বলে এত টাকা দিয়ে কি এমন গরু কিনেছেন। এ কথা শোনার পর তাদের মালিক হাসাহাসি করে।

IMG_20240715_071321.jpg

এদিকে নায়েকের বোনজামাই তার বোনকে শেষবারের মতো বলে দেয় তোর ভাইয়ের কাছ থেকে তুই যদি ফ্রিজ না নিয়ে আসতে পারিস তাহলে এই বাড়িতে ফ্রিজের বদলে নতুন বউ আসবে।

IMG_20240715_071458.jpg

এরপর অনেক কষ্ট করে নায়ক একটি ফ্রিজ কিনে নিয়ে আসে এরপর তারা দুজনে মিলে ঠান্ডা পানি খায় এবং আনন্দ উৎসব করতে থাকে যেমনটা স্বপ্নের মাঝে দেখেছিল।

IMG_20240715_071606.jpg

একই দিনে নায়কের বাড়িতে তার মা এবং বোন চলে আসে। নায়িকার মা নায়কে বলে তুই আমাদের ভুলে গেছিস আমাদের কোনো খোঁজখবর কেন নিস না। শুধু টাকা পাঠালে কি সব হয়ে যায় একটু খোঁজখবর নিতে হয় না। এরপর নায়কের মা নায়িকাকে বলে তোমার কোন আক্কেল জ্ঞান আছে তোমার বাড়িতে ফ্রিজ কিন্তু তোমার স্বামীর বোনের কোন ফ্রিজ নেয়। তাদের কি ফ্রিজের দরজার হয় না।

এরপর নায়ক নিজে তার ভ্যানে করে ফ্রিজ তুলে তার বোনের বাসায় দিয়ে আসে। ফ্রিজের জন্য নায়ক এবং নায়িকা উভয়ে কান্নাকাটি করে কারণ ফ্রিজটা তাদের অনেক শখের একটা ফ্রিজ।

IMG_20240715_071908.jpg

ঐদিন রাতে নায়িকা ফ্রিজের ছবি হাতে করে নিয়ে বসে অনেক কিছু ভাবতে থাকে। নায়ক তার বউকে বলে তুমি মন খারাপ করো না আমরা নতুন আরেকটি ফ্রিজ কিনব। নায়িকা বলে কি করে ফ্রিজ কিনব আমাদের তো টাকা নেই নায়ক তখন একটি ব্যাংক নিয়েছে বলে আমরা টাকা জমাবো তারপরে আবার একটি ফ্রিজ কিনবো। একথা শুনে দুই জনেই অনেক খুশি হয়ে যায়। আর এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


নাটক দেখার লিংক

নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি সামাজিক ও শিক্ষানিয় তাই আকর্ষণীয় হবে।এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে।নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Sort:  
 2 years ago 

নতুন একটি নাটক রিভিউ করেছেন, এই ধরনের নাটক আমার দেখা হয়না।আপনার রিভিউ পরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

গরিবের ফ্রিজ নাটকটা যদিও আমার দেখা হয়নি, তবে নাটকটা রিভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ রিভিউ পড়ে নাটকটার পুরো কাহিনীটা জেনে নিতে পারলাম খুব সহজে। তবে এই নাটকের শেষটা দেখে একটু খারাপও লেগেছে আমার কাছে। তারা তাদের শখের ফ্রিজটা দিয়ে দিয়েছে বোনকে। কষ্ট তো তাদের হবেই। তবুও তারা সেই কষ্টকে দূর করার জন্য নতুন ফ্রিজ কিনবে ভেবেছে টাকা জমিয়ে এটা দেখে ভালো লাগলো। এ নাটকটা আমি সময় পেলে অবশ্যই দেখে নেওয়ার জন্য চেষ্টা করবো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য। জি আপু নাটকটির শেষ দেখে আমার কাছে ও অনেক খারাপ লেগেছিল।

 2 years ago 

আপু আপনি আজ যে নাটকটার রিভিউ শেয়ার করেছেন এই নাটকটা আমি দেখিনি। তবে নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ঈগল টিমের নাটক গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর তাদের নাটকগুলো শিক্ষনীয় হয়ে থাকে অনেক বেশি। গরিবের ফ্রিজ নাটকটার রিভিউ সুন্দর করে শেয়ার করেছেন। তারা তাদের ফ্রিজটা দিয়ে দেওয়ার পর কষ্ট পেলেও সেই কষ্টটা মানিয়ে নিয়েছে। ধন্যবাদ সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া নাটকটি অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছিল।নাটকটির শেষে অনেক খারাপ লাগেছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি প্রায় সময় ঈগল টিমের নাটকগুলোর রিভিউ শেয়ার করেন। ঠিক বলেছেন তাদের নাটকগুলি বেশিরভাগ সময় সামাজিক হয়ে থাকে এবং এগুলোর থেকে শিক্ষা পাওয়া যায়। এই নাটকটা আমিও দেখেছিলাম। শেষের ঘটনাটা সত্যি অনেক খারাপ লেগেছে। তারা এত কষ্ট করে একটা ফ্রিজ কিনে ছিল তবে সেটাও তারা বেশিদিন রাখতে পারল না। পুরো গল্পটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু আমি ঈগল টিমের নাটকগুলো অনেক পছন্দ করি কারণ তাদের নাটকগুলো ভিতরে অনেক শিক্ষানীয় বিষয় থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আজ অনেক সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটকটা যদিও দেখা হয়নি তবে রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। নাটকটা অনেক সুন্দর ও শিক্ষানিও। নাটকটি শেষের কাহিনীটা দেখে খুবই খারাপ লাগছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

অনেক অনেক শুকরিয়া।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু নাটকটার কিছুটা অংশ দেখেছিলাম পুরোটা দেখা হয়নি। আজ আপনার সুন্দর করে নাটকের রিভিউটা পড়ে খুব ভালো লাগলো। যদিও তারা খুব কষ্ট করে ফ্রিজটা কিনেছিল। কিন্তু বোন জামাইর অত্যাচারে ফ্রিজটা তাদের বাড়িতে দিয়ে আসতে হয়েছে। আর তাই তাদের অনেক মন খারাপ হলেও দুজনে আবার কষ্টটা মানিয়ে নিয়েছে। অনেক সুন্দর করে রিভিউটি তুলে ধরেছেন আপু।

 2 years ago 

জ্বি আপু নাটকটি অনেক সুন্দর এবং শিক্ষানীয়।আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। গরিবের ফ্রিজ নাটকটি সামাজিক বাস্তবতায় রচিত বেশ সুন্দর একটি নাটক। বিশেষ করে নাটকের গল্প এবং কাহিনী বেশ দারুন। এতো অসাধারণ নাটক চমৎকার আমাদের মাঝে সুন্দর করে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।জ্বী ভাইয়া নাটকটি অনেক সুন্দর এবং অনেক কষ্টের।

 2 years ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে আপনার এই রিভিউ এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই নাটকটি সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব৷

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছে আমার শেয়ার করা নাটকটি অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36