নাটক রিভিউ:- ঈদ নাটক উড়াল পাখি।

in আমার বাংলা ব্লগ3 years ago
নাটক রিভিউ:- ঈদ নাটক উড়াল পাখি।
"নাটক প্রেমিকদের কে স্বাগতম"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Screenshot_2023-07-06-23-03-27-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

জুমা মোবারক 🕌
প্রথমেই আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:- ঈদ নাটক উড়াল পাখি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির সংক্ষিপ্ত তথ্য:-

Screenshot_2023-07-06-23-04-14-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকউড়াল পাখি।
পরিচালকজাকারিয়া শৈখিন।
গল্প লেখকজাকারিয়া শৈখিন।
অভিনয়তৌসিফ, কেয়া পায়েল,দিলারা জামান আর ও অনেকেই।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ।
ধরনসামাজিক ও শিক্ষা মূলক।
দৈর্ঘ্য১ ঘন্টা ২৫ মিনিট।
মুক্তিপায়০৬-০৬-২০২৩।
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2023-07-06-23-05-16-34_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-07-06-23-05-49-04_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকটিতে প্রথমেই তৌসিফ আর তার বন্ধুকে হাডুডু খেলার জন্য পাশের গ্রাম থেকে নিয়ে আসে কেয়া পায়েল এর বাবা চেয়ারম্যান। রাস্তায় কেয়া পায়েল হাতে বাটুল আর পাথর নিয়ে পাখি শিকার করতে থাকে। ঠিক তখনি পাথর গিয়ে তৌসিফ এর কপালে লেগে একটু ফেটে যায়। তার পরে তাদের মধ্যে কথা হয়। তার পরে তারা চলে আসে। এবার কেয়া পায়েল তৌসিফ কে তাদের বাসায় দেখতে পায়। এর পরে ভাবতে থাকে তার বাবাকে বিচার দিতে চলে এসেছে। তবে তৌসিফ কিছুই বলেনি। তবে কেয়া পায়েল এর বাবা কেয়া পায়েল কে বলে তৌসিফ এর মাথায় স্যাবলন দিয়ে পরিষ্কার করে দিতে। পরে পরিষ্কার করে দেয়। এর পরে কেয়া পায়েল শরবতের গ্লাসে মরিচ গুঁড়া মিশিয়ে দেয়। এবার তো তৌসিফ খেয়ে শেষ। এর পরে কেয়া পায়েল গুর এনে দেয়। তার পরে খেয়ে তৌসিফ ঠিক হয়। তাদের মধ্যে এভাবে ভালোলাগা তৈরি হয়।

Screenshot_2023-07-06-23-06-28-56_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-07-06-23-07-09-12_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

আজকে হচ্ছে হাডুডু খেলা। গ্রামের সবাই খেলা দেখতে এসেছে। খেলার মধ্যে তৌসিফরা জিতে যায়। এর পরে তৌসিফরা পুরুষ্কার পায়। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে চমৎকার গানের আয়োজন করা হয়। সবাই বেশ আনন্দ উপভোগ করে। আর এদিকে কেয়া পায়েল এবং তৌসিফ চোখের ইশারায় কথা বলে। এর পরের দিন তৌসিফ বাড়িতে যেতে থাকে রাস্তায় কেয়া পায়েল এর সাথে দেখা হয়। এবং তারা দুজনেই ভালোবাসার কথা বলে। এর পরে তৌসিফ বাড়িতে ফিরে যায়।

Screenshot_2023-07-06-23-10-11-04_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-07-06-23-10-20-29_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

কয়েকদিন পরে তৌসিফ কেয়া পায়েল এর গ্রামে আসে। দেখা হলে তার সাথে কথা শেষ হলে ফোন নাম্বার দিয়ে যায়। এর পরে তাদের মধ্যে ফোনে প্রতিদিন কথা হয়। এর পরে হঠাৎ রাতে একদিন তৌসিফ কেয়া পায়েল এর বাসায় যায়। এবার একজন দেখে ফেলে। তার পরে কেয়া পায়েল এর বাবা এসে কেয়া পায়েল এর ফোন এবং বাড়িতে থেকে বের হওয়া বন্ধ করে দেন। তার পরে কেয়া পায়েল তার বান্ধবীর ফোন নিয়ে ফোন দিয়ে সব কিছু খুলে বলে।

Screenshot_2023-07-06-23-11-56-18_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-07-06-23-12-25-67_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে যাবে। আজকে রাতে তারা পালিয়ে তৌসিফ এর বাড়িতে যায়। এর পরে তৌসিফ এর দাদি তাদের কে টাকা পয়সা দিয়ে পালিয়ে যেতে বলে। তখন তৌসিফ এর বাবা আসে। পরে তার বাবা বলে এভাবে তোমরা বিয়ে করলে ভালো হবে না। তাই আমার সাথে চলো কেয়া পায়েল এর বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে সব কিছু ঠিক করা যায় কি না। এর পরে তারা কেয়া পায়েল এর বাবার কাছে যায়। কোনো ভাবেই তিনি বিয়েতে রাজি হোন না। বরং তিনি আরো কেয়া পায়েল এর জন্য বিয়ে ঠিক করেছেন। এর পরে মন খারাপ করে তৌসিফ এবং তার বাবা চলে আসে। আর এদিকে কেয়া পায়েল এর হাতে তার বাবা বিষের বোতল দিয়ে বলে তুই যদি আবারও পালিয়ে যাস। তাহলে তোর মা এবং আমি বিশ খাবো। পরের দিন কেয়া পায়েল এর বিয়ে তৌসিফ নিতে যায়। তবে কেয়া পায়েল আর পালিয়ে আসতে পারে না।

Screenshot_2023-07-06-23-13-47-36_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-07-06-23-14-15-48_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে কেয়া পায়েল এর বিয়ে হয়ে যায়। তবুও তৌসিফ কেয়া পায়েল কে দেখার জন্য তার শশুর বাড়িতে যায়। সেখানে তাদের দেখা হয়। তবে তৌসিফ কে কেয়া পায়েল সেখানে আস্তে না বলে। পরে তৌসিফ দেখে কেয়া পায়েল এর হাতের মধ্যে বিষের বোতল। পরে বোতলটি নিয়ে কেয়া পায়েল এর সাথে কথা বলে চলে যায়। তৌসিফ পরে রাস্তায় বিষ খেয়ে মারা যায়। কেয়া পায়েল কে নিয়ে তার বাবা গাড়িতে করে আসতেছে তখন শুনতে পারে তৌসিফ মারা গেছে। তৌসিফ এর জানাজা হয়ে গেলে সবাই চলে আসে। পরে সন্ধ্যার পরে কেয়া পায়েল সেখানে গিয়ে ভীষন কান্না করে। আর এখানেই নাটকটি শেষ হয়ে যায়।

ব্যাক্তিগত মতামত:-

প্রথমেই জাকারিয়া শৈখিন পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবার ঈদে চমৎকার একটি নাটক উপহার দেওয়ার জন্য। নাটকটির লোকেশন গুলো চমৎকার ছিলো। এধরনের গ্রামীণ পরিবেশে নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে নাটকটির গল্প ছিলো অসাধারন। সামাজিক এবং শিক্ষা মূলক একটি নাটক। আসলে ভালোবাসা গুলো হচ্ছে অদ্ভুত। কখন কিভাবে ভালোলাগা থেকে ভালোবাসা হয়ে যায় তা বলা খুব মুশকিল। তৌসিফ এবং কেয়া পায়েল এর ভালোবাসা খুব সুন্দর চলছিলো। তবে পরিবারের কারনে তাদের দুজনের মিল হয় না। আসলে আমাদের প্রত্যেকের পরিবার আমাদের ভালো চায়। তবে তাদের বোঝা উচিত আমরা কি পেলে বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবো। পৃথিবীতে ভালোবাসার মানুষটিকে ছাড়া বেঁচে থাকা খুব কষ্টকর। ছেলের পরিবার নাটকটিতে মেয়ের পরিবারের সম্মানের কথা চিন্তা করে কেয়া পায়েল কে তার বাড়িতে ফিরিয়ে দেয়। তবুও তার বাবা বিয়েতে রাজি হননি। না হলেও তাদের দুজনের কিন্তু মিল হতে পারতো। আসলে ভালোবাসার মানুষটি কপালে না থাকলে কি আর করার। নাটকটি আমার কাছে ভালো লেগেছে। তবে শেষের দিকে খুব কষ্ট লেগেছে। যদি তাদের দুজনের মিল হতো তাহলে বেশ আরো বেশি ভালো লাগতো। এই ছিলো আমার আজকের আয়োজন। চেষ্টা করেছি নাটকটি কে সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করার। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ব্যাক্তিগত রেটিং:- ১০%/৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

ছবির বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়ঈদ নাটক উড়াল পাখি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1681691450679.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9W8mvZhH2pShdCvBGuaQCRbsjfL9maGDCQqARZBPjusoXPo72go7qjLjzRo6w5...veRh3kEbCLeXkXXoZ6c7Bu1moZDGqb5i8xhA7adc1k6q8V7NwcPzYNqfnbEBvFNTzAdKHLpU8NCr1cjDdEtCVbTfWDDoPrMAgksntHwgr2LpTiMGgXv3kPjtVK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

তৌসিফ আর কেয়া পায়েল কে আমার কিন্তু বেশ ভালো লাগে। তারা কিন্তু বেশ সুন্দর এবং সাবলীল অভিনয় করে। আপনার রিভিউ করা আজকের নাটকটির কভার বহুবার পর্দার স্কিনে দেখেছি। কিন্তু নাটকটি দেখার সুযোগ হয়নি। বেশ সুন্দর রিভিউ করেছেন আপনি।এত সুন্দর করে নাটকটির রিভিউ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সময় পেলে অবশ্যই দেখবেন।

 3 years ago 

আসলে এটা আমরা সবাই জানি যে, আমাদের পরিবার আমাদের ভালো চায়। কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না আমরা কি ফেলে খুশি হব। শেষে তৌসিফ এর মৃত্যু দেখে অনেক বেশি খারাপ লেগেছে। তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে গিয়েছে। নাটকটা দেখা হয়নি তাই ভাবছি নাটকটা দেখব সময় পেলে। আমার কাছে নাটকটা দেখে খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সময় পেলে অবশ্যই দেখবেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর নাটক এসেছে যদিও সবগুলো নাটক দেখা হয়নি তবে অনেকগুলো নাটক দেখেছি প্রত্যেকটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যিই কখন কার উপর ভালোলাগাটা কাজ করে এটা কেউ বলতে পারে না ভালোবাসাটা ঠিক তখনই সুন্দর যখন একে অপরের পাশে সারা জীবন থাকে। খুবই সুন্দর ভাবে আপনি রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন তবে শেষের দিকের কাহিনীটা অনেকটাই কষ্টের। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এবার ঈদে বেশ সুন্দর সুন্দর নাটক প্রকাশিত হয়েছে। আমি অনেক নাটকই দেখেছি তবে এই নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে দেখার খুব ইচ্ছা হচ্ছে। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি অসম্পূর্ণ ভালোবাসার উড়াল পাখি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে ভালোবাসা গুলো কেন যে এরকম হয় এটাই বুঝা যায় না। পরিবার সন্তানের ভালোর জন্য সব কাজ করে এটা মানা যায়, কিন্তু যদি প্রিয় মানুষটার কাছ থেকে আলাদা করে দেয় তখন এটাই একেবারে মানা যায় না। তৌফিক এবং কেয়া পায়েল পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে তৌফিক এর বাবা আবার তাকে নিয়ে আসে। কিন্তু কেয়া পায়েলের বাবা তাদের সম্পর্কটা মেনে নেয়নি, উল্টো তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। পরবর্তীতে তৌফিক মারা গিয়েছিল এই বিষয়টা সত্যি অনেক কষ্ট দিয়েছে।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া। নাটকটির শেষের অংশ দেখে কষ্ট লেগেছে।

 3 years ago 

মাঝেমধ্যে নাটক দেখতে আমার কাছেও খুব ভালো লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে শেষের দিকে একটু কষ্ট লেগেছে। নাটকটি সময় করে দেখা চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমিও নাটক দেখতে খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42