নাটক রিভিউ:- যে প্রেম এসেছিল।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:- যে প্রেম এসেছিল। বেশ রোমান্টিক একটি নাটক। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| নাটক:- | যে প্রেম এসেছিল। |
|---|---|
| পরিচালনা:- | রাফাত মজুমদার রিংকু। |
| সহকারী পরিচালক:- | ইমরোজ শাওন। |
| চিত্রনাট্য:- | সোহেল রোহমান। |
| অভিনয়ে:- | ইয়াশ রোহান, তানজিম সায়ারা তোটিনি, সাবেরী আলম, পাপিয়া চৌধুরী, শান্ত পাল, আনোয়ার হোসেন, আলাউদ্দিন লাল। |
| চিত্রগ্রাহক:- | কামরুল ইসলাম শুভ। |
| সম্পাদনা ও রঙ:- | রাশেদ রাব্বি। |
| সহকারী সম্পাদক:- | সুবীর এইচ। |
| ধরন :- | সামাজিক ও শিক্ষা মূলক। |
| দৈর্ঘ্য:- | ৪২ মিনিট। |
| মুক্তিপায় :- | ২৯-০৯-৩০২৩। |
তোটিনী অফিস এ যায়। তার পরে কাজ করতে থাকে। হঠাৎ করে তার মা ফোন দিয়ে জরুরি ভাবে বাসায় আসতে বলে। তার পরে কিছুক্ষণ পর তোটিনী বাসায় ফিরে যায়। এর পরে বাসায় গিয়ে মায়ের কাছে জানতে পারে আজকে তার বিয়ে। হাতে শাড়ি দিয়ে রেডি হতে হবে। আর এদিকে দিয়ে তো তোটিনী রেগে যায়। এবার শাড়ি পরে তোটিনী বাসায় থেকে পালিয়ে যআয়। এর পরে তোটিনী একটা দোকানে বসে চা খেতে থাকে। হঠাৎ করে ইয়াশ চলে এসে একটা ঠিকানা বলে। তখন তোটিনী বলে বিয়েটা হচ্ছে না আমাকে দেখে বুঝতে পারছেন না। যে কনে বাসায় থেকে পালিয়েছে। এর পরে ইয়াশ চলে যায়। এবার তোটিনী ও কিছুক্ষণ পরে বাসায় আসে। এবার রাতের বেলায় হঠাৎ করে তার টেবিল এ দেখতে পারে সেই ছেলেটির ছবি। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল।
পরের দিন সকালে ইয়াশ এর চ্যাম্পারে তোটিনী যায়। এর পরে তাদের মধ্যে বিভিন্ন ধরণের কথা হয়। এর পরে তোটিনী সব কিছু খুলে বলেন। এবং কিছুক্ষণ পরে সেখানে থেকে চলে আসে। তার পরের দিন ইয়াশ তোটিনীর অফিস এ যান। তারা এবার রেস্টুরেন্টে গিয়ে কপি খেতে খেতে গল্প করেন। গল্প শেষ হলে তোটিনী সেখানে থেকে চলে আসেন। বাসায় আসার পর তার মা তাকে একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখা করতে বলেন। এর পরে তোটিনী ছেলেটির সাথে দেখা করতে যায়। ছেলেটিকে তোটিনীর পছন্দ হয়নি। এর পরে চলে আসেন।
পরের দিন তোটিনী রিকশা করে বাসায় ফিরছিল। হঠাৎ করে রাস্তায় প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তার পরে রাস্তার পাশে দেখতে পারে। ইয়াশ একজন মহিলাকে বৃষ্টির মধ্যে ভিজে সহযোগিতা করছেন। এর পরে তোটিনী ইয়াশ কে ঢাক দিয়ে রিকশায় নেন। এর পরে তারা দুজন মিলে রিকশায় ভিজতে থাকে। পরের দিন ইয়াশ এর মা একটা মেয়েকে বাসায় নিয়ে এসে ইয়াশ কে বলে কথা বলতে তার পছন্দ হয় কিনা এজন্য। তার পরে ইয়াশ বলে আমার আগে বিয়ে হয়েছিলো আমার ওয়াইফ এর একটা বাচ্চা আছে। এসব শুনে মেয়েটি চলে যায়।
পরের দিন ইয়াশ তোটিনীর সাথে দেখা করতে যায়। এর পরে ইয়াশ এবার তোটিনী কে তার ভালোবাসার কথা খুলে বলেন। আর এদিকেও তোটিনী রাজি হয়ে যায়। এর পরে তাদের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায়। আজকে তাদের বিয়ে তবে মজার ঘটনা। কাজী যখন বিয়ে পরাবে তখন দেখে বর নেই। বর নাকি পালিয়ে গেছে। এর পরে সবাই চলে যায়।
এদিকে ইয়াশ চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছেন। পরে ইয়াশ বাসায় আসেন এসে ছাদের মধ্যে দেখেন তোটিনী কান্না করতেছে। এবার ইয়াশ গেলে তোটিনী বলে এটা তুমি কি করলে। আমার সাথে তুমি প্রতিশোধ নিলে। ইয়াশ বলে না আমি যে দিন তোমার ছবিটি দেখেছি তখন থেকেই আমি তোমার প্রেমে পরেছি। এর পরে তাদের মধ্যে বিভিন্ন ধরণের কথা হয়। আর তার পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এখানেই নাটকটি শেষ হয়।
বেশ রোমান্টিক একটি নাটক। রোমান্টিক নাটক গুলো দেখতে আমি একটু বেশি পছন্দ করি। তবে সম্পুর্ন নাটকটির গল্প ছিলো ভিন্ন রকম। এধরনের ভিন্ন রকম নাটকের গল্প সব সময়ই আমার কাছে ভালো লাগে। নাটকটি তে তোটিনীর মা তার জন্য বিয়ে ঠিক করলেও সে বিয়ে করেনি। সে চেয়ে ছিলো একটা ছেলে কে ভালো ভাবে বুঝে শুনে তার পরে ভালো মন্দ জেনে বিয়ে করবে। এর পরে ইয়াশ এর সাথে তার পরিচয় হয়ে গেলো। দুজন দুজনের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। এবং সেখানে থেকে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। শেষ মেষ অবশেষে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। নাটকটিতে মিল হয়েছে দেখে খুব ভালো লাগলো। এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। চমৎকার একটি নাটক অবশ্যই দেখবেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তবে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | নাটক রিভিউ। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | যে প্রেম এসেছিল। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| রিভিউ | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি নাটক দেখতে এবং নাটকের রিভিউ পোস্ট পড়তে দুটোই অনেক বেশি পছন্দ করি। যে নাটক আমার দেখা হয় নি, দেখা যায় সেই নাটকটার রিভিউ আমি পড়ে ফেলেছি। সর্ব প্রথম রিভিউর মাধ্যমে দেখতেও আবার অনেক ভালো লাগে। যে প্রেম এসেছিল এই নাটকটা কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে এই নাটকটা আমি দেখেছিলাম। তবে আজকে রিভিউর মাধ্যমে দেখতে পেয়েও ভালো লেগেছে।
আপনাকেও ধন্যবাদ আপু।
অতি চমৎকার একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই নাটক রিভিউটা। ভালোবাসার এবং ভালোলাগার আবেগ অনুভূতিমূলক নাটক গুলো আমার খুবই ভালো লাগে।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপনি। নাটক দেখতে আমি যেরকম ভালবাসি তেমনি নাটকের রিভিউ দেখতেও আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে। তবে আমি এই নাটকটি এখনো দেখে নিতে পারিনি। অবশ্যই সময় করে আমি এই নাটকটি দেখে নেব।
খুব চমৎকার একটি নাটকের রিভিউ দেখে খুব ভালো লাগছে। তবে নাটকটি এর আগে দেখা হয়নি। আশা করছি খুব শীঘ্রই দেখে নেব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা ফ্যামিলির সবাইকে নিয়ে সব সময় এই কামনা করি।
নতুন এসেছে নাটকটি দেখবেন আশাকরি আপনার ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রোমান্টিক নাটকগুলো আসলেই খুব ভালো লাগে।সারাজীবনের সঙ্গী হিসেবে তটিনী ঠিক কাজই করেছিল।কারণ একজনের সম্পর্কে ভালো মন্দ জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের আগে।ভালোবাসা পূর্ণতা পেয়েছে দেখে সত্যিই ভালো লাগলো।সুন্দর রিভিউ করেছেন নাটকটি।ধন্যবাদ ভাইয়া।
এই নাটকটা আমি গতকালকে রাতের বেলায় দেখেছিলাম। এই নাটকটার সম্পূর্ণ কাহিনীটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, যার কারণে আজকে আপনার রিভিউটা পড়েও আরো ভালো লেগেছে। কাহিনীটা আপনি রিভিউর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি। আপনার পরবর্তী নাটক রিভিউ দেখার জন্য অপেক্ষায় থাকলাম।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। এই ধরনের রোমান্টিক নাটক গুলো দেখতে বেশ ভালই লাগে। যদিও নাটকটি এখনো দেখা হয়নি। তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
দারুন একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করলেন ভাইয়া। রোমান্টিক নাটক আমার ও খুব পছন্দ। এই নাটকটি আমার দেখা হয়নি।সুযোগ পেলে দেখবো আশাকরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই
নাটকটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।