পেইং ঘোস্ট || নাটক রিভিউ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৫ই নভেম্বর, মঙ্গলবার
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। ইউটিউব সার্চ করতেই একটা অদ্ভুত নাটক আমার দৃষ্টি কাড়ে, অনেকদিন আগেই নাটকটি আমার দৃষ্টিতে এসেছিল কিন্তু আজ তা দেখার সময় হল। তারই একটি রিভিউ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি।
| নায়ক | আরফান নিশু, |
| ------------ | ------------ |
| নায়িকা | সাবিলা নূর |
পোষ্টের থাম্বেল দেখেই বুঝতে পারছেন, নাটকটা একটু হরর হবে। মূলত ভৌতিক একটি পোস্টার দেখেই আমি আকৃষ্ট হয়েছিলাম। এখানে নায়ক মারা যায় কিন্তু মারা যাওয়ার আগে সে তার প্রেমিকাকে বলেছিল সে আবার ফিরে আসবে মরে গেল ও ফিরে আসবে, ঠাট্টাচ্ছলে কথাটি বলেছিল কিন্তু কথা রাখতে সে মৃত্যুর পর ফিরে এসেছে।
অদ্ভুত একটি শক্তি দিয়ে শুরু হয় এটা নাটক এর সূচনা। দেখানো হয় নায়ক যে কারো যেকোনো পরিস্থিতির পরিবর্তন করে দিতে পারে। অদ্ভুত একটি শক্তি প্রদর্শনের মাধ্যমে নাটকের শুরু।
আমরা দেখতে পাই একটি মধ্যবিত্ত পরিবার যেখানে অভাব-অনটন লেগে রয়েছে। তারা ভাড়াটিয়া খুঁজছে তাদের বাসা ভাড়া দেয়া যায়। এমন সময় অদ্ভুতভাবে একটা মানুষের দেখা হয়। যে কিনা প্রথম দিনের সেই তাদের একটি উপকার করেন। ব্যাচেলর ভাড়া দেয়া হয়না কিন্তু এই ছেলেটি যেহেতু প্রথম দিন এসে একটি উপকার করল তাই তাকে ভাড়া দেয়া হলো। ছেলেটিও না দেখেই ভাড়া নিয়ে নিল।
ছোট ছোট জিনিস জন্য তাদের মধ্যে কথোপকথন হয়, কখনো হাত কেটে যাওয়ার ক্ষেত্রে কখনো বা অন্য কোন দরকারে বারবার তাদের দেখা হয়। এভাবে তাদের মধ্যে একটি বন্ধুত্ব তৈরী হয়ে যায় সেটা বন্ধুত্ব কিংবা প্রেম দুটোর মাঝখানে।
ছেলেটার হঠাৎ গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হল, সেখানে যাওয়ার সময় মেয়েটি তার কাছ থেকে কথা রেখেছিল সে যেন আবার ফেরত আসে। ছেলেটাও কথা দিয়েছিল সে মরে গেলেও ফেরত আসবে। সত্যি ছেলেটি রাস্তায় মারা যায় এবং কথা রাখতে সে মৃত্যুর পরে আবার ফেরত আসে।
মেয়েটাকে কিছু ছেলে উত্ত্যক্ত করতো, জোর করে মেয়েটিকে তুলে নিয়ে জোরপূর্বক সে বিয়ে করতে চায়। সে অবস্থাতেই ছেলেটি তাকে উদ্ধার করে এবং কোনভাবে বুঝতে দেয়নি এখানে কি হয়েছিল। সবটাই ছিল তার অলৌকিক ক্ষমতার প্রভাব।
পর্যায়ক্রমে নায়িকার বাবার একটি প্রয়োজনীয় ফাইল হারিয়ে যায়, সেই ফাইলটির জন্য তাদের নামে মামলা হতে পারে। ফাইলটি উদ্ধার করার ক্ষেত্রেও আমাদের এই নায়ক এর অলৌকিক ক্ষমতার প্রভাব দেখা যায়।
এভাবে ছেলেটি সবসময় মেয়েটাকে সাহায্য করার চেষ্টা করত যে কোন কিছুতে, কিন্তু আস্তে আস্তে মানুষ তার অলৌকিক ক্ষমতার কথা বুঝতে পারে, এবং একটা সময় ছেলেটির পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে আসে এবং আমাদের এই নায়ক চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যায়।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নিশোর নাটক গুলো আমার খুবই পছন্দের। ওর ডাইলগ ডেলিভারি খুবই ভালো লাগে। এই নাটকটি তো ভয়ের অনেক। এখনো দেখিনি অবশ্য। নিশোর চেহারা দেখে তো ভয় পেয়েছি। সময় করে দেখে নিবো এই নাটকটি। ভালো রিভিউ ছিলো।
হ্যাঁ নিশো ভাইকে নাটকের বস বলা হয়, তার অভিনয়ে সবসময় চমৎকার হয়ে থাকে এই নাটকটি একটু ভৌতিক এবং একটু রোমান্টিক করার চেষ্টা করা হয়েছে।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। আপনর পোস্ট পড়ে খুব ভালো লাগলো। এই ধরনের নাটক দেখতে অনেক ভালো লাগে। আমার এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য।
রিভিউ পড়েছেন যেহেতু ভালো লেগেছে আশা করি সময় হলে হয়তো দেখে নিবেন ভালো লাগতে পারে।
নাটকটি আমি দেখেছি। ভালোই লেগেছিল। তবে টাইটেল এর সাথে নাটকের চরিত্রের মিল পেলাম না আমার কাছে মনে হচ্ছি। ভাবছিলাম ভূতকে নিয়ে খেলা করবে এমন কিছু! পরে দেখি আফরান নিশোইভূত হয়ে এসেছে। সবমিলিয়ে আপনার পার্সোনাল রেটিং এমনই হবে।
আমিও কিছুটা এরকমই ভেবেছিলাম, অনেক দিক থেকেই নাটকটা আমার চোখে সামনে ছিল কিন্তু আমি চেয়েছিলাম ভালো একটা মুহূর্তে ভৌতিক কিছু দেখব। পারফেক্ট সময় যখন নাটকটা দেখতে বসলাম তখন দেখলাম খুব একটা ভালো হয়নি।
নাটকটি আসলে একটা ভিন্ন প্রকৃতির নাটক বানানো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিভিউ আকারে নাটকটি সবার সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সর্বদায়।
ঠিক বলেছেন গল্পের মূল বিষয়বস্তু বুঝতে পারার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
হরর মুভি অথবা হরর নাটক দুটোই আমার কাছে খুবই ভালো লাগে। এই ধরনের মুভি কিংবা নাটকে একটার পর একটা টুইস্ট দেখতে পাওয়া যায়। এ জন্যই আমি হরর মুভি অথবা নাটক দেখে থাকি। তবে আপনার রিভিউ দেওয়া পেইং ঘোস্ট নাটকটি কখনো দেখা হয়নি। গল্পটি পড়ে বেশ ভালই লাগলো। নায়িকা কে দেয়া কথা রাখার জন্যই মৃত্যুর পরেও নায়ক ফিরে আসে। এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করে। খুব সুন্দর একটি হরর নাটকের রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নাটকটা আরও সুন্দর হতে পারতো, যারা আমরা ভৌতিক জিনিস পছন্দ করে তারা খুব একটা সন্তুষ্ট হবে না। তবু আপনি দেখতে পারেন হয়তো ভালো লাগবে।
নিশোর নাটক আমার খুব পছন্দের। আমি প্রায় নিশোর নাটক দেখি।এই নাটকটা আমার দেখা হয়নি। ভুতুড়ে নাটক আমার বেশি ভালো লাগে তাই অনেক মনোযোগ সহকারে আপনার পোস্টটি পড়েছি। কিন্তু তেমন ভুতুড়ে মনে হলো না মোটামুটি ।আপনার রেটিং ঠিক আছে এর থেকে বেশি হবে না।ধন্যবাদ
আমি খুবই উৎসুক ছিলাম এই নাটকটা নিয়ে, যতটুকু আগ্রহ ছিল ঠিক ততটা পাইনি এই নাটক থেকে, চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।