নাটক রিভিউ ।। হঠাৎ দেখা - অপূর্ব, তনজিন তিশা ।।

in আমার বাংলা ব্লগ4 years ago
নমস্কার - আদাব। আমি শান্ত চন্দ্র দাস। আমার ইউজার আইডি @bloggershanto । আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অপূর্ব এবং তানজিন তিশা অভিনীত হঠাৎ দেখা নাটকের রিভিউ। আশা করি নাটকটির রিভিউ পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক...


IMG_20221007_231601.jpg
ছবি: স্কিনশটের মাধ্যমে নেয়া হয়েছে


নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

নাটকের নামহঠাৎ দেখা
অভিনয়অপূর্ব, তানজিন তিশা
পরিচালককাজল আরেফিন অমি
দৈর্ঘ্য৩৬ মিনিট
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৬ মে ২০২০


মূল কাহিনী:

নাটকের শুরুতে আমরা দেখতে পাই তানজিন তিশা এবং তার স্বামী চট্টগ্রামে যাচ্ছে।তারা প্লেনের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে ট্রেনের টিকিট কেটেছে। এখানে আমরা জানতে পারি তানজিন তিশা তার স্বামীকে নিয়ে হ্যাপি না। অন্যদিকে অপূর্ব এবং তার স্ত্রী চট্টগ্রামে অপূর্বর শশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। তারাও প্লেনের টিকিট না পেয়ে ট্রেনের টিকিট কেটেছে। অপূর্বও তার স্ত্রীকে নিয়ে খুব বেশি সুখী নয়।

IMG_20221007_231612.jpg

ট্রেনে উঠার পর অপূর্ব এবং তিশারা একই কেবিনে সিট পায়। বিষয়টি লক্ষ্য করে অপূর্ব এবং তিশা হতভম্ব হয়ে যায় এবং অপূর্ব কেবিনের বাহিরে চলে আসে। এখানে আমরা জানতে পারি অপূর্ব এবং তানজিন তিশা একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু একে অপরের পারিবারিক চাহিদা মেটাতে না পারায় তাদের দুজনের সম্পর্ক পূর্ণতা পায়নি।


IMG_20221007_231622.jpg

পরবর্তীতে দেখা যায় অপূর্ব ট্রেনের স্টাফের সাথে দেখা করে এবং কেবিন পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু কোন কেবিন ফাঁকা না থাকায় তারা কেবিন পরিবর্তন করতে পারে না। বাধ্য হয়ে অপূর্ব কেবিনে প্রবেশ করে এবং তিশার স্বামীর সাথে পরিচিত হয়। ট্রেনের মধ্যে অপূর্ব এবং তিশার স্বামী অন্যদিকে তিশা এবং অপূর্বর স্ত্রী একে অন্যের সাথে অনেক গল্প করে।


IMG_20221007_232107.jpg

অবশেষে তারা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায়। স্টেশনে নামার পর অপূর্ব তার ফেলে আসা পাওয়ার ব্যাংক আনতে কেবিনে যায় অন্যদিকে তিশাও তার ফেলে আসা ইয়ারফোন আনতে কেবিনে যায়। পুনরায় দুজনের দেখা হওয়ার পর তারা নিজেদের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলে।

IMG_20221007_232117.jpg

ব্যক্তিগত মতামত:

হঠাৎ দেখা নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। নাটকের কাহিনী অন্যান্য নাটকের চেয়ে ইউনিক ছিল। নাটকে অপূর্ব এবং তানজিন তিশা দুজনেই খুব ভালো অভিনয় করেছেন। হঠাৎ দেখা নাটকটি যারা দেখেছেন নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা এখনো দেখেননি তারা নিচের লিংক থেকে নাটকটি দেখে নিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ব্যক্তিগত রেটিং:৮.৫/১০


নাটকের লিংক:

Sort:  
 4 years ago 

হঠাৎ দেখা সত্যি বলতে নাটকটির নাম শুনেই নাটকটি আমার দেখতে ইচ্ছে করছে। এমনিতেই আমি প্রত্যেক সপ্তাহে অনেক নাটক দেখে থাকি তারপরেও একটি করে নাটক রিভিউ করি। তানজিন তিশার নাটক দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ট্রেনের স্টাফের সাথে দেখা করে এবং কেবিন পরিবর্তন করার চেষ্টা করে এ বিষয়টি সত্যি অনেক মজার ছিল। আপনার ব্যক্তিগত রেটিং আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 4 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65714.75
ETH 1929.99
USDT 1.00
SBD 0.38