//নাটক রিভিউ:-আহারে পরবাসী//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"নাটক রিভিউ:-আহারে পরবাসী"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000013708.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-আহারে পরবাসী আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ শেয়ার করি।আমার কাছে বাংলা নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। আমি যে নাটকের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করবো,নাটক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের মাঝে নাটকের রিভিউ টি শেয়ার করি।হয়তো আপনাদের কাছেও নাটকের রিভিউ পড়ে ভালো লাগতে পারে।যাইহোক তাহলে দেরি না করে শুরু করা যাক।



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামআহারে পরবাসী
অভিনয়জাহের আলভি, ইফফাত আরা তিথি,আরো অনেকে
পরিচালকরাকেশ বসু
মুক্তির তারিখ১১ই মে ২০২৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ৫১:৩১
সংক্ষিপে কাহিনি

1000013699.jpg

1000013700.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নাটকের শুরুতে নায়কের ফ্যামিলিতে সংসার চালাতে হিমসিম খেতে হয়।নায়কেরা দুই ভাই, তার বড় ভাইয়ের বিয়ে হয় এবং তার বড় ভাই এবং তার বাবা পুরো ফ্যামিলি চালানোর দায়িত্ব নেই।এইদিকে নায়ক কিছু করে না তার পুরো ফ্যামিলি তার ওপর পুরো রাগান্বিত হয়। নায়ক যখন বাসায় খেতে আসে তখন তার ভাই এবং তার বাবা বললো, এইভাবে সংসার চালানো আমাদের দ্বারায় হচ্ছে না।তার বড় ভাই এবং তার বাবা, তাদের একটি দোকান আছে এবং সেই দোকানের উপর তাদের সংসারটি চলে। তো পরে যখন তাকে বিভিন্ন রকম কথা বার্তা বললো, এবং নায়ক সঙ্গে সঙ্গে উত্তর দিল আমি বিদেশে গিয়ে ইনকাম করবো।এখন তার ফ্যামিলি বলতেছে বিদেশে যাওয়ার মত আমাদের কাছে কোন টাকা নেই এবং দিতেও পারবো না। পরে যাই হোক,পরে নায়ক তার কথা বললো যে, কিছু জমি থাকলে বিক্রি করে আমারে বিদেশে পাঠায় দাও।

1000013701.jpg

1000013702.jpg

1000013703.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তো তাদের এলাকার চেয়ারম্যান তাদের একটি অফার দিয়ে দেয়। বলে যে আমি আপনার ছেলেকে বিদেশে পাঠাবো কিন্তু এক সর্তে।তাদের সর্ত হচ্ছে তার মেয়েকে বিয়ে করে তাকে বিদেশে যাইতে হবে।কিন্তু এইদিকে নায়ক অন্য একটি মেয়েকে ভালোবাসে,যার কারণে তাকে বিয়ে করতে চাচ্ছে না। কিন্তু তাকে বিদেশে যাইতে হবে, যার কারণে তার পুরো ফ্যামিলি তাকে চাপের মধ্যে ফেলে দিলো।পরে তার ফ্যামিলির কথা ভেবে এবং তাদের কথা বার্তা শুনে বিয়েতে রাজি হয়।বিয়ে করার পর তার সাথে কোনো ভাবে কোন কথা বার্তা বলে নাই এবং তাকে বলে দিয়েছে আমি অন্য জনকে ভালোবাসি।যাই হোক এই ভাবে বিয়ের পাঁচ ছয় দিন পর নায়ক বিদেশে যাওয়ার জন্য রওনা দিলো।এবং বিদেশে পৌঁছে সে সুন্দর ভাবে কাজকর্ম শুরু করে দিলো।

1000013704.jpg

1000013705.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

এইভাবে সে বিদেশে অনেক কয়েক বছর থাকলো। এবং সে শুনে তার বউয়ের পেটে তার বাচ্চা,আসলে সে বিদেশ থেকে এতো সুন্দর খুশির সংবাদ শুনে অনেক আনন্দিত হলো।তবে এখানে অনেক কাহিনি রয়েছে,যেমন সে বিদেশে থাকে,তার সমস্ত টাকা তার বাবা ও ভাইয়ের কাছে দেয়। আর এই টাকা দেওয়া গুলো দেখে তার বউ তাদের উপর হিংসা শুরু করে দেয়।তার বউ চাই সমস্ত টাকা পয়সা আমার হাতে হউক।পরে তার বউ তার কাছে বিভিন্ন রকমের কথা বলে তাদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে।নায়ক তো আর সেখান থেকে কিছু দেখতেছে বা জানতেছে না যার কারনে তার বউ তাদের উপর খারাপ ব্যবহার শুরু করে।কিন্তু যত গুলো টাকা দিয়েছে তাদের বাড়ি গাড়ি সব হয়েছে। যাইহোক কিছু বছরের পর নায়ক বাসায় আসলো।এসে দেখে তার বউ ও বাচ্চা বাসায় নেই, এগুলো দেখার পর সে সাথে সাথে কান্না শুরু করলো।পরে সমস্ত কাহিনি নায়ক জানতে পারে।যখন নায়ক তার হাতে টাকা দেয় এবং সেই টাকায় তার বউ অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়। এগুলো কাহিনি শুনার পর সে অনেক আপসেট।

1000013706.jpg

1000013707.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

পরে এগুলো হওয়ার পর সাথে সাথে তার গার্লফ্রেন্ড কে ফোন করে।তাদের আবার দেখা হয়,এবং সব কিছু খুলে বলে।নায়ক বলে সে পালিয়ে তো আমার কিছু হয়নি।কিন্তু আমার ছেলেকে কেনো নিয়ে যাবে,আমার ছেলে কেমন আছে,কি করে এগুলো নিয়ে তার টেনশন। পরে তার গার্লফ্রেন্ড তার বাচ্চার কথা বলে,এবং তার বাচ্চার সাথে দেখা করিয়ে দেয়। এগুলো কাহিনি হওয়ার পরেও তার গার্লফ্রেন্ড তাকে বিয়ে করতে রাজি হয়। এই কথা শুনে সে মানতে পারলো না। কারণ সে বলে,আমি এর তোমাকে কষ্ট দিয়েছি,আর তোমাকে কষ্ট দিতে চাই না।তো তার গার্লফ্রেন্ড বলে আমাকে বিয়ে করলে আমি অনেক খুশি হবো।তার পর তাদের আবার মিলন হয়।



ব্যাক্তিগত মতামত

নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে শেষের দিকে এই কাহিনী হবে আমি এটা ভাবতে পারিনি। আসলে এইরকম কিছু কিছু প্রবাসীর জীবনে হয়ে থাকে, যেটা আমরা বাস্তব দেখতে পারি। আসলে আমাদের সবার উচিত যে, বিয়ে করে বউকে বাসায় রেখে তার হাতে টাকা না দিতে।আসলে সেখানে একটাই ভুল করছে, তার বউয়ের কথা মতো তার বাবা-মাকে টাকা দেওয়ার বন্ধ করছে। এবং যত গুলো টাকা ইনকাম করছে তার বউয়ের হাতে দিয়েছে। এবং সেই টাকা গুলো নিয়ে সে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়।আমাদের এখানে অনেক বড় একটা শিক্ষা নেওয়ার আছে।আমরা কেউ বিদেশে বা বাইরে চাকরি-বাকরি করলে কখনোই বউয়ের হাতে টাকা পয়সা দিবো না। তা নাহলে সেম এই নাটকের মতো বাস্তব কাহিনি হতে পারে।তো যাই হোক নাটকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা এখনো দেখেননি নাটকটি দেখেন নাই দেখে নিবেন।আশা করছি সবার কাছে ভালো লাগবে। তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।


নাটকের লিংক ও রেটিং:-১০/৮

1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

প্রবাসীদের জীবন যে কতটা কষ্টকর এই নাটকটি হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ । আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে নাটকটি আমাদের মাঝে রিভিউ করার চেষ্টা করেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রবাসীদের জীবনের কষ্ট গুলো এই নাটকের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। নাটকটি আমার আগে দেখা হয়নি। তবে আপনার শেয়ার করা নাটক রিভিউ এর মাধ্যমে নাটকটি সম্পর্কে জানতে পারলাম ভাইয়া। আসলে অনেক সময় ভুল করে পরে পস্তাতে হয়।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ দারুণ একটি নাটক রিভিউ করেছেন আপনি। আপনার রিভিউ করা নাটকটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি নাটকের বিস্তারিত বর্ণনার সাথে তুলে ধরেছেন এবং আপনার মতামত শেয়ার করেছেন। নাটকটা দেখার প্রয়োজন। সুযোগ করে দেখে নেওয়ার চেষ্টা করব।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি নাটক রিভিউ পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া জাহির আলমগীর নাটকগুলো আমি দেখে থাকি। এই অভিনেতার নাটক গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

 2 years ago 

জি ভাই নাটক টি দেখলে খুবই ভালো লাগবে আশা করি।

 2 years ago 

বিশেষ করে এখন বাংলাদেশী নাটক খুজতে গেলে এই ধরনের প্রবাসী নাটক অনেক বেশি আমাদের চোখের সামনে চলে আসে। এছাড়াও আপনি যে নাটকটির রিভিউ দিয়েছেন তা কিন্তু খুব সুন্দর একটি নাটক ছিল। যদি সম্ভব হয় পরবর্তীতে আমি নাটকটি অবশ্যই দেখবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই নাটকটি আমি দেখেছি, এ নাটকটির অভিনয় গুলো দারুন ছিল। বিশেষ করে সমাজের বাস্তবতাকে কেন্দ্র করে নাটকটি লেখা। এই নাটকের সাথে অনেকের জীবনের মিল রয়েছে। আসলে প্রবাসীদের কষ্টের শেষ নেই।

 2 years ago 

জি ভাই প্রবাসীদের কষ্টের শেষ নাই।

 2 years ago 

আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। আবার আমার কাছে নাটকের রিভিউ পোস্ট পড়তেও অনেক ভালো লাগে। আহারে পরবাসি এই নাটকটা এখনো পর্যন্ত আমার যদিও দেখা হয়নি। কিন্তু নাটকের রিভিউ টা আপনার পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ পড়তে পেরে অনেক ভালো লাগছে। এই নাটকটা কিন্তু অনেক বেশি শিক্ষনীয় ছিল। এরকম কাহিনী কিন্তু বাস্তবেও অনেক বেশি দেখা যায়। আমি চেষ্টা করবো এই নাটকটা সম্পূর্ণ দেখার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু,সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি নাটকের রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ এই নাটকের রিভিউ এর মাধ্যমে নাটকের মধ্যে ঘটে যাওয়া সব কিছুই আপনি ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এই নাটকটি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে৷ অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38