তোমাতে হারাই নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| তোমাতে হারাই নাটকের রিভিউ। |
|---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | তোমাতে হারাই |
|---|---|
| পরিচালক | মোঃ তৌফিকুল ইসলাম |
| অভিনয় | মুশফিক আর ফারহান, আইশা খান সহ আরো অনেকে |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ১৯ এপ্রিল ২০২৪ |
আজকে একেবারে অসাধারণ একটা নাটক এর রিভিউ নিয়ে চলে আসলাম৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে৷ এখানে নায়িকা এবং তার বান্ধবীরা বাসার মধ্যে ছিল৷ তার বাসায় একজন বাইরের ছেলে নায়িকাকে পছন্দ করত৷ যার ফলে নায়িকাকে সে গোলাপ ফুল দিয়েছিল৷ নায়িকা যখন এই গোলাপ ফুল তার হাতে পায় তখন অনেক রেগে যায় এবং সেটি জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়৷ সেইখান দিয়ে নায়ক হেঁটে যাচ্ছিল৷ সেই গোলাপ ফুলের সে গুচ্ছ নায়কের হাতে এসে পড়ে৷ নায়ক ভাবে যে তাকে ইচ্ছে করে গোলাপ ফুল ছুরে মারা হয়েছে৷ সে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে৷
পরবর্তীতে সে সেখানে নায়িকাকে দেখতে পায় । এর পরবর্তীতে সে এই কথাটি তার বাসায় তার ভাবীর কাছে এসে বলে৷ তার ভাবি তাকে অনেক ভালোবাসে এবং তার ভাবিকে সে তার সব কথাই বলে৷ ফলে এই কথাটিও সে তার ভাবিকে বলে৷ এর পরবর্তীতে তার ভাবি তার পরিবারকে এই কথাটি বলে৷ সবাই অনেক খুশি হয়ে যায় যে নায়কের একটি মেয়েকে পছন্দ হয়েছে৷ এরকম একটি কথা তারা নায়কের কাছ থেকে শুনতে পেয়ে অনেক খুশি ছিল।
এর পরবর্তীতে নায়ক প্রতিনিয়ত সেখান দিয়ে হাঁটাচলা করত৷ সেখানে সে সবসময়ই ঘোরাঘুরি করত৷ যাতে করে নায়িকাকে সে এক পলক দেখতে পারে৷ নায়িকা যদি অন্য কোন ধরনের কাজ করে সেগুলো যেন সে দেখতে পারে৷ তাই সেদিন যখন সেখানে নায়ক হেঁটে যাচ্ছিল তখন নায়িকা সেখানে আসছিল৷ সেখানে সে একটি বাচ্চাকে ফ্লাইং কিস দিয়েছিল৷ নায়ক সেই ছেলেটির পিছনে ছিল৷ তখন নায়ক ভাব যে সে ফ্লাইং কিস তাকে দেওয়া হয়েছিল৷ তখন সে লজ্জা পেতে থাকে।
এর পরবর্তীতে নায়িকা যেখানে কাজ করে সেখানে নায়ক চলে যায়৷ নায়িকা একটি সুপার শপে সেলসম্যানের কাজ করছিল৷ সেখানে যখন নায়ক যায় এবং সেখানে যখন সে নায়িকার সাথে কথাবার্তা বলার চেষ্টা করে সে নায়িকার সাথে একটু ভাব জমানোর চেষ্টা করে৷ নায়ক তার কাস্টমার হিসেবে তাকে ট্রিট করছিল এবং সে নায়ককে কোনভাবেই চিনতো না৷
যার ফলে সে অন্যান্য কাস্টমারদের সাথে যেভাবে ব্যবহার করত ঠিক সেরকম ব্যবহার নায়কের সাথেও করছিল৷ এর পরবর্তীতে নায়িকার সাথে বিভিন্ন ভাবে কথাবার্তা বলার চেষ্টা করে৷ প্রতিদিনই সে সেখানে কিছু কেনার জন্য আসে৷ নায়িকাকেই সে চায় যাতে করে নায়িকা তাকে কিছু খুঁজে বের করে দেয়৷ এর পরবর্তী দিন নায়কের পরিবারের লোকজন ধীরে ধীরে একজন এর পর একজন আসতে থাকে। নায়িকার সাথে দেখা সাক্ষাত করতে থাকে।
এভাবেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়৷ নায়কের সাথে নায়কের পরিবার এর সবাই মিলে নায়িকাকে বোঝাতে থাকে। নায়িকার যে একটা খারাপ মনোভাব ছিল সেটিও তারা দূর করতে থাকে৷ নায়কের অনেক টাকা পয়সা রয়েছে৷ নায়িকার অত্যন্ত কম টাকা-পয়সা ছিল অর্থাৎ সে ছিল একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান৷
যার ফলে নায়িকা যদি এখন এত উচ্চবিত্ত পরিবারের কাছে চলে যায় তাহলে সেখানে সে কোনভাবে সম্মান পাবে না৷ এরকম অনেক ধরনের চিন্তাই তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল৷ তবে নায়ক এবং নায়কের পরিবার বলছিল যে সবাই খারাপ হয় না৷ যাদের কাছে অনেক বেশি টাকা থাকে তারা সবসময় খারাপ এরকম কোন কথা নেই৷ কারণ অনেক মানুষ টাকার লোভে পড়ে গিয়ে তাদের সে অহংকার অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়৷
তবে নায়কের এবং নায়কের পরিবারের ক্ষেত্রে এরকম কিছুই তারা দেখতে পায় না৷ যার ফলে নায়িকাকে তাদের অনেক বেশি পছন্দ হয়। পরবর্তীতে নায়িকাও তাদেরকে অনেক বেশি পছন্দ করতে থাকে৷ পরবর্তীতে তারা একের পর এক নায়িকার সাথে অনেক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করে৷ এরপর তাদের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় এবং এভাবেই তাদের মিল হয় এবং নাটকটি শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর ছিল নাটকটি৷ প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকের মধ্যে অনেক কিছু শেয়ার করা হয়েছে৷ প্রথমেই নাটকটি শুরু হয়ে যায়৷ তখন এখানে দেখানো হয় যে নায়িকার সাথে নায়কের অদ্ভুতভাবে পরিচয় হয়। নায়ককে নায়িকা সরাসরি ভাবে কোন কিছুই বলেনি৷ তবে নায়ক সবকিছুই তার নিজের উপর নিয়ে নিয়েছে৷ যার ফলে সে নায়িকাকে অনেক বেশি পছন্দ করে ফেলে৷ ধীরে ধীরে নায়েকের সাথে সে কথাবার্তা বলার চেষ্টা করে৷ তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে৷ একটা সময় পর তাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়৷ তবে নায়িকা তাকে শুধু মাত্র কাস্টমার হিসেবে দেখেছিল৷ কখনোই তাকে অন্য কোন চোখে দেখেনি৷ পরবর্তী নায়কের পরিবার এর সবাই যখন নায়িকাকে দেখে তখন তারা অনেক বেশি আনন্দিত হয়৷ তারা নায়িকাকে পছন্দ করে ফেলে৷ তার সাথে কথাবার্তা বলে৷ যাতে করে নায়িকার সাথে তাদের সম্পর্ক তৈরি হয়ে যায় এবং এভাবেই তারা অনেকভাবেই নায়িকাকে কনভিন্স করে নেওয়ার পরে নায়িকাকে সেখানে বিয়ের মধ্যে রাজি করাতে পারে৷ এভাবেই তাদের বিয়ে হয়ে যায়৷ আমরা আমাদের বাস্তব জীবনেও এমন অনেক ঘটনা দেখতে পাই যে আমরা যাদেরকে পছন্দ করি তাদের যদি আমরা আমাদের মতো পছন্দ করি তাহলে আমাদের পরিবার যদি এরকম নায়কের পরিবারের মত হয় তাহলে তাদেরকে পাওয়া আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে পড়ে। তবে এক্ষেত্রে আমাদের পরিবারের মানুষজন এগুলো কোনভাবে মেনে নিতে চায় না৷ যার ফলে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে বেশিরভাগ সময় হারিয়ে ফেলি।
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৮/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

https://x.com/Nevlu123/status/1902567225526976767
নাটকটি বেশ চমৎকারতো রিভিউ পড়ে দেখার ইচ্ছে করছে। এই ধরণের নাটক গুলো দেখতে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য।।
এরকম সুন্দর নাটক গুলো দেখতে আমি অনেক বেশি ভালোবাসি। আজকে আপনার শেয়ার করা এই নাটকের রিভিউটা অনেক সুন্দর ছিল। আর আমার কাছেও খুব ভালো লেগেছে রিভিউটা পড়ে। এই নাটকের কাহিনীটা ভালো লেগেছে। তাই ভাবছি সময় পেলে আমি নাটকটা দেখার চেষ্টা করবো।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।ৃ
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য,।।
ভাইয়া আপনি আজকে দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। মুশফিকের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। এই নাটকটি বেশ কিছু দিন আগে দেখছি। আপনার পোস্টে নাটকের রিভিউ টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
যাইহোক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ।
খুবই চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। এই নাটকটি আমি দেখেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আলীফ ভাই ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।