নাটক রিভিউ :- আরমান ভাই হানিমুনে। পর্ব :- ২
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২২ - ০৮ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" আরমান ভাই হানিমুনে , পর্ব- ২" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
|---|
| নাটকের নাম | আরমান ভাই হানিমুনে পর্ব -২। |
|---|---|
| পরিচালক | সাগর জাহান। |
| অভিনয় | জাহিদ হাসান, তিশা, আরফান,মুনিরা,মিঠু, বাদল, সাগর জাহান ও আরো অনেকে। |
| দৈর্ঘ্য | ৩৬ মিনিট ৪৯ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ০৪ জুন ২০২০ ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
|---|
নাটকের দ্বিতীয় পর্বে দেখা যায় জাহিদ হাসান এবং তার ছোট ভাইয়েরা একত্রিত বসে গল্প করছে। আসলে এই গল্পটি হল জাহিদ হাসানের হানিমুনে যার গল্প। সে বারবার তার ছোট ভাইদের বলে তোর ভাবিকে নিয়ে হানিমুনে যাবো কিন্তু সে তার স্ত্রীর কাছে গিয়ে আর কিছুই বলতে পারে না। সবকিছু তার কাছে গুলিয়ে যায়। তার এই ব্যর্থতার কথা তার ছোট ভাইদের কাছে বলে। তার ছোট ভাইয়েরা এ বিষয় নিয়ে মজা করে। পরবর্তীতে কিছু বলার পরে জাহিদ হাসানের মনে রং লাগে এবং সে গান বলতে শুরু করে।
এরপরে তার ছোট ভাইদের কথা শুনে মনোবল বেড়ে যায়। বাড়ি এসে তার স্ত্রীর কাছে সে বিভিন্ন কথাবাত্রা মধ্য দিয়ে তার হানিমুনে যাওয়ার কথা তার স্ত্রীর সামনে তুলে ধরে। কিন্তু সেসব কথা বলার আগেই তার স্ত্রী তাকে একটা গল্প শোনায়। এই গল্প শুনে জাহিদ হাসানের মুখ কেমন হয়ে যায়। আসলে প্রথম পর্বে তার শাশুড়ির সাথে বিরানি খাবার খায় সেই কথাগুলো তার স্ত্রী তাকে বলে। এই কথা শুনে জাহিদ হাসান রীতিমতো ভয় পেয়ে যায়।
কথায় কথায় জাহিদ হাসান তিশার কাছে কিছু প্রমাণ চাই। তাকে বলে তুমি প্রমাণ দেখাতে পারবা? তখন তিশা বলে হা যদি আমি তোমাকে প্রমান দেখাতে পারি তাহলে কি শাস্তি দিতে হবে। তখন তাকে বলে কি শাস্তি দেবে আলতো করে গালে একটু আদর করে দিবে। তখন তিশা বলে তাই তো। আদর তো করে দিমু অনেক ভালো করে আদর করে দিমু। এরপরে তিশা সেই প্যাকেট গুলো তাকে দেখায় এটা দেখে জাহিদ হাসান রীতিমতো মাথায় কপালের ভাজ পড়ে যায়।
প্রথম পর্বে জাহিদ হাসান একজন মহিলাকে আপু হিসাবে গ্রহণ করেছিল। এবং তাকে কথা দিয়েছিল তার স্বামীকে আমেরিকা থেকে এ দেশে নিয়ে আসবে এবং তার সামনে হাজির করবে। জাহিদ হাসান তার সে কথা রেখেছে এবং তার স্বামীকে তার সামনে নিয়ে এসেছে।
যেহেতু জাহিদ হাসান ওই ব্যক্তি কয়েক দিন ঘরে আটকে রাখছিল, তাই ওই লোকটা মনে করেছিল যে তার স্ত্রীর কথা মতো এরা তাকে আটকে রেখেছে। তখন জাহিদ হাসান বলে আমি নিজের দায়িত্ব আপনাকে আটকে রেখেছি। যাতে আমার বোন আপনার কাছে যেতে পারে।। সব কথা বলার পরে লোকটা তার ভুল বুঝতে পারে এবং জাহিদ হাসান বলে আজ থেকে আপনারা দুইজন আমার ভাই এবং বোন।
পরে নদীর বুকের উপরে নৌকা চলছিল। আর নৌকার পরে বসে ছিল আরফান এবং জাহিদ হাসান। জাহিদ হাসান আকাশের দিকে তাকিয়ে বলে আমার আর হানিমুনে যাওয়া হবে না। তখন আরফান তাকে কিছু যুক্তি দেয় এবং পরামর্শ দেয়ার পরে জাহিদ হাসান সেই মোতাবেক কাজ করে।
জাহিদ হাসান তার ছোট ভাইদের পরামর্শ অনুযায়ী সে মেয়ে সাজে। মেয়ের মত করে সেজে এসে তিশার বেডরুমের মধ্যে প্রবেশ করে। এবং বেডে বসে থাকে এরপরে তিশা এসে দেখে বলে, এই আপনি কে আমার এখানে বসে আছেন? আপনি এখান থেকে তাড়াতাড়ি বের হোন। জাহিদ হাসান মেয়ের কন্ঠে বলে না, আমি যাব না। তাই বলে সে তার সামনের দিকে অগ্রসর হতে থাকে। এরপরে তিশার নিচের দিকে তাকায় তার পা দেখে চিনে ফেলে যে এ জাহিদ হাসান।
এরপরে তিশা জোর করে তার মাথার ঘোমটা খুলতে যায়। জাহিদ হাসান তাতে বাধা দেয়। তিশা তো নাছোড়বান্দা যে কোন ভাবে খুলবে অবশেষে তিশা সেটি খুলতে সক্ষম হয়। এবং জাহিদ হাসানের এই অবস্থা দেখে তিশা ভীষণ খুশি হয়। এরপরে জাহিদ হাসান তিশাকে বলে চল না যান আমরা হানিমুনে যায়। তিশা পুনরায় না করে দেয় এতে জাহিদ হাসান অসন্তুষ্ট হয় এবং এটা দেখে তিশা তখন রাজি হয়ে যায় এবং বলে আমরা বাইরের দেশে যাব না আমরা গ্রামের কোন সুন্দর একটি জায়গায় যাব।
সর্বশেষে তিশা যখন জাহিদ হাসানের কথায় রাজি হয়ে যায় তখন জাহিদ হাসান ডান্স দিতে থাকে। তার যেসব ছোট ভাই গুলো ছিল তাদেরকে ডেকে সবাই মিলে নাচতে থাকে এবং গান গাইতে থাকে। এবং সবাই মিলে অনেক অনেক আনন্দ করতে থাকে। আর এখান থেকে এই নাটকের দ্বিতীয় পর্বটি শেষ হয়ে যায়।
সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আরমান ভাই হানিমুনে এই নাটকের দ্বিতীয় পর্ব এটি। এই নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই নাটকটা একটা বিষয়ে আমরা শিক্ষা পেয়েছি সেটা হল মানুষের কথা দিয়ে কথা রাখলে মানুষ তার উপরে খুশি হয়। একটা বিষয় লক্ষ্য করার মত সেটা হল নিজের ভালোবাসার মানুষের সাথে বাইরে কোথায় বেড়াতে যাওয়ার অনুভূতিটা অন্যরকম। এই নাটকে জাহিদ হাসানের অভিনয় গুলো সত্যিই অপরূপ। সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
|---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৫ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1693807786713591976?t=fC0Qt2-JGvhJrOtxCBbQpQ&s=19
এই নাটকের সবগুলো পর্বই খুব মজার। আমি দেখেছিলাম বেশ কিছু পর্ব।ঈদের সময়ের নাটক তো বিজ্ঞাপনের জন্য বিরক্ত ছাড়া নাটক খুব ভালোই ছিল।আপনার নাটকের রিভিউ পড়লাম ভাইয়া।তবে ব্যক্তিগত মতামতে পর্ব দ্বিতীয় লিখতে হবে।ধন্যবাদ সুন্দর এই নাটকটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য
আরমান ভাই হানিমুনে নাটকের রিভিউ দেখে সত্যিই ভালো লাগলো। সত্যি বলতে আমি বেশ কিছুটা সময় হাসলাম, নাটকের গল্পটা বেশ দারুন। দেখতে হবে, কারন পর্বটা বেশ সুন্দর। আচ্ছা এর কি আরো পর্ব রয়েছে?
ভাই জাহিদ হাসানে এরকম অনেক কিছু নাটক আছে যেগুলো হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায়। সত্যি ভাই একটা জিনিয়াস। নাটকের যেখানে যেভাবে অভিনয় করার দরকার সেইভাবে অভিনয় করেছে জি ভাই এর আরো কিছু গুলো পর্ব আছে। ধন্যবাদ ভাই আপনাকে।
ভাইয়া আপনি নাটক শেয়ার করলেন দ্বিতীয় পর্ব আর ব্যক্তিগত মতামতের জায়গায় ভুলে হয়তো প্রথম পর্ব লিখে ফেলেছেন। যাই হোক এই নাটকটি আসলেই খুব মজার ছিল। যেমন হাসির তেমন শিক্ষনীয় নাটক। তাছাড়া ঠিকই বলেছেন প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে গেলে অন্যরকম আনন্দ কাজ করে। একজনের সঙ্গে কথা দিয়ে সেই কথা রাখার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। ভালো লাগলো আপনার রিভিউ পড়ে।
জি আপু লেখার টাইপে হয়তোবা ভুল হয়ে গেছে। তবে এই নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে এবং খুবই মজার নাটক। প্রত্যেকটা নাটকের কম বেশি শিক্ষনীয় বিষয় রয়েছে।
আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার করা এই নাটকটার রিভিউ। আজকে এই নাটকটার দ্বিতীয় পর্ব নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আসলে ভালোবাসার মানুষটার সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার মুহূর্ত একেবারে অন্যরকম হয়। আর যে কেউ যদি কথা দিয়ে কথা রাখে তখন খুশি হওয়ারই কথা। খুব ভালো লেগেছে সম্পূর্ণটা।
ভাই জাহিদ হাসান এই নাটকে অনেকবার তিশাকে বলেছিল যে, বাইরে যেতে হবে হানিমুন করার জন্য। তিশা বারবার জাহিদ হাসানকে নিরাশ করেছিল। এবার যখন সে রাজি হয়েছিল তখন সে খুশিতে নাচতে শুরু করেছিল। আসলে ভাই নাটকটি অনেক মজার। কখনো সময় পেলে দেখে নেবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।
এই নাটকটার রিভিউ খুবই সুন্দর ছিল। নাটকটার দ্বিতীয় পর্ব আজকের পোষ্টের মাধ্যমে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। এই নাটকটা আমার দেখা হয়নি এখনো, তাই আমি চেষ্টা করব সময় পেলে নাটকটা দেখে নেওয়ার। বিনোদনের জন্য মাঝে মাঝে নাটক দেখলে ভালোই লাগে। জাহিদ হাসানের অভিনয় কিন্তু অনেক সুন্দর হয়েছে এই নাটকটিতে। আর তার অভিনয় এমনিতেই অনেক সুন্দর হয়। আগে তার নাটক দেখেছিলাম কয়েকবার।
আপু কখনো যদি বিনোদনের জন্য নাটক দেখতে হয় তাহলে অবশ্যই জাহিদ হাসানের নাটক দেখবেন। শুধু বিনোদনই না এর মধ্যে অন্যরকম একটা মজার রয়েছে যেটা আপনাকে উৎফুল্ল রাখবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অতি চমৎকার একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখানোর চেষ্টা করেছেন ভাইজান। আমি এমনিতেই জানি জাহিদ হাসান আর এই ব্যক্তি যখনই নাটকে থাকে তখন সে নাটকটা হয়ে ওঠে হাস্যকর আর মনোমুগ্ধকর। যাই হোক খুব ভালো লাগলো আপনার এই সুন্দর নাটক রিভিউটা দেখে।
আসলে ভাই এ নাটকটি খুবই চমৎকার। নাটক যে কত মজার হয় এই নাটক না দেখলে বুঝতে পারবে না কেউ। কখনো সময় পেলে একবার দেখে নিবেন খুব ভালো একটা নাটক। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে । নাটকের নাম আরমান ভাই হানিমুনে দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন। আসলে এই নাটকগুলো বাংলাদেশে অনেক আগেই মুক্তি পেয়েছে কিন্তু এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি দেখতে বেশ হাসির। তবে সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করবো মামা। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
বাংলাদেশের কিছু নাটক আছে যেসব নাটক গুলো না দেখলে মনে হয় যে অনেক বড় কিছু মিস করেছি। আর সেসব নাটকের মধ্যে প্রথম সারিতে জাহিদ হাসানের এই নাটক গুলো। অনেক চমৎকার একটি নাটক সময় পেলে দেখে নিও ভাগ্নে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।