নাটক রিভিউ : // চিটার এন্ড জেন্টেলম্যান ৩য় পর্ব //

in আমার বাংলা ব্লগ2 years ago

★বিসমিল্লাহির রহমানির রহিম★

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000008788.png

আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---

  • নায়ক: আখম হাসান
  • নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামাচিটার এন্ড জেন্টেলম্যান
রচনা ও পরিচালনাসঞ্জিত সরকার
অভিনয়েআখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই‌।
সম্পাদনাশেখ মোঃ বুরহান উদ্দিন
প্রযোজকআব্দুল কুদ্দুস মিয়া
ব্যবস্থাপনাজয় বিশ্বাস
গ্ৰাফিক্সনাকিবুর রহমান টিটু
সহকারী পরিচালকশরিফুল কবির মানিক
ভাষাবাংলা
দৈর্ঘ্য২১ মিনিট ২৮ সেকেন্ড
দেশবাংলাদেশ

নাটকের সংক্ষিপ্ত কাহিনী:

দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম চেয়ারম্যান সাহেব মেম্বারকে বলে যে তোমার এলাকায় খুন হয়েছে তুমি সামলাও আমি যাইতে পারবো না। তাঁরপর মেম্বার চেয়ারম্যান এর বাসা থেকে রওনা দেয়। এই পর্বটি শুরু হয় মেম্বারের সালা আর তাঁর জমি বিক্রি করা লোকের সাথে অনেক কথা হয়। তাঁরপর মেম্বারের বোন কুসুম এর সাথে তাঁর দেবর অনেক কথা বলে। তাঁর দুঃখের কিছু কথা সে কুসুমের সাথে শেয়ার করে। হঠাৎ আখম হাসান সেখানে এসে হাজির হয়,আর আখম হাসান বলতে লাগে যে বুলেট রে বাডাম দিয়ে আসছি।

1000008819.png

1000008818.png

তাঁরপর তাঁদের মাঝে অনেক কথা হয় এক পর্যায়ে আখম হাসান কুসুমকে বলে যে তুমি এই বাড়ি থেকে যাও।এই বাড়ি তোমার জন্য নিরাপদ না। এরপর মেম্বার সাহেব থানায় ফোন দেয়, ফোন দিয়ে বলে যে স্যার আমার এলাকায় একটা মাডার হয়েছে। তখন থানার ওসি বলে যে তুমি কে,আমি তো তোমাকে চিনতে পারতেছি না।তাঁরপর মেম্বার সাহেব বলেন যে স্যার আমি এলাকার রাজা মেম্বার। স্যার আপনি আমাক চিনতেছেন না। এরপর মেম্বার ওসি স্যারকে আসতে বলে, ওসি স্যার বলে যে ঠিক আছে আমি আমার সোর্স পাঠাচ্ছি আর আমিও আসতেছি।এই কথা বলে ওসি স্যার ফোন কেঁটে দেয়।

1000008817.png

1000008816.png

এরপর টিচার নাদিয়াদের বাসায় যায়, গিয়ে নাদিয়াকে বলে যে তুমি কি তোমার ছোট বোনকে বড় দের অসম্মান করার জন্য লাইসেন্স দিয়ে দিছো নাকি। তাঁর শিক্ষক আমি সে আমাকে অপমান, অসম্মান করে।তাঁরপর নাদিয়া তাঁর আম্মুর কাছে যায়, গিয়ে তাঁর আম্মুকে বলে যে তুমি তোমার ছোট মেয়েকে লায় দিয়ে দিয়ে মাথায় তুলছো।সে রাস্তাঘাটে বড়দেরকে অপমান, অসম্মান করে।তাঁরপর তাঁর আম্মু বলতেছে যে আমার মেয়ে যে বড়দের অপমান, অসম্মান করে এটা তোকে কে বলছে? তখন নাদিয়া বলে যে ফাইজুল মাস্টার। এরপর তাঁদের মা মেয়ের মাঝে অনেক কথা কাঁটাকাঁটি হয়,এক পর্যায়ে নাদিয়া সেখান থেকে চলে যায়।

1000008815.png

1000008814.png

আখম হাসান তাঁর প্রেমিকাকে নিয়ে বসে গল্প করতেছিল এক পর্যায়ে বুলেট এলাকার চাচা জেঠোদের নিয়ে লাঠি নিয়ে আখম হাসানকে আক্রমণ করতে আসে। তখন তাঁর প্রেমিকা তাঁকে ঘরে ঢুকিয়ে দিয়ে সে তাঁদের সাথে কথা বলে।এক পর্যায়ে বুলেট তাঁর দেবরকে লাঠি দিয়ে মাইর দেয়।তাঁরপর রাজা মেম্বার বুলেট এর বন্ধু জহুরুল কে বলে যে তুমি না আমারে কইলা যে বুলেট নাকি মাডার হয়েছে।তো বুলেট কেমন করে আখম হাসানকে আক্রমণ করতে গেলো। এরপর রাজা মেম্বার দৌড়ে আখম হাসান এর বাসায় যায় , গিয়ে দেখে যে বুলেট বাবুলকে লাঠি দিয়ে মেরেছে সে অজ্ঞান হয়ে যায়।

1000008813.png

1000008812.png

1000008811.png

এরপর রাজা মেম্বার বুলেটকে ভয় দেখায় যে পুলিশ আসতেছে তুই ওদের নিয়ে এখান থেকে ভাগ।তাঁরপর বুলেট ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ তাঁর সোর্স নিয়ে চাদ দোকানে যায় গিয়ে একজনকে হ্যানকাপ পড়ায় ,আর দোকানদারকে ও দোকান থেকে বের হতে বলে। দোকানদার সঙ্গে সঙ্গে দোকান থেকে বের হয়।

1000008810.png

1000008809.png

আমার ব্যক্তিগত মতামত:

আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।

বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে ।

🔗নাটকের লিংক:🔗

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

1000006537.png

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:👇

1000008845.png1000008844.png1000008842.png1000008841.png1000008840.png1000008839.png
 2 years ago 

নাটকটির রিভিউ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার রিভিউ পড়ে মনে হল নাটকটি বেশ মজার এবং হাসির। এ ধরনের নাটক দেখতে আসলেই খুব ভালো লাগে। এখন খুব একটা নাটক দেখা হয় না। তারপরও মাঝেমধ্যে রিভিউ পড়তে ভালোই লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই নাটকটা যদিও দেখা হয়নি কিন্তু নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের এই পর্বের রিভিউ খুবই দারুণ ছিল। এখন তো আমি অপেক্ষায় থাকলাম এ নাটকের চতুর্থ পর্বের রিভিউটা পড়ার জন্য।

 2 years ago 

জি আপু খুব তাড়াতাড়ি চতুর্থ পর্ব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। এতো সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের রিভিউ পর্ব আকারে পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো।নাটকের কাহিনী পড়ে দেখার আগ্রহ অনেক বেড়ে গেছে।সময় করে নাটকটি অবশ্যই দেখবো।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনার শেয়ার করা নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। বেশ দারুণভাবে নাটকের বিষয়বস্তু আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও আমি নাটকটি এখনো দেখেনি তবে সময় করে একদিন দেখার চেষ্টা করবো৷ ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাই নাটকের বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শুকরিয়া ভাই পাশে থাকতে পেরে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38