আমার করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ3 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে আমার করা কিছু ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করবো। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20230722_162153.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


আমি রোজ বিকেলেই নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে যাই। এই ছবিটা আমি কালকে বিকেলে তুলেছিলাম। প্রতিদিনের মতো কালকে বিকেলেও আমি নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। বিকেলের আকাশের সাথে মাঠ এর সৌন্দর্য আমার মনকে মুগ্ধ করে তোলে। সূর্যের পাশে একখন্ড মেঘ অনেক সুন্দর লাগছিল,তখন এই ছবিটি আমি ক্যামেরাবন্দি করে নিই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20230722_162535.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমি ঠাকুরগাঁও থেকে নীলফামারী আসার সময় করেছিলাম। এটি হলো খানসামা ব্রীজ, নদীটির নাম হলো আত্রাই নদী। বর্ষা মৌসুমে এই নদীটিতে পানি ভর্তি থাকলেও এবার নদীটিতে পানি নেই উলটা মরুভূমির মতো বালি জমে রয়েছে। ঠাকুরগাঁও থেকে নীলফামারী আসার পথে দিনাজপুরের এই খানসামা ব্রীজটির ফটোগ্রাফি করে নিই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20230722_163546.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফুলের ছবিটি আমি ঠাকুরগাঁও সোনার বাংলা রির্সোটে তুলেছিলাম। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। টকটকে লাল ফুলগুলো দেখেই এই ফুলগুলোর ফটোগ্রাফি করে নিই। আমাদের এদিকে এইগুলো ফুলকে রঙ্গন ফুল বলে। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20230722_164926.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিও আমি ঠাকুরগাঁও সোনার বাংলা রির্সোটে তুলেছিলাম। এই ফুলগুলোকে আমাদের এদিকে টগোর ফুল বলে। আপনাদের এলাকায় এই ফুলগুলোকে কি ফুল বলে কমেন্টে জানাবেন। এই ফুলগুলো বেলী ফুলের মতোই সাদা যা দেখতে অসম্ভব সুন্দর লাগে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20230722_165516.jpg

Device : One Plus

What's 3 Word Location


এই ছবিটিও আমি আমার সোনার বাংলা রির্সোট ঠাকুরগাঁও তে তুলেছিলাম। এই ফুলগুলোর নাম আমার জানা নেই। আপনাদের যাদের এই ফুলটির নাম জানা আছে তারা কমেন্ট করে জানাবেন। এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো তাই এই ফুলগুলোর ছবি তুলে নিই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG_20230722_170020.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি সোনার বাংলা রির্সোট ঠাকুরগাঁও এর। ভেতরে ঢুকতেই এরকম রাস্তা দিয়ে সামনের দিকে যেত্ব হয়। দু পাশে গাছ মাঝখানে রাস্তা সামনে একটি সুন্দর বিল্ডিং এই দৃশ্যটি আমার কাছে খুবিই ভালো লাগে তাই এই দৃশ্যটির ছবি তুলে নিই।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সকল ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথম ছবিটিতে মনে হচ্ছে সূর্য মামাকে খেয়ে ফেলতে মেঘ গুলো যেনো ধির পায়ে এগিয়ে চলছে। প্রতিটা ছবি দারুণ হয়েছে ভাই। খুব সুন্দর ছবি তুলেন আপনি বোঝাই যায়। ২য় ছবিটি দেখে ভেবেছিলাম প্রথমে ওগুলো যেনো নদীর স্রোত। পরে বুঝলাম ওগুলো চর টাইপের কিছু।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমার বেশ ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফুল ও প্রকৃতি নিয়ে একাকার হয়ে আছে আপনার ফটোগ্রাফেজ গুলো। সেতুর পাশে করা ছবিটি অনেক ভালো লেগেছে আমার। তাছাড়া ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে বর্ণনা সহ উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফিগুলার মধ্যে নীলফামারির মাঠে ফটোগ্রাফিটি যে ফটোটি তুলেছেন সূর্যটি দেখতে বেশ ভালো লাগছে। আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন সেগুলোর মধ্যে রঙ্গন ফুল আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার প্রতি।

আপনিও দেখছি আপনার বড় ভাইয়ের মতো খুব সুন্দর ফটোগ্রাফি করেন। যাইহোক আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফিই আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে প্রথম দুটি ফটো বেশ ভালো ছিল।

 3 years ago 

আপনার কাছে আমার প্রথম দুটি ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে প্রথম ফটোগ্রাফি টি ভীষণ ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার তোলা প্রথম ফটোগ্রাফি আর রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি আমার ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রাকৃতিক দৃশের ফটোগ্রাফি গুলি অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আমার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট এমনিতেই আমার খুব ভালো লাগে। কারণ ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি ।যেখানেই যাই ভালো কিছু দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে থাকি। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং শেষের ফুলের ফটোগ্রাফি টা বেশি সুন্দর লাগছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমার করা রঙ্গন ফুল ও শেষের ফুলের ফটোগ্রাফিটি আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করলেন প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39