বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলা দেখার সুন্দর মহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago
বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলা দেখার সুন্দর মহূর্ত।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG20230811112715-01.jpeg

শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে দুদিন থেকে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলা দেখার সুন্দর মহূর্ত। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20230811112832_01-01.jpeg

IMG20230811112929_01-01.jpeg

গতকাল শুক্রবার ছুটির দিন। পরিবারের সবাইকে নিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছিলাম। তবে সকাল থেকেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পরতেছিলো। তবে ১০ টার পরে খুব জোরে বৃষ্টি হয় টানা দুই ঘন্টা। বাইরে বৃষ্টি তাই আমি বারান্দায় বসে আছি। আমাদের বাসার সামনে বেশ ফাঁকা একটি জায়গা রয়েছে। হঠাৎ করে দেখতে পেলাম পুরো যেনো একটা ছোটদের ফুটবল খেলার টিম চলে আসলো।

কিছুক্ষণ পরে তাদের খেলাধুলা শুরু হয়ে গেলো। আর আমি এদিকে তাদের খেলাধুলা দেখতে লাগলাম। তাদের খেলাধুলা দেখতে দেখতে মনে হলো আমি যেনো তাদের সাথে গিয়ে মাঠে ফুটবল খেলতেছি। সত্যি ছোটরা বেশ ভালো খেলেছে। তাদের খেলাধুলা দেখে আমার ও ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। আমি যখন ছোট ছিলাম। এমন বৃষ্টি হলে আমরা সকল বন্ধুরা মিলে চলে যেতাম নদীর পাড়ে। নদীর পাড়ে বড় বড় খেলার মাঠ ছিলো। আমাদের খেলা শুরু হলে খেলা শেষ হতো না। এমনও হতো দুপুরের পর খেলা শুরু হলে সন্ধ্যা হলেও শেষ হতো না। বলতে গেলে আমরা প্রায় তিন চার ঘন্টা করে খেলতাম। আর বিশেষ করে নদীর পাড়ে খেলাধুলা করার কারন ছিলো বটে।

নদীর পাড়ে খেলাধুলা শেষ করে আবার আমরা সবাই মিলে নদীতে গোসল করতাম। নদীতে এক দুই ঘন্টা গোসল করার পরে আমরা সকলেই আমার বাসায় ফিরে আসতাম। বাসায় আসার পরে তো মা চোখের দিকে তাকালে ভীষণ রাগ করতো। আমি তো মাকে ভীষণ ভয় পেতাম। মাঝে মধ্যে নদীতে গোসল করার জন্য মার খেতাম। তবুও গোসল করা ছাড়তাম না।

ছোটদের খেলাধুলা দেখে ভীষণ ইনজয় করেছি। সত্যি ছোট বেলায় মধুর স্মৃতি গুলো মনে পড়লে এখনো ভীষণ ভালো লাগে। মনে হয় যেনো এখন ও ছোট দের মতো যদি হতে পারতাম। আমাদের সকলের ছোট বেলায় স্মৃতি গুলো মধুময়। আমি বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলার ভিডিও করেছি। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলা দেখার সুন্দর মহূর্ত।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

ইস্ বৃষ্টি মধ্যে ছোট ছোট বাচ্চাদের ফুটবল থেলা দেখেতো মন ভরে গেল। আর আপনি তো এদের খেলা দেখে চলে গেলেন সেই আপনার শৈশব কালে। আমার স্মৃতি মন্থন গুলো পড়েও কিন্তু বেশ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে । আরে বৃষ্টি হবে আর বাংলার গ্রামগঞ্জের ছেলেরা ফুটবল খেলবে না তা কি হয় নাকি?

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ছোটবেলার বৃষ্টির মধ্যে অনেক খেলাধুলা করেছি। বিশেষ করে ফুটবল খেলেছি সবথেকে বেশি, আর পুকুরে ঝাপ দিয়ে মজা করতাম। তোমার পোস্ট পড়ে সেই ছোটবেলার সময়গুলো মনে পরে গেলো। বেশ গুছিয়ে অনুভূতি ব্যাক্ত করেছো।

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

বৃষ্টিতে ভিজে ভিজে খেলা করতে বেশ ভালো লাগে। এই ধরনের খেলাধুলা ছোট বেলায় করেছি তখন অনেক ভালো লাগতো। আপনি তো বসে বসে খুব সুন্দর অনুভূতি অনুভব করলেন। সেই সাথে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফিলে নিলেন এবং একটি ভিডিও শেয়ার করলেন দেখে তো অনেক ভালো লাগলো। খুব সুন্দর ছিলাম ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলা দেখার সুন্দর মহূর্ত। সত্যি ভাই আপনার পোস্টটি দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে আগে ছোটবেলায় যদি বিকেল বেলায় কখনো পানি নামতো বাড়ি থেকে ফুটবল নিয়ে অনেক ছেলেদের ডেকে বের হয়ে যেতাম ফুটবল খেলার জন্য এগুলো বেশ ভালই লাগতো সেই সময়। আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো আমার। বৃষ্টিতে ভিজে ভিজে কত যে খেলা করেছি তার কোন ঠিক নেই। এখনো মাঝেমধ্যে বৃষ্টি হলে ফুটবল নিয়ে মাঠে চলে যায় খেলা করতে। কি আর বলব ভাইয়া বৃষ্টিতে ভেজে খেলা করার মজাই আলাদা। ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মনে হলেই যেন ফিরে যেতে মন চায় ছোটবেলার সেই দিনগুলোই। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

এ জাতীয় ফুটবল ম্যাচ গুলো দেখতে আমারও খুব ভালো লাগে কারণ বৃষ্টির মধ্যে ছোটরা খুব সুন্দর করে ফুটবল খেলা করে তবে মাঝেমধ্যে অনেকের এক্সিডেন্ট হয়ে যায় পড়ে গিয়ে। যাইহোক জীবনের অতীত স্মৃতিগুলো কিন্তু ভেসে উঠল যখন বন্ধুরা মিলে বৃষ্টি হয় দেখলে চলে যেতাম স্কুল মাঠে একটি বল হাতে করে।

 3 years ago 

আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো ভাই। আসলে শৈশবে বৃষ্টি হলেই বন্ধুদের সাথে বাইরে খেতে বের হতাম। বৃষ্টিতে ভিজে বন্ধুদের সাথে খেলাধুলা করার আনন্দটাই অন্যরকম। আসলে আপনার পোস্টটি পড়ে শৈশবে অনেক কথাই মনে পড়ে গেলো। বৃষ্টির মধ্যে ছোটদের খেলাধুলা দেখা দুর্দান্ত মুহূর্ত উপভোগ করেছেন ভাই। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39