নাটক রিভিউ:- "লাভ সেমিস্টার" রোমান্টিক একটি নাটক।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:- "লাভ সেমিস্টার" রোমান্টিক একটি নাটক। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| নাটক | লাভ সেমিস্টার। |
|---|---|
| পরিচালক | প্রবির রায় চৌধুরী। |
| অভিনয় | জোভান, নাজনিন নাহার নিয়া, মাসুম রেজোওয়ান আরও অনেকেই। |
| ইডিট কালার | রাসেদ রাব্বি। |
| প্রডাক্ট বাই | (CMV) |
| ভাষা | বাংলা। |
| দেশ | বাংলাদেশ। |
| ধরন | সামাজিক ও শিক্ষা মূলক। |
| দৈর্ঘ্য | ১ঘন্টা ১০ মিনিট। |
| মুক্তিপায় | ২২-০৪-২০২৩। |
আজকে পুষ্পোর প্রথম ক্লাস তাই পুষ্প সকাল থেকেই রেডি হচ্ছে নতুন ক্লাসে যাবে। তবুও প্রথম দিনেই তার একটু লেট হয়ে যায়। ক্লাসে যে স্যার থাকে সে আবার লেট পছন্দ করেন না। তার পরে তাকে বললো এর পরে থেকে লেট করা যাবে না। তার পরে এবার আসে জোভান লেট করে। এবার জোভান কেও অনেক কিছু বলে। এর পরে ক্লাস শুরু হয়।
ক্লাসে জোভান পুষ্পকে দেখে মনে মনে পছন্দ করে ফেলে। এর পরে ক্লাস শেষে পুষ্প তার বান্ধবীর সাথে ক্যামপাসে থাকে। কিছুক্ষণ পরে জোভান আসে যদিও পুষ্পের বান্ধুবীরা জোভান এর সাথে মজা পরে। তবে পুষ্প জোভান এর সাথে ভালো ব্যবহার করে। এর পরে সবাই মিলে একটা গ্রুপ খোলে। সেখানে থেকে জোভান পুষ্পের নাম্বার নিয়ে কথা বলা শুরু করে। তবে পরিচয় দেয় না।
পরের দিন পুষ্প শাড়ি পরে কলেজ আসে। তারা অনেকেই ছবি তুলে। এর পরে পুষ্প জোভান কে বলে ছবি তুলে দিতে। পরে জোভান পুষ্পের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। এর পরে পুষ্প জোভান কে বলে তোমাকে টিশার্ট অনেক সুন্দর মানাবে। আর মাথায় চুল গুলো হাত বুলিয়ে দিয়ে বলে তোমার চুল গুলো এভাবে রাখলে অনেক সুন্দর লাগবে।
এর পরে থেকে জোভান টিশার্ট পরে। আর এদিকে জোভান পুষ্পের সাথে ফোনে অনেক সুন্দর সুন্দর কথা বলে। এবং অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আবৃত্তি অরে ফোনে শুনিয়ে।পরের দিন পুষ্পের জন্মদিন। জোভান জন্মদিনে গিয়ে গিফট দেয়। তার পরে রাতে এসে জোভান পুষ্পকে চমৎকার একটি কবিতা আবৃত্তি অরে শুনায়। এভাবে আস্তে আস্তে পুষ্প জোভান এর প্রেমে পরতে থাকে। পরে পুষ্প জোভান এর সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। জোভান ফোনে বলে আগামীকাল হলুদ রঙের টিশার্ট পরে দেখা করবে ক্যামপাসে। পরে জোভান আসে তবে দেখা করে না। হলুদ রঙের টিশার্ট লুকিয়ে রাখে যাতে করে পুষ্প বুঝতে না পারে।
আজকে জোভান এর সাথে পুষ্পের দেখা করার কথা। পুষ্প সাজগোজ করে আগে থেকেই অপেক্ষা করে। আর এদিকে জোভান এসেও দেখা করে না। জোভান মনে মনে ভাবে তাকে যদি পুষ্প পছন্দ না করে। ভালোবাসা হারানোর ভয়ে সে গাড়ীতে করে চলে যায়। হঠাৎ করে গাড়ি থেকে নেমে জোভান ভীষণ কান্না করে। আর এদিকে পুষ্প বার বার জোভান কে ফোন দেয়। দুজন দুদিক থেকে কান্না করে। এর পরে জোভান ফোন নাম্বার বন্ধ রাখে। দুজনেই অপেক্ষা করে।
এভাবে চলতে চলতে প্রায় দুই বছর চলে যায়। আজকে তাদের কলেজ প্রোগ্রাম রয়েছে। তাই সবাই আবার ও সেখানে উপস্থিত হয়। সেখানে জোভান আর পুষ্প ও আসে। আজও পুষ্প জোভান এর অপেক্ষায় আছে। তবে জোভান তো মুখ ফুটে বলতে পারছেনা। তাদের দুজনের মধ্যে কথা হয়। জোভান অনেক চেন্স হয়েছে। দেখতে এখন ভীষণ সুন্দর লাগে। এর পরে পুষ্প চলে যায়। এবার জোভান প্রোগ্রামে পার্টিসিপেট করে। সেখানে একটি গান বলে। হঠাৎ করে পুষ্প বান্ধুবী ফোন দেয়। ফোনের মধ্যে এই গানটি শুনতে পারে। পরে পুষ্প আবারো চলে আসে।
এবার এসে পুষ্প দেখে জোভান গান গাইতেছে। এবার পুষ্প জোভান এর কাছে যায়। আর জোভান গান শেষে কবিতা আবৃত্তি শুরু করে। পরে পুষ্প বলে তোমাকে আমি অনেক খুঁজেছি তুমি আমার সাথে এমন কেনো করলে। পরে জোভান বলে আমি তোমাকে হারানোর ভয়ে বলতে পারিনি। পরে পুস্প জোভান কে জরিয়ে ধরে। জোভান ও জরিয়ে ধরে এদের দুজনের মিল দেখে সবাই ভীষণ খুশি হয়। এর পরে নাটকটি এখানেই শেষ হয়।
নাটকটি ছিলো ঈদ নাটক। জোভান আর নিহার প্রথম জুটি ছিলো। চমৎকার একটি নাটক উপহার দিয়েছেন। ঈদের মধ্যে আমার দেখা সেরা নাটক ছিলো। জোভান এর কান্না দেখে আমার ভিতর নারা দিয়েছে। সত্যি বলতে আমিও কান্না করে ফেলেছি। ভালোবাসা গুলো অদ্ভুত। ভালোবাসা পাওয়ার চেয়ে হারানোর ভয়ে বেশি থাকে। অবশেষে নাটকটিতে দুজনের মিল হয়েছে দেখে বেশি ভালো লেগেছে। নাটকটির নতুন আর একটি পার্ট বের করলে আরো বেশি ভালো লাগবে আশাকরি। বাস্তবতা সম্পুর্ন একটি নাটক। নাটকটির মাধ্যমে থেকে আমরা শিক্ষা নিতে পারি। আসলে বাংলাদেশ এর নাটক গুলো এখন এতো বেশি ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে আমি আবার নাটক প্রেমি একজন মানুষ। বাংলাদেশ এর নাটক গুলো বিভিন্ন দেশে সারা ফেলেছে। এবার ঈদে জোভান এর নাটক অনেক এসেছে। আপনারা যারা নাটক প্রেমিক রয়েছেন। তারা অবশ্যই এই নাটকটি দেখবেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। নাটক রিভিউ পড়ে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | নাটক রিভিউ। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | "লাভ সেমিস্টার"। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| রিভিউ | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
এই নাটকটি আমি ডাউনলোড দিয়ে রেখেছি দেখার জন্য কিন্তু সময়ের অভাবে দেখতে পারছি না। বিশেষ করে নাটকের গানটি সবচেয়ে বেশি হিট হয়েছে দেখার চেষ্টা করবো । আপনার রিভিউ অনেক ভালো ছিল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। আসলে এই নাটকটি আগে দেখা হয়নি তবে আপনার রিভিউ দেখে নাটকটি দেখার ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
অবশ্যই দেখবেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এই নাটকটি কয়েকদিন আগেই আমি দেখেছি। এই নাটকের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে আপনি এই নাটক রিভিউ শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। একটি মিষ্টি প্রেমের গল্প নাটকটিতে ছিল। শেষ পর্যন্ত দুজন দুজনকে পেয়েছে দেখে ভালো লেগেছে।
ঠিক বলেছেন আপু। নাটকের গল্প অসাধারন ছিলো। ধন্যবাদ আপনাকে।
বেশ কদিন দেখছিলাম এই নাটকটি বেশ সাড়া ফেলেছে ইউটিউব, ফেসবুকে।দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না।আপনার রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো নাটক দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।আমারও আগ্রহ বেড়ে গেল নাটকটি দেখার।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
এটি ঈদের নাটক হলেও বেশ রোমান্টিকতায় পরিপূর্ণ। দারুন রিভিউ করেছো নাটকটি। দেখে নেবো খুব তাড়াতাড়ি। দোয়া রইল।
ফ্রি থাকলে অবশ্যই দেখবেন এক সময় অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/HouqeLimon/status/1655774027255021568?t=OZ_ToIurEcx8aA6gGX_1CA&s=19
ইউটিউব খুললে প্রায় প্রতিদিনই নাটকটির কভার দেখি। জোভানের নাটকগুলো আমার বেশ ভালোই লাগে। তাই ভেবেছিলাম নাটকটি দেখবো। সময় ও সুযোগের অভাবে নাটকটি আর দেখা হয়ে উঠেনি। তবে আপনি বেশ চমৎকার রিভিউ করেছেন নাটকটির। আমার তো বেশ ভালো লেগেছে।
অসম্ভব সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট ছিল। লাভ সেমিস্টার নাটকটি যদিও এখনো পর্যন্ত আমার দেখা হয়নি কিন্তু সর্বপ্রথম আপনার এই রিভিউ পোস্ট এর মাধ্যমে দেখে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে সম্পূর্ণ নাটকটির রিভিউ আমাদের সকলের মাঝে ভাগ করে নিয়েছেন আপনি। ভাবছি সময় পেলে নাটকটা একবার দেখে নেব।