মমতা নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

মমতা নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামমমতা
পরিচালকখান মোহাম্মদ বদরুদ্দীন
অভিনয়ফারহান আহমেদ জোবান, সাদিয়া আয়মান সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৮ অক্টোবর ২০২৪

Screenshot_20241203_223049_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241203_223100_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241203_223118_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আপনারা হয়তো নাটকের নাম দেখেই বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে। আমিও যখন নাটকের নাম দেখতে পাই তখন আমার মনের মধ্যে এরকম একটি চিন্তা এসেছিল যে এখানে মানবতা সম্পন্ন কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হবে। ঠিক সেরকমই কিছু মানবতা সম্পন্ন বিষয়কে এখানে ফুটিয়ে তোলা হয়েছে৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায়। এখানে নায়ককে দেখানো হয়। তার মা হাসপাতালে ভর্তি ছিল।

তার মাকে সে হাসপাতালে প্রতিদিনই দেখার জন্য আসত। সারাদিন সে অফিস করে সে হাসপাতালে তার মাকে দেখার জন্য আসছে। সে যখন হাসপাতালে আসতো তখন সেখানে তার মায়ের জন্য যে খাবারগুলো সে নিয়ে আসতো সেখান থেকে কিছু কিছু খাবার সে সেখানকার যে সকল অন্যান্য রোগীরা রয়েছে তাদেরকে দিয়ে দিত। এভাবেই সে মানুষের মন জয় করতে থাকে৷ সে যতই এসব কাজগুলো করতে থাকে তখন তার কাছে অনেক আনন্দিত মনে হয়।

সে যেকোনো ধরনের মানবতা সম্পন্ন কাজ করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী ছিল। সেখানে একদিন যখন নায়িকা এবং নায়িকার বাবা হাসপাতালে এসেছিল তখন কিছু দালাল তাদেরকে ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক ভাবে তাদের কাছ থেকে টাকা নিতে চাচ্ছিল। তবে নায়ক সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করে এবং এভাবেই নায়িকাকে সেখানে বাঁচায় এবং নায়িকার বাবার কাছেও সে অনেকটাই ভালো মানুষ হিসেবে পরিচিতি পায়।

Screenshot_20241203_223130_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241203_223145_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241203_223204_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর সে অনেক ভাবেই অনেক মানুষের সাহায্য করতে থাকে। হাসপাতালের যে সকল মানুষরা ছিল সবার মন সে জয় করে ফেলে। সবাই তাকে অনেক ভালো মানুষ হিসেবে জানে৷ সবার সাথে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এভাবেই সে তার নিজের পরিচয় সবাইকে দিতে থাকে। সে কোনভাবেই কোন ধরনের অহংকারী ছিল না।সে এত বেশি ভালো ছিল যে সে সবার সাথে মিশে যেত। সবার সাথে কথাবার্তা বলতে বলতে একদিন যখন সে নায়িকার সাথে দাঁড়িয়ে কথা বলছিল তখন নায়িকা তাকে সব কথা খুলে বললো।

তার বাবার কি সমস্যা হয়েছে এবং সে কেন হাসপাতালে আসতে চায় না সে কথাও নায়ককে বলতে থাকে। পরবর্তীতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে নায়ক এবং নায়িকার মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তারা দুজনেই অনেক ধরনের কথাবার্তা বলতে বলতে তাদের যেসকল সমস্যা রয়েছে সবগুলোর কথা এখানে বলে।

এর পরবর্তীতে নায়িকার বাবার যেসকল ওষুধ পত্র এবং অন্যান্য জিনিসপত্রের প্রয়োজন ছিল সেগুলো আনতে নায়ক অনেক সাহায্য করে। এর পরবর্তীতে নায়িকা বলে যে মানুষ এত কষ্ট করে এখানে কিভাবে থাকছে। তখন নায়ক একজন ব্যক্তির কাছে নায়িকাকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে নায়িকা বুঝতে পারে যে আসলে সুখী মানুষ কারা। তখন সেই ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলাতে নায়িকা অনেকটাই বাস্তবতা সম্পর্কে বুঝতে পারে এবং সে সেখান থেকে চলে যায়।

Screenshot_20241203_223225_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241203_223252_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241203_223310_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে নায়িকার বাবার যে সকল সমস্যাগুলো ছিল সব কিছুই নায়িকা তাকে বলতে থাকে। নায়ক বলে যে মানুষ হাসপাতালে আসে ভালো হওয়ার জন্য৷ যদি মানুষ এখানে এসে আরো অসুস্থ হয়ে যায় এবং ভালো মানুষগুলো যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে হবে। তাই নায়ক এমন একটা ওয়ার্ডে তাকে নিয়ে যায় যেখানে গিয়ে নায়িকা আবারো বাস্তবতা সম্পর্কে বুঝতে পারে। সেখানে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে চিকিৎসকরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করছিল৷

সেখানে ট্রিটমেন্ট করা ছাড়া কোন উপায় ছিল না৷ কারণ সেখানে তাদেরকে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে তারা মারা যাবে৷ যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলেও তারা মারা যাবে৷ কারণ তারা এমন একটা পর্যায়ে সেখানে ছিল যে তাদের বাঁচার কোন সম্ভাবনা নেই৷ এরপর একদিন যখন সেখানকার একজন রোগী মারা যায় তখন রোগীর যে আত্মীয় ছিল অর্থাৎ যে মহিলাটি মারা যায় তার যে ছেলে ছিল সে অনেক কান্নাকাটি করতে থাকে। সে তার মাকে অনেক চিৎকার করে অনেক ধরনের কথা বলছিল৷ তখন সেখানে নায়ক এবং নায়িকা যায়৷ তারা সেখানে দেখে যে তিনি মারা গিয়েছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা তাকে বলতে থাকে।

তবে তাকে কোনোভাবেই তারা শান্ত করতে পারছে না। নায়ক তাকে জড়িয়ে ধরে এবং তাকে ভালোভাবে কান্না করতে বলে। সে ভালোভাবে কান্না করার পরে তার মন হালকা হয়ে যায়। এর পরবর্তীতে নায়িকা তাকে বলে যে সে এত ভালো মানুষ এবং সে সবাইকে এরকম সাহায্য করে এবং তার বাবারও তাকে পছন্দ হয়েছে। নায়িকাকে যখন নায়কের মা দেখে তখন নায়িকাকেও তার পছন্দ হয়ে যায়। পরবর্তীতে নায়িকা তার ভালোবাসার কথা নায়ককে বলে এবং এভাবে তাদের দুজনের মিল হয়।

আমার ব্যক্তিগত মতামত।

**খুবই সুন্দর একটি নাটক এটি৷ নাটকের মধ্যে যেভাবে বাস্তবিক এত সুন্দর কিছু ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটছে। নাটকের মধ্যে যখন প্রথমে নায়কের এই মমতা বোধ দেখানো হয় এবং মানুষের প্রতি তার যে সাহায্য প্রবন মনোভাব এবং ভালোবাসাপূর্ণ মনোভাব রয়েছে সেটি বেশ সুন্দর ছিল৷ সে যেখানে মানুষকে দেখতে সবাইকে অনেক বেশি পরিমাণে পছন্দ করত। সবাই তাকে অনেক ভালবাসত।

কারণ তার যে গুণাগুণ রয়েছে সবকিছু তাকে অনেক ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিতি এনে দেয়। এর পরবর্তীতে যখন নায়ক সবার কাছ থেকে অনেক ভালোবাসা পায় এবং সে সেখানে সবাইকে অনেক ধরনের সাহায্য করতে চায় তখনই সেখানে তার সাথে নায়িকার দেখা হয়। নায়িকার বাবাকে সে অনেক বেশি সাহায্য করে। তার সাথে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে। পরবর্তীতে নায়িকার বাবার তাকে পছন্দ হয়ে যায়। নায়িকাকেও যখন নায়কের মা দেখে নেন তখন তাকেও নায়কের মায়ের পছন্দ হয়। নায়কের মা বলে যে তাকে যেন তাদের বাড়িতে বউ হিসেবে নিয়ে আসে । এর পরবর্তীতে বিভিন্নভাবেই নায়ক নায়িকার সাথে সময় অতিবাহিত করতে থাকে । নায়িকাকে বাস্তবতার অনেক কিছু দেখায়। যার ফলে নায়িকা বাস্তবতা সম্পর্কে জানতে পারে। পরবর্তীতে নায়ককে তার ভালোবাসার কথা বলে।

আসলে বাস্তব জীবনে আমরা এমন অনেক কিছুই দেখতে পাই যে অনেক মানুষ থাকে যারা মানুষের সাহায্য করার মধ্যে নিজের শান্তি খুঁজে পায়। আবার অনেকেই এমন থাকে যে শুধুমাত্র মানুষের ক্ষতি করার চেষ্টা করে৷ তবে মানুষের প্রতি যে ভালোবাসা দেখানোর পরে মানুষ তাকে যেরকম ভালবাসে তা একেবারেই অন্যরকম। ঠিক সেরকম একটি বিষয়কে নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৯/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

Screenshot_20241212-081944_Chrome.jpg

Screenshot_20241212-081750_Chrome.jpg

Screenshot_20241212-081913_Chrome.jpg

Screenshot_20241212-082020_Chrome.jpg

 2 years ago 

এই নাটকটির মাঝে আমাদের জন্য অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। একই সাথে আমি মনে করি এই নাটকের মধ্যে বর্তমান সময়ে বাস্তব কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যাহোক সময় পেলে অবশ্যই এই নাটকটি দেখে নিবো। আর এরকম নাটক গুলো দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি।

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য।ভালো থাকুন ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।এই দুজনের জুটি আমার কাছে ভীষণ ভালো লাগে।যদি ওই নাটকটা আমার দেখা হয়নি তবে খুব শীগ্রই নাটকটি দেখে নিবো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ পলাশ ভাই।

 2 years ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটকগুলোর রিভিউ করে থাকেন। চমৎকার ভাবে মমতা নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ। সময় পেলে আমি অবশ্যই নাটকটি দেখব।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ তোমাকে।💫

 2 years ago 

মমতা নাটকের পুরো রিভিউটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে জোভান আর সাদিয়া আয়মানকে অনেক বেশি ভালো লাগে। তারা দুজনেই তাদের প্রত্যেকটা নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। এই নাটকের শেষের কাহিনীটা অনেক বেশি সুন্দর ছিল। পুরোটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

আমার ও ভালো লাগে ধন্যবাদ,।

 2 years ago 

জোবান নাটক আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি মমতা নাটকের খুব সুন্দর করে রিভিউ করেছেন। যদিও এই নাটকটি আমি এখনো দেখি নাই। তবে কিছু কিছু নাটক আছে দেখলে বাস্তবের সাথে মিলে যায়। তবে এই নাটকটি দেখার চেষ্টা করব। ভালো লাগলো আপনি নাটকের সুন্দর কাহিনী আমাদের মাঝে রিভিউ করেছেন।

 2 years ago 

দেখে নিয়েন ধন্যবাদ আপু।

 2 years ago 

নাটকের নামটা ভীষণ সুন্দর। তবে নাটকটা আগে কখনো দেখা হয়নি। নামটা যেমন সুন্দর নাটকের গল্পটাও খুব সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউটা উপস্থাপন করেছেন। ভালো লাগলো আপনার আজকের নাটক রিভিউ দেখে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক দারুন একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। নাটকের নামটা অনেক চমৎকার। যদিও আগে নাটকটি দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সময় করে আমি নাটকটি দেখে নেব। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সব সময় ভালো থাকুন।,

 2 years ago 

এই নাটকের রিভিউ পড়েই বুঝা যাচ্ছে নাটকটি খুব সুন্দর। আপনি দারুণভাবে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাই। জোভানের নাটক দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাছাড়া সাদিয়া আয়মানের বেশ কয়েকটি নাটক দেখা হয়েছে আমার। যাইহোক এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইজান।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37