নাটক রিভিউ:- সে বসে একা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:- সে বসে একা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| নাটক:- | সে বসে একা। |
|---|---|
| রচনা ও পরিচালনা:- | মিজানুর রহমান আরিয়ান। |
| অভিনয়ে:- | তানজিম সায়রা তোতিনী, ইয়াশ রোহান, খায়রুল বাশার, অন্যান্য। |
| চিত্রগ্রাহক:- | এইচ এম জামান। |
| সম্পাদনা এবং রঙ:- | ময়ূখ বারী। |
| প্রচার নকশা:- | সাজ্জাদুল ইসলাম সাঈম প্রধান। |
| সহকারী পরিচালক:- | নাহিদ হাসান নয়ন সহকারী। |
| পরিচালক:- | তৌহিদুল তামিল, এমডি নাজিম। |
| দেশ:- | বাংলাদেশ। |
নাটকটিতে যদিও প্রথমের দিকে কিছুক্ষণ কিছু বোঝা যায় না। এর পরে হঠাৎ করে তটিনীর ফোনে একটা মেসেজ আসে। এর পরে থেকে দুজনের মধ্যে প্রতিনিয়ত কথা হতে থাকে। তটিনী গল্প লেখা লেখি করে। আর এদিকে খায়রুল বাসার তার দোকানে কাজ করে। কাজের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে দিন রাত কথা হতো। এভাবে চলতে চলতে দুজন দুজনের প্রেমে পরে যায়। যদিও এখনো তাদের মধ্যে দেখা হয়নি।
তটিনীর গল্প দিয়ে মুভি তৈরি করার জন্য তটিনীর গল্প সিলেক্ট করা হয়েছে। এজন্য তটিনী অফিসে যাচ্ছে। এর পরে দরজা নক করলেন দরজা খুলে দেয়। এর পরে ইয়াশ রোহান তটিনী কে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে যেমন মেয়ে খুজতেছে তেমনি একটি মেয়ে। এর পরে দুজন ভিতরে যায় অফিস রুমে। সেখানে তটিনী তার সাথে কথা হয় এই নাম্বারটি দেখায়। তার পরে নাম্বারটা ইয়াশ রোহান নিয়ে নেয়। এর কিছুক্ষণ পর তটিনী চলে যায়।
পরেরদিন ইয়াশ রোহান ঐ নাম্বারের ছেলেটির কাছে যায়। এর পরে তার কাছে থেকে ফোনটি কেরে নেয়। সেদিন রাতে তটিনী সারা রাত ঘুমায় নি ফোন বন্ধ বলে। এর পরের দিন তটিনী এবং ইয়াশ এর মধ্যে দেখা হয়। তখন ইয়াশ রোহান বলে আমি তোমার সাথে প্রতিনিয়ত কথা বলি। এর পরে তটিনী সত্যি মনে করে তাকে জড়িয়ে ধরে। এর পরে থেকে তাদের মধ্যে প্রেম ভালোবাসা শুরু হয়।
পরেরদিন যখন ইয়াশ রোহান তটিনী কে নিয়ে ঘুরতেছে তখন খায়রুল বাসার দেখে ফেলে। এর পরে ইয়াশ রোহান এর অফিস এ গিয়ে তার কাছে থেকে ফোন নিয়ে আসে। এর পরে রাতের বেলায় ফোন দিয়ে খায়রুল বাসার সব কিছু খুলে বলে। তখন তটিনী ভীষণ কষ্ট পায়। এর পরের দিন তাদের দুজনের সাথে দেখা করে তটিনী।
দু'জনের সাথে দেখে করে। এবং দুজনকে বিভিন্ন ধরণের কথা বলে। সে দুজনকেই অপরাধী মনে করে এবং। দুজন কেই ক্ষমা করে দিয়ে তাদের কাছে থেকে কেঁদে কেঁদে চলে আসে। এর পরে ইয়াশ রোহান এবং খায়রুল বাসার দুজন দুদিকে চলে যায়। আর নাটকটি এখানেই শেষ হয়।
মিজানুর রহমান আরিয়ান স্যার হচ্ছে আমার পছন্দের একজন মানুষ। ওনার লেখা নাটক গুলো আমি সব সময়ই দেখার চেষ্টা করি। এই নাটকটির গল্প ছিলো সম্পুর্ন ব্যাতিক্রম। আর ভিন্ন রকম নাটক গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। যদিও নাটকটি দেখে শুরুর দিক থেকে ভীষণ ভালো লাগে। এর পরে এসে শেষের দিকে ভীষণ খারাপ লাগে। এধরনের নাটক গুলো বাস্তবতার সাথে মিলে যায়। মিথ্যা দিয়ে কখনো সম্পর্ক হয় না। যদিও তাদের মধ্যে মিল হতে পারতো তবে তারা দুজনেই ঝামেলা সৃষ্টি করেছে। এজন্য তটিনী রাগ করে তাদের কে রেখে চলে যায়। দুজনেই আফসোস করতে থাকে। নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই নাটকটি দেখবেন আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
| বিভাগ | নাটক রিভিউ। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | সে বসে একা। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| রিভিউ | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
আসলেই আমাদের জীবনে কিছু মানুষ আসে আমাদেরকে আরো একা করে দেওয়ার জন্যই। নাটকটা এটাই বুঝায়। নাটকটি আমার দেখা হয়ে গিয়েছে। ভালো লাগার মত একটি নাটক।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি এই নাটক টি বেশ কয়দিন থেকেই দেখতে চাচ্চিলাম।কিন্তু সম সুযোগটা করে দেখা হচ্ছিলো না। আপনার রিভিউ পড়ে গল্পটা বেশ অন্যেরকম লাগলো। বেশ আনকমন। দ্বখে ফেলবার উৎসাহ আরো বেড়ে গেল। ধন্যবাদ ভাই। আপনি খুব সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করলেন।
অবশ্যই দেখবেন আপু আপনার ভালো লাগবে। গল্পটি সত্যি ভিন্ন রকম ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ তুলে ধরেছেন আপনি। এই নাটকটি একদম অসাধারণ হয়েছে। এরকম একটি সুন্দর নাটকের রিভিউ আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি এই নাটকের সকল বিষয়বস্তু তুলে ধরেছেন। একইসাথে এই নাটকের মধ্যে যেসকল ঘটনা গুলো ঘটেছে সেই ঘটনাগুলো সম্পর্কে আপনি খুবই গোছালো এবং সুন্দর একটি বর্ণনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য।
তটিনী খুবই ভালো কাজ করেছে। এরকম লোকজনের কাছ থেকে দূরে চলে এসেছে। তাছাড়া ঠিক বলেছেন ভাই মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু হলেও সেই সম্পর্ক কখনো ভালোর দিকে যায় না। যাই হোক নাটকটি বেশ ভালো লাগলো। সময় করে দেখতে হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।
অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। আপনার নাটক রিভিউ টা কিন্তু আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এ জাতীয় নাটক কিন্তু আমি খুবই পছন্দ করে থাকি তাই মাঝেমধ্যে দেখার চেষ্টা করে থাকি। খুবই খুশি হলাম সুন্দর নাটকের রিভিউ দেখতে পেরে।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/HouqeLimon/status/1724229405621584021?t=giKKeDT_0tPc_sXOKobauw&s=19
নাটকটি কিছুদিন আগে আমার দেখা হয়েছে এবং নাটকটি আসলে আমি উপভোগ করেছিলাম । নাটকের গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছিল । আসলে এটা একদম ভিন্ন টাইপের একটি গল্প ছিল । তটিনী খুবই সুন্দর অভিনয় করেছে আসলে । মিথ্যে দিয়ে কখনো ভালোবাসা হয় না ধন্যবাদ আপনাকে ।
এই নাটকটি সেদিন দেখবো বলে প্লে করে আর দেখা হয়নি।আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।