নাটক রিভিউ // ভালোবাসি তুমি আমি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-০৮-২০২৩)

IMG_20230804_145605.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামভালবাসি আমি তুমি
পরিচালকনাজমুল রানী
অভিনয়অপূর্ব,তানজিন তিশ
দৈর্ঘ্য৪৩ মিনিট ২২ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৫ মে ২০২২ ইং
নাটকের সারসংক্ষেপ

Screenshot_2023-08-04-14-57-29-64_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-14-58-09-80_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-14-58-27-25_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

ভালোবাসি তুমি আমি নাটকটি দেখতে আমার কাছে আসলেই প্রথম থেকে শেষ পর্যন্ত অসাধারণ লেগেছিল। নাটকটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি নাটক। নাটকের শুরুতে নায়কার মা সকালবেলায় উঠে টেবিলে নাস্তা রেডি করে নায়কাকে ডাকছে কিন্তু নায়কা ঘুম থেকে উঠছে না। নায়কার মা আরো জোরে ডাকা শুরু করে নায়কা তখন বলে এত জোরে ডাকছো পাশের ফ্ল্যাটের মানুষ তো শুনছে। নায়কার মা বলছে তোর বাবা আসলে তোকে এবার বিয়ে দিয়ে দেব। নায়কা তখন বলছে মেয়ে তো তোমার না নায়কার মা আবার সেই কথার জবাবে বলে মেয়ে কুড়িয়ে পেয়েছি। তারপরে নায়কার মা নায়কার রুমে ঢুকে তাকে ডেকে এনে অনেক সুন্দর হবে নাস্তা করাই। তারপরে নায়কাকে বলছে আজকে তোর বাবার বন্ধুর একটা ছেলে আসবে আমাদের বাসায়। কিন্তু নায়কা কোনোমতেই সেই ছেলে আসার কথা শুনে তাকে বাসায় থাকতে দেওয়ার জন্য রাজি হতে চাই না। পরে নায়কার মা বলে তোর বাবা ওদের বাসায় থেকে লেখাপড়া শিখেছে যদি ওই ছেলেকে আজকে না থাকতে দে তাহলে কেমন হয় না। তাই সব কিছু মেনে নেয় নায়কা।

Screenshot_2023-08-04-15-05-48-22_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-06-13-31_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-07-41-31_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়কা এবং তার মা টেবিলে বসে নাস্তা করার সময় হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। তারপর নায়কা গিয়ে দরজা খুলে দেয় তারপর দেখে সেই ছেলেটি এসেছে ছেলেটি আর কেউ নায় ছেলেটি হচ্ছে নায়ক। তারপর অনেক সুন্দর ভাবে সালাম দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। তারপর নায়কার মা তাকে অনেক সুন্দর ভাবে রুম দেখিয়ে দেয় সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপরে নায়ক যখন রাতে পড়তে ছিল নায়কা পিছন পিছন গিয়ে দাঁড়ায় তখন নায়ক সেখানে ভয় পেয়ে যায়। নায়ক তখন বলে ফেলেছিল আপনাকে দেখলে আমার অনেক ভয় পায়। নায়কা জিজ্ঞেস করছিল কয়দিন থাকবেন নায়ক বলছিল ঠিক নেই মেস পেলে চলে যাবো। তারপরে নায়কা শর্ত দেয় জোরে পড়া যাবে না আমাকে ডিস্টার্ব করা যাবে না আমি কিন্তু সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠি রাতে অনেক দেরিতে ঘুমাতে যাই। নায়ক তখন সব শর্ত মেনে নেয়।

Screenshot_2023-08-04-15-12-47-07_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-12-59-35_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-14-37-94_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-14-52-62_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তার কয়েকদিন পর নায়কার এক বান্ধবীর সাথে করে বাড়িতে ছাদের উপরে একটু ঘোরাফেরা করছে। তখন ঠিক নায়ক ছাদের উপরে বসে বই পড়তে ছিল। নায়কার বান্ধবী বলছে বান্ধবী ওই ছেলেটা কে নায়কা তখন বলছিল ওই যে তোকে বলছিলাম না আমাদের বাড়িতে এসেছে বাবার বন্ধুর ছেলে চাকরি করার জন্য এসেছে। তারপরে নায়কার বান্ধবী বলে আমাকে একটু প্রেম করায় দিবি ওর সাথে। নায়কা তখন বলে তুই গিয়ে দেখ কি হয় বেস্ট অফ লাক। তারপরে নায়কার সে বান্ধবী এসে হঠাৎ করে প্রেমের প্রস্তাব দেয়। নায়ক তখন বলে আমি প্রেম করতে আসিনি আমি এসেছি চাকরি করতে প্রেম-টেম তো আমি বুঝিনি। তখন নায়কা কে বলে আপু দেখেন না কি বলছে নায়কা তখন বলছে প্রেম করলে সমস্যা কি। তারপরে নায়ক বলে আমার খুব পানি পিপাসা পেয়েছে তাই বলে সেখান থেকে চলে যায়।

Screenshot_2023-08-04-15-19-44-95_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-20-41-78_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তার কিছুদিন পর হঠাৎ করে নায়কের কিছু বইয়ের দরকার হয় তাই বই কেনার জন্য লাইব্রেরীতে যাওয়া দরকার। কিন্তু ঢাকা শহরে কিছুই চেনে না নায়ক। তাই নায়কার মা বলছিল নায়কাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নায়কা প্রথমে যেতে রাজি হয়েছিল না পরে যেতে রাজি হয়। তারা দুজন রিক্সায় চড়ে লাইব্রেরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু নায়কা হঠাৎ করে নায়কের কাছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য দাবি করে। নায়কা বলছে আপনি যা টাকা এনেছেন সব খেতেই ফুরিয়ে যাবে তাহলে আপনি বই কিনবেন কি দিয়ে। নায়ক তখন বলছে আপনারা শহরের মানুষ তো পাগল ৫০০ টাকায় তো পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে নায়কাকে সাথে করে রেস্টুরেন্টে যাই গিয়ে দেখে নায়কার সেই বান্ধবী রেস্টুরেন্টে বসে আছে। বসার পরে নায়কের দিকে অনেক দৃষ্টিভঙ্গিতে তাকাতে থাকে এবং পায়ে লাথি দিতে থাকে তখন নায়ক সেখান থেকে উঠে চলে যেতে চায় নায়কার অনুরোধে সেখানে বসে থাকে।

Screenshot_2023-08-04-15-25-03-58_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-26-36-65_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-27-03-33_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়ক একদিন ছাদে নিরিবিলি একা একা কবিতা আবৃতি করতে ছিল হঠাৎ করে একসময় পেছন দিক দিয়ে নায়কা গিয়ে নায়কের দুচোখ হাত দিয়ে চেপে ধরে। তার কিছুক্ষণ পর চোখ ছেড়ে দিয়ে বলেন আপনি তো বেশ ভালো কবিতা আবৃতি করেন। আমাকে একটা কবিতা শুনাবেন। নায়ক বলে আজকে না পরে তাই বলে চলে যেতে চাই নায়কা হঠাৎ করে সেই সময় হাত চেপে ধরে। নায়ক তখন বলে আপনি আমার হাত ধরবেন না। আন্টি দেখলে অন্য কিছু ভাববে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে এরকম। তারপরে হঠাৎ করে নায়কা বুকের উপরে জামা টেনে ধরে নায়কের। তারপরে নায়ক সেখান থেকে চলে যায় রুমের মধ্যে। রুমে যাওয়ার কিছুক্ষণ পরে আন্টিকে ডেকে বলে আমার চশমা হারিয়ে গেছে একটু খুঁজে দেবেন। তার কিছুক্ষণ পরে নায়কা চশমা হাতে নিয়ে আরেকটি পানির বোতল হাতে নিয়ে নায়কের রুমে যায়। তারপরে নায়কা চশমা দিয়ে বলে চশমাটা পরেন আমার দিকে ভালোভাবে তাকান আপনাকে কি আমার পছন্দ হয়েছে। নায়ক বলে আপনি তো অনেক সুন্দর একটা মেয়ে ভালো জামাই পাবেন। নায়কা তখন রেগে গিয়ে বলে আপনার জন্য কি আমাকে পছন্দ হয়েছে।

Screenshot_2023-08-04-15-33-49-61_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-34-15-05_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

Screenshot_2023-08-04-15-35-24-31_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

কিছুদিন পর নায়ক ঠিক করেছে একটি মেসে চলে যাবে ভালো একটি মেস পেয়ে গিয়েছে। তখন থেকেই নায়কার মধ্যে ছটফট শুরু হয়ে যায়। আসলে নায়কা নায়ককে মনে মনে অনেক ভালবেসে ফেলেছে। তারপর নায়কের সাথে গিয়ে কথা বলে নায়ক বলা আমি চলে যাচ্ছি। নায়কা তখন তার ভালোবাসার কথা সরাসরি নায়ক কে জানাই। নায়ক তখন বলে না আন্টি আমাকে বিশ্বাস করে তাহাদের বাড়িতে থাকতে দিয়েছে তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করা যাবে না। তারপরে নায়ক ছাদ থেকে নিচে এসে রুম থেকে সবকিছু গোছগাছ করে নিয়ে আন্টিকে সালাম করে বাড়ি থেকে বের হয়ে যায়। নায়ক তখন মেসে না গিয়ে নায়কার পছন্দের জায়গায় গিয়ে দেখে নায়কা সেখানে বসে আছে। পিছন থেকে নায়কার চোখ চেপে ধরে নায়ক। তারপরে নায়ক বলে আমি অনেক ভেবে দেখলাম তোমার মত আমাকে কেউ ভালোবাসবে না। নাটকের শেষ কাহিনী আসলে নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসল এখনকার বাস্তবের সাথে নাটকটির কিছু মিল পাওয়া গিয়েছে।
ব্যক্তিগত মতামত
আসলে ভালোবাসি তুমি আমি নাটকটি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আমি নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে দেখেছিলাম। আসলে নাটকটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি নাটক। আসলে আমাদের সমাজে এখন যদি কোন ছেলে একটি বাড়িতে থাকতে দেওয়া হয় তারা কয়েক মাসের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এই নাটকটি তারই বড় উদাহরণ। আসলে নায়ক প্রথমে আত্মসম্মানের কথা ভেবে এবং তার আন্টির কথা ভেবে প্রেম করতে চাইনি। পরে ঠিক তার ভালবাসার কাছে আবারো গিয়েছিল। আসলে এখন আমাদের সমাজে এমন ঘটনা প্রায় প্রচলিত ।আসলে আমার কাছে নাটকটি বেশ দারুন রোমান্টিক মনে হয়েছে। সময় পেলে অবশ্যই আপনার নাটকটি দেখার চেষ্টা করবেন।
ব্যক্তিগত রেটিং

এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৯.৫


Link

💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বাংলাদেশের নাটক গুলো কম বেশি দেখি। কিন্তু বর্তমান সময়ে যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করে তাদের গুলো আমার খুব একটা দেখা হয় না। আপনি আজকে খুব ভালো একটি নাটক রিভিউ করেছেন ভালোবাসি তুমি আমি। যদি নাটকটা আমি কখনো দেখিনি তবে আপনার লেখা পড়ে বুঝতে পারলাম না তোকে বেশ ভালো। এত সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার নাটকের রিভিউ গুলো খুবই সুন্দর হয়।আপনি খুবই সুন্দর ভাবে গুছিয়ে নাটকের রিভিউ করতে পারেন। ঠিক আজকেও অপূর্বর সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন।'ভালোবাসি তুমি আমি' নাটকটা এখনো আমার দেখা হয়নি। তবে আজকে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি আসলেই খুব সুন্দর হবে। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব এই নাগর নাটকটি দেখার চেষ্টা করব।

 3 years ago 

আসলে ভাই নাটকটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি নাটক। আপনি যদি সময় পান অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করবেন ভাই।

 3 years ago 

রেটিং পয়েন্ট দেখে এ নাটকটি দেখতে বেশ ইচ্ছে করছে। অপূর্ব এবং পছন্দের অভিনেতা ও অভিনেত্রী তাদের দক্ষতা অনেক। যাইহোক সময় পেলে নাটকটি দেখব।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রেটিং পয়েন্ট হয়তো আমার জায়গায় যদি অন্য কেউ হতো আরেকটু বেশি দেওয়া চেষ্টা করতো। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

অপূর্ব এবং তানজিন তিশার নাটক গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। তাদের দুজনের নাটক গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আজ দুজনের অভিনয় সব সময় খুবই সুন্দর হয়। এই নাটকটা আমিও দেখেছিলাম। আমি যখন দেখেছিলাম তখন আমার কাছেও খুব ভালো লেগেছিল। আসলে এখন কোন বাসায় ছেলেদের ভাড়া দেওয়া যায় না, কারণ সেই বাসায় যদি কোন মেয়ে থাকে তাহলে তাদের দুজনের প্রেমের সম্পর্কটা হয়ে যায়। খুবই সুন্দর হয়েছে আপনার এই নাটকটার রিভিউ।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

যদি বলা হয় আমার পছন্দের নায়ক নায়িকা কে? তখন তো আমি অপূর্ব এবং তানজিন তিশার নামই সর্বপ্রথম বলবো। কারণ তাদের দুজনের নাটক দেখতে আমি সবসময় পছন্দ করি, আর তাদের দুজনের বেশিরভাগ নাটক আমার দেখা। এবং কি এই নাটকটা যখন রিলিজ হয়েছে তখন আমি এ নাটকটা দেখেছি। আর আজকে আপনার রিভিউর মাধ্যমে নতুন করে আবারো দেখতে পেলাম। প্রথমে সে নিজের কথা এবং আন্টির কথা ভেবে যদিও রিলেশনে যেতে রাজি হয়নি কিন্তু শেষে গিয়েছিল। আর এই নাটকটার সম্পূর্ণ কাহিনী বাস্তবের সাথে অনেকটাই মিল রয়েছে।

 3 years ago 

আসলে আপু এরা দুইজন আমারও বেশ পছন্দের নায়ক-নায়কা নাটকে। আসলে এদের দুজনের যেকোনো নাটক দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর নাটক রিভিউ করা আছেন আপনি। আপনার নাটক খুবই দুর্দান্ত হয়েছে। ভালোবাসি তুমি আমি নাটক টি আমি দেখিছি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের চরিত্র এবং দৃশ্যপট অসাধারণ। নাটকটির গল্প খুবই সুন্দর। আসলে অপূর্বের নাটক গুলো খুবই ভালো লাগে আমার। এত চমৎকার নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

নাটকটি যেহেতু আপনি দেখেছেন তাহলে অবশ্যই নাটকের মধ্যে দৃশ্যগুলো আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। আসলে নাটকে দুজনের কেমিস্ট্রি বেশ ভালো ছিল। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37