নাটক রিভিউ:)- একবার বলো ভালোবাসি।

in আমার বাংলা ব্লগ2 years ago
নাটক রিভিউ:)- একবার বলো ভালোবাসি।
💐 "নাটক প্রেমিকদের কে স্বাগতম" 💐

Screenshot_2024-02-12-18-56-58-99_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু এই ভালোবাসার মাস তাই আমি আজকে ভালোবাসার রোমান্টিক একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটক রিভিউ:)- একবার বলো ভালোবাসি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির কিছু তথ্য:-

Screenshot_2024-02-12-18-11-30-12_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটক:একবার বলো ভালোবাসি।
চিত্রনাট্য ও পরিচালনা:মুহাম্মদ মিফতাহ আনান।
অভিনয়:মুসফিক আর. ফারহান, নাজনীন নিহা এবং আরও অনেকে।
ডিওপি:ফুয়াদ বিন আলমগীর।
বিজিএম:মেহেদী হাসান তামজিদ।
প্রযোজক:এসকে শাহেদ আলী।
প্রযোজনা করেছেন:সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2024-02-12-18-12-12-01_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-12-18-15-05-37_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারহান এর মামার বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়েছে। আজকে ও সবাই মিলে যাচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে। মেয়ের বাসায় যায় তার পরে সবাইকে মেয়ে নাস্তা খাওয়ায়। ফারহান এর মামার মেয়ে পছন্দ হয়। আর এদিকে তো ফারহান নিহা কে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর ফারহান নিহার কাছে যায় এবং তাদের মধ্যে কথা হয়।

Screenshot_2024-02-12-18-20-05-74_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-12-18-27-17-81_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে সবাই মেয়েকে দেখে বাসায় চলে আসে। আর এদিকে ফারহান নিহার সাথে কিভাবে দেখা করবে এই বাহানা খুঁজতে থাকে। এর পরে তার মামার কাছে এসে বলে। তার মামা যেনো তার মামির সাথে দেখা করে কথা বলে। এর পরের দিন মামা ভাগিনা মিলে দেখা করতে যায়। মামা তার হবু বউ এর সাথে কথা বলে। আর এদিকে ফারহান নিহার সাথে কথা বলে। কথা বলতে বলতে ফারহান এবং নিহার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়।

Screenshot_2024-02-12-18-38-23-55_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-12-18-42-27-52_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারহান নিহাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে সে ভালোবাসে। আর এদিকে নিহা ফারহান এর মুখ থেকে শোনার জন্য তাল বাহানা করতে থাকে। এভাবে চলতে চলতে অবশেষে ফারহান নিহাকে তার ভালোবাসার কথা বলে ফেলে। কয়েকদিন পর নিহার বাবা ফারহান এবং নিহাকে এক সাথে দেখতে পায়। এবং নিহাকে অনেক বকাঝকা করে। এর পরে তাদের মামা মামির বিয়ে ভেঙে দেয়।

Screenshot_2024-02-12-18-44-41-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-12-18-48-29-92_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে ফারহান এবং নিহা তাদের বিয়ে ঠিক করে। এর পরের দিন বিয়ে হয়। এবং এবার ফারহান এবং নিহা বাসায় থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। আর এদিকে তো নিহার বাবা ফারহান এর বাবার কাছে গিয়ে উল্টো পাল্টা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ফারহান এবং নিহা আসে। এবার আর কি করার যেহেতু তারা দুজন বিয়ে করেছে। এবার ফারহান এর বাবা তাদের দুজনকে মেনে নয়। আর নাটকটি এখানেই শেষ হয়।

ব্যাক্তিগত মতামত:-

একবার বলো ভালোবাসি নাটকটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ফারহান এর নাটক গুলো আমি মাঝে মধ্যে দেখি। এই নাটকটিতে সবাই অনেক সুন্দর অভিনয় করেছেন। যদিও তাদের দুজন কে মেয়ের বাবা প্রথমে মেনে নেয় না। পরে বিভিন্ন ধরণের সমস্যা হয়। এর পরে দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে। এর পরে ছেলের বাবা তাদের দুজনকে মেনে নেয়। বেশ রোমান্টিক একটি নাটক ছিলো। নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালোবাসার মাসে চমৎকার একটি নাটক পরিচালক উপহার দিয়েছেন। আপনারা যারা নাটক প্রেমিক রয়েছেন অবশ্যই নাটকটি দেখবেন। আশাকরি আপনাদের সবার কাছে নাটকটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞

ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

পোস্টের বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়একবার বলো ভালোবাসি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

মুসফিক আর. ফারহান, নাজনীন নিহার নাটক আমার বেশি ভাল লাগে। একবার বলো ভালোবাসি এই নাটক আমার দেখা হয় নি। সময় করে দেখে নিব। কিন্তুু আপনার রিভিউ পড়ে অনেক ভাল লেগেছে। বেশ রোমান্টিক ছিল নাটকটি। আপনি সুন্দর উপস্থাপনা করেছেন। বেশ ভাল ছিল আপনার রিভিউ, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অবশ্যই দেখবেন আশাকরি আপনার ভালো লাগবে ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটক এর সবগুলো বিষয় আপনি এখানে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এই নাটকের মধ্যে যে সকল ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো আপনি এই রিভিউ এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ ফলে এই নাটকটি দেখে দেখার প্রতি আমার অনেক আগ্রহ জন্ম নিল। অবশ্যই চেষ্টা করব এই নাটক দেখে নেওয়ার৷

 2 years ago 

একবার বলো ভালোবাসি নাটকটার রিভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি পুরোটার রিভিউ তুলে ধরেছেন। ফারহান অনেক সুন্দর অভিনয় করে। তার নাটকগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে। নাজনীন নিহা ও কিন্তু অনেক সুন্দর অভিনয় করে। দুইজন পালিয়ে বিয়ে করার পরে, ছেলের বাবা তাদের দুজনকে মেনে নিয়েছিল এটা দেখে ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি আমি দেখেছিলাম। দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আজ আবার রিভিউ এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। ফারহান এর নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একবার বলো ভালোবাসি নাটকটি আপনি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফারহান অভিনীত নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ফারহানের অভিনীত নাটক গুলো বেশ শিক্ষনীয় হয়। তাছাড়া ও বাংলা নাটক বলে কথা। মুভির চেয়ে আমার কাছে বাংলা নাটক অনেক বেশি ভালো লাগে দেখতে। আপনি সুন্দর একটি নাটক রিভিউ নিয়ে আজকে উপস্থিত হলেন। নাটক রিভিউ দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বেশ দারুণ একটি নাটকের রিভিউ আপনি শেয়ার করেছেন। নাটকটি আমি দেখেছি আপনার নাটকের রিভিউটি পড়ে আবারো ভালো লাগলো। বেশ দারুন ভাবে সবকিছু বিস্তারিত বিবরণ লিখেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38