নাটক রিভিউ || "মিসেস ডিস্টার্ব"
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। নাটকের নাম হচ্ছে "মিসেস ডিস্টার্ব"। নাটকটি বেশ মজার একটি নাটক। দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
| নাটকের নাম | মিসেস ডিস্টার্ব |
|---|---|
| রচনা | হাসিব হুসাইন রাখি |
| পরিচালনায় | হাসিব হুসাইন রাখি |
| অভিনয়ে | নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে। |
| সময়কাল | ৪৪.৫৭ মিনিট। |
| প্রযোজনায় | G series |
| মিউজিক | আপেল মাহমুদ এমিল |
নাটকের শুরুতেই দেখতে পাই হিমি অর্থাৎ নায়িকা ফেসবুকে লাইভ করছে বউ সেজে। লাইভে সে তার বিয়ে, বৌভাতের অনুষ্ঠান, বিয়ের গয়না এসব সম্পর্কে অনেক কিছু বলে। যদিও সবকিছুই মিথ্যে কথা বলে। অর্থাৎ লোক দেখানোর জন্য চাপাবাজি করে। এক পর্যায়ে তার স্বামী অর্থাৎ নিলয় এসে বলে এসব কিছু বন্ধ করার জন্য। কারণ তার এসব একদমই পছন্দ নয়।
তারপর দেখা যায় নিলয় অফিস যাওয়ার সময় হিমি দারোয়ানের সামনে অনেক চাপাবাজি করে। তার চাপাবাজি দেখে সে অনেক রেগে যায়। হিমি বলে দারোয়ানের সামনে চাপাবাজি করলে সে তাদেরকে সম্মান করবে এবং বুঝবে তারা কতটা বড়লোক।
তারপর একদিন নিলয়ের অফিসের বস তাদের বাসায় দাওয়াত খেতে আসে। সেখানেও হিমি অনেক চাপাবাজি করে। বস তাদের হানিমুনে যাওয়ার কথা জিজ্ঞেস করলে বলে তাদের সিঙ্গাপুর যাওয়ার জন্য সবকিছু রেডি ছিল তবে অফিস থেকে ছুটি না পাওয়ার কারণে যেতে পারেনি। যদিও এসব কিছুই মিথ্যে কথা বলে। কিন্তু হিমির কথা শুনে বস সেখানেই তাকে এক সপ্তাহের ছুটি দিয়ে দেয়। এবং বলে সিঙ্গাপুরে ঘুরাঘুরি করার বিভিন্ন ছবি যেন বসকে পাঠায়। তখন নিলয় বলে তার ছুটি লাগবে না। এরপর তার বস রেগে যায় এবং তাকে বলে ঘুরে আসার জন্য। তারপর তারা দুজনেই খুব চিন্তায় পড়ে যায় যে বসকে তারা কিভাবে ছবি পাঠাবে। কারণ তাদের পাসপোর্টই করা নেই সেখানে সিঙ্গাপুর যাওয়া তো দূরের কথা। তারা বেশ ঝামেলায় পড়ে যায় এবং নিলয় হিমিকে রাগ দেখায়। তারপর হিমি বাথরুমের কোমোডের ঢাকনা দিয়ে প্লেনের জানালা বানিয়ে সেজে গুঁজে লাইভ করে লোক দেখানোর জন্য। এবং বস কেও দেখায় তারা প্লেনে আছে। এরকম আরো বেশ কিছু মজার কাহিনী করে বসের কাছে বিভিন্ন ছবি পাঠায়।
তারপর একদিন হিমির খালার বাসায় দাওয়াত খেতে যাওয়ার সময় রাস্তায় ছোট মামার সাথে দেখা হয়। এবং একটি গাড়ির সাথে দাঁড়িয়ে বলে যে এটা তাদের গাড়ি। ছোট মামা তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর বলে যে এটা মামার গাড়ি। তারা দুজনেই খুব লজ্জায় পড়ে যায়। আমার কাছে এই দৃশ্য টা অনেক মজার লেগেছে। খালার বাসায় গিয়েও সে অনেক চাপাবাজি করে। নিলয় তাকে খুব বকাবকি করে এসবের জন্য।
তারপর একদিন হিমি তাদের বাসা দারোয়ানের কাছে অনেক চাপাবাজি করা এবং বলে তাদের বাসায় অনেক স্বর্ণ এবং টাকা পয়সা রয়েছে। এসব শুনে সেদিন রাতের বেলা দারোয়ান এবং আরো কয়েকজন মিলে তাদের বাসায় ডাকাতি করতে আসে। তবে তারা কিছুই খুঁজে পায়নি। শেষে তাদের দুজনকেই মেরে ডাকাতরা চলে যায়। চাপাবাজি করার জন্যই এত সমস্যার মধ্যে পড়ে। ডাকাতদের হাতে মার খাওয়ার পরেও তার চাপাবাজি বন্ধ হয় না।
বিঃদ্রঃ সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নিলয় আলমগীরের নাটক গুলো আমার প্রায় সময় দেখা হয়। তার করা বেশিরভাগ নাটক গুলি হাসির নাটক হয়ে থাকে। এই নাটকটি ও বেশ মজার একটি নাটক। আমার কাছে দেখে ভালোই লেগেছে। হাসির নাটক হলেও এ নাটকের মধ্যে একটি শিক্ষা রয়েছে। আসলে লোক দেখানো কাজ করলে কিংবা মিথ্যে কথা বলে কেউ জীবনে উন্নতি করতে পারে না। বরং এসব করার ফলে আরো ক্ষতি হয়।
ধন্যবাদান্ত
@isratmim
খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করলেন।এমন মজার নাটকগুলো দেখতে আমার ও ভীষণ ভালো লাগে।আপনি চমৎকার ভাবে নাটকের রিভিউটি তুলে ধরেছেন। নাটকটি আমার দেখা হয়নি এখনও।তবে সময় পেলে দেখে নেবো।ধন্যবাদ আপু মজার এই নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।
সময় করে নাটকটি দেখে নিবেন ।আশা করি নাটকটি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
হাহাহা নাটকটি বেশ মজার আমি দেখেছিলাম। আর তাছাড়া এই নাটক একটি শিক্ষাও রয়েছে। রেটিং পয়েন্ট আমিও ঠিক এমনই দিতাম।
সুন্দর মন্তব্যে করার জন্য ধন্যবাদ।
ভালো লাগার মত একটি নাটক আজকে আপনি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ জাতীয় নাটক গুলো আমার খুবই প্রিয়। কারণ নিলয় আহমেদ বর্তমান সময়ে খুবই হাস্যরসত্য নাটক অভিনয় করে থাকছেন। আর এর সাথে জুটি বেধেছে হিমি। খুবই ভালো লাগলো নাটকটা রিভিউ করা দেখে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই নাটকটি আমি অনেকদিন আগেই দেখেছি। প্রচুর হাসির ছিল। আজকে আবার আপনার রিভিউ পড়ে বেশ হাসলাম।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি হাসির নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন। নাটকটি আসলেই বেশ হাসির। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
নাটক দেখতে আমার এমনিতেই অনেক ভালো লাগে।এই নাটকটি এর আগে দেখা হয় নি। খুব সুন্দর একটি রিভিউ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে মিসেস ডিস্টার্ব নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে যে কোন নাটক দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লাগে। এই নাটকটি দেখতে মনে হয় বেশ ভালো লাগবে আপনার রেটিং পয়েন্ট দেওয়া দেখে মনে হচ্ছে। কিন্তু নাটকের মধ্যে যদি রোমান্টিক কিছু কাহিনী থাকে সব থেকে বেশি ভালো লাগে। আসলে এই নাটকটা এখনো আমার দেখা হয়নি তবে চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে দেখে নেওয়ার জন্য।
সময় করে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি দেখতে আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
নাটকটি বেশ মজার এবং শিক্ষনীয় বিষয় রয়েছে। আমি তো নাটকের কাহিনী পড়ে হাসতে হাসতে শেষ 😂
এতো বড় চাপাবাজ, আর বাথরুমের কমট দিয়ে প্লেনের জানালা পর্যন্ত বানিয়ে ফেলেছে। সবশেষে চাপাবাজির জন্য মার পর্যন্ত খেয়েছে। যাইহোক নাটকের গল্প অসাধারণ। দেখতে হবে 👌
ঠিকই বলেছেন। বেশি চাপাবাজির জন্য শেষ পর্যন্ত মার খেয়েছে। নাটকটি দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
নিলয় ও হিমির নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই দুজন জুটি বেঁধে অনেক নাটক করেছে আর প্রতিটা নাটক দেখতে খুবই সুন্দর। নাটকের গল্প খুব সুন্দর থাকে আর তাদের অভিনয়গুলো অনেক ভালো লাগে। আপনার রিভিউ পড়ে খুব ভালো লেগেছে। যদিও এই নাটক এখনো দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
নিলয়ের নাটকগুলা একটু কমেডি টাইপের হলেও শেষের দিকে এসে শিক্ষণীয় কিছু থাকে। মিসেস ডিস্টার্ব নাটকটির নাম দেখেই বুঝা যাচ্ছে নীলয়ের স্ত্রী যে বেশি বিরক্ত করেছে। তবে নাটকটি সময় করে দেখে নেবো 🌼
সময় হলে নাটকটি দেখার চেষ্টা করবেন ।আশাকরি আপনার কাছে ভালো লাগবে ।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।