আমার করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ3 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি গতকাল আপনাদের মাঝে বন্ধুদের সাথে পদ্মবিল ঘুরতে যাওয়ার অনুভূতি শেয়ার করেছি। সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম, সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20230905164019.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি কালকে করেছিলাম। আমি কালকে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বন্ধুদের সাথে পদ্ম বিলে ঘুরতে যাওয়ার অনুভূতি। এই ছবিটি আমি পদ্ম বিলের নৌকায় তুলেছিলাম । ছবিটিতে যে ছেলেটিকে দেখতে পারছেন সেই ছেলেটি হলো আমাদের নৌকার মাঝি। আমি নৌকায় বসে তার নৌকা চালার কৌশল দেখছিলাম। তখনই সূর্যের উল্টোপাশে মাঝির এই ফটোগ্রাফিটি করে নিই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20230905164901.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি আমাদের নৌকা থেকে করেছিলাম। আমরা যখন পদ্মবিলের একদম মাঝামাঝি অবস্থান করি তখন আমাদের পাশ দিয়ে আরেকটি নৌকা চলে যায়। তখন আমি আমাদের নৌকা থেকে ওই নৌকার আংশিক ফটোগ্রাফি করি। নৌকাটির পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো পদ্মফুল।এখান থেকে পুরো পদ্ম বিলের ভিউটি অনেক সুন্দর আসে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20230905164344.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটিও আমি নৌকার ভেতর থেকে করেছি। আমরা যখন নৌকায় ঘুরছিলাম তখন একটি জায়গায় এরকম বসার টং দেখতে পাই। আপনাদের আঞ্চলিক ভাষায় এরকম বসার জায়গা কি বলে এটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20230905165319.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটিও আমি নৌকার ভেতর থেকে তুলেছিলাম। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আরো যদি এরকম চমৎকার জায়গায় ঘুরতে যাই তাহলে তো কোন কথাই নেই। আমরা যখন পদ্ম বিলে নৌকায় ঘুরছিলাম তখন এই পদ্মবিলের সুন্দর ছবিটি ক্যামেরা বন্দি করে নেই। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। পদ্মবিলের পদ্মফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগছিল।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG20230905164039_BURST000_COVER.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


আমরা যখন নদীটি ঘুরে তীরের দিকে যাচ্ছিলাম তখন এই ফটোগ্রাফিটি করে নিই। ছবিটিতে দেখা যাচ্ছে প্রখর সূর্য, নদী ও কলাগাছ। কলা গাছগুলো নদীর তীরে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বারবার। তাই এখানে ঘুরতে এসে এই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করে নিই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG20230905165139.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


সূর্যের বিপরীতে শ্যাডো পিক তুলতে আমার খুবই ভালো লাগে। এরকম ছবি দেখতে বেশ নান্দনিক লাগে। আমি আমাদের নৌকার মাঝির এই ছবিটি রোদের বিপরীতে ক্যামেরাবন্দি করি। নদীর মাঝে উনি আমাদের ছবি তোলার জন্য কিছুক্ষণ নৌকাটি থামায়। এই সময়টিতেই আমি এই ফটোগ্রাফিটি করে নেই। আশা করি আপনাদের এই ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো সত্যি চমৎকার হয়েছে। এর আগেও আপনার পদ্ম বিলের ফটোগ্রাফি দেখেছিলাম । আজকের গুলো দেখেও বেশ ভালো লাগলো । আসলে জায়গাটি সত্যি চমৎকার যার কারণে আপনারা বেশ ভালো উপভোগ করেছেন মনে হচ্ছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পদ্মবিলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারন লাগতেছে। এধরনের জায়গায় গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনার এধরনের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি করার হাত অনেক ভালো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি পদ্ম বিলে ঘুরতে গিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। পদ্মবিলের কথা অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেই বিলের সৌন্দর্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন যা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে প্রেরণামূলক একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পদ্ম বিলে ঘুরতে গিয়ে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবগুলা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । তবে বিশেষ করে ৪ নং ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার করা ৪ নং ফটোগ্রাফিটি আপনার অনেক ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি তো দেখছি দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই দারুণ লেগেছে। পদ্মবিলে যে ফটোগ্রাফি গুলো তুলেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক দারুন। আসলে প্রকৃতির সৌন্দর্যগুলো আমাদেরকে সবসময় আকর্ষণ করে। আর এই সৌন্দর্যগুলো আপনি ফটোগ্রাফির মধ্য দিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পদ্ম বিলে ঘুরতে গিয়েছেন এবং সেই সাথে দারুন সব ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনি সত্যিই দারুণ ফটোগ্রাফি করেন। দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। পদ্মফুল দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। পদ্ম বিলে গিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পদ্ম বিলের ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

আমার পদ্মবিলের ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো।

 3 years ago 

আমি এমনিতেই শাপলা ফুল ও পদ্ম পাতার ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় কোন বিল অথবা নদীর বুকে। যদি নৌকায় ভেসে ভেসে এভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে তো মন ছুয়ে যায় অন্যরকম ভাবে। খুব চমৎকার ভাবে আপনি সমস্ত ফটোগ্রাফি গুলো মোবাইলে ক্যামেরা বন্দি করেছে আর এই পিকচার গুলো দেখে আমি অনেক অনেক আনন্দ বোধ করলাম।

 3 years ago 

আমার তোলা ফটোগ্রাফিগুলো দেখে যে আপনি আনন্দবোধ করলেন এটি জেনে খুবই ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার শেয়ার করে এই ফটোগ্রাফিগুলো সচরাচর দেখা যায় না৷ আমি এই ফটোগ্রাফি গুলো আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথমে ফটোগ্রাফি গুলো দেখতে পেলাম৷

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে নৌকার মধ্যে ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। আপনার ৩ নং ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে আমার।আমাদের আঞ্চলিক ভাষায় একে টং বলে।আপনি প্রতিটা ফটোগ্রাফির সাথে দারুণ বর্নণা দিয়ছেন। সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35