গান কভার:)- প্রেমের কি নাম দিবো বলো না...

in আমার বাংলা ব্লগ2 years ago
প্রেমের কি নাম দিবো বলো না..
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000060358.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে যে গরম পরেছে গরমে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)- প্রেমের কি নাম দিবো বলো না.. আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

  • গান:- প্রেমের কি নাম দিবো বলো না।
  • শিল্পী:- শিমুল হাসান।
  • কথা ও সুর:- শিমুল হাসান।
  • গান কভার:- @limon88.

প্রতি সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের কে বিনোদন দেওয়ার চেষ্টা করি। যদিও তেমন একটা ভালো গান গাইতে পারিনা। তবে মাঝে মধ্যে মন ভালো করার জন্য গান গাইতে ভীষণ ভালো লাগে। আজকে আমি পুরানো দিনের একটি গান কভার করার চেষ্টা করেছি। গানটির নাম হচ্ছে প্রেমের কি নাম দিবো বলো না.. গানটির কথা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আশাকরি আমার গাওয়া গানটি শুনে আপনাদের সবার ভালো লাগবে। আমার ছোট একটা মেয়ে রয়েছে আপনারা সকলেই জানেন। একটু একটু করে বড় হচ্ছে তার দুষ্টামি বেড়ে চলেছে। গান যখন রেকর্ড করছিলাম আমার মেয়ে জান্নাতুল লিয়া পাশে ছিলো। হয়তো গানের মধ্যে মাঝে মাঝে ওর গলার সাউন্ড শুনতে পারবেন। আমি আমার সাধ্যমত সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই গানটি শুনবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

মনের আরেক নাম
আয়না যদি হয়
প্রেমের কি নাম
দেবো বলো না
আমি.. প্রেমের কি নাম
দেবো বলো না..

ভালোবাসা হয় যদি
পাঠশালা
প্রেমের.. আরেক নাম
কাঁটার জ্বালা কাঁটার জ্বালা
সে প্রেম আমায় দিওনা গো.
প্রেমের কি নাম
দেবো বলো না
আমি.. প্রেমের কি নাম
দেবো বলো না।

নয়নের নীড়ে
ছবি আঁকা যায়
ভালোবাসা কেউ পায়
কেউবা হারায়
কেউবা হারায়
সে প্রেম আমায় দিওনা গো.
প্রেমের কি নাম
দেবো বলো না
আমি.. প্রেমের কি নাম
দেবো বলো না

ভালোবেসে কেউ যদি
দূরে সরে যায়
পৃথিবীতে বুঝি সেই
বড় অসহায় বড় অসহায়
সে প্রেম আমায় দিওনা গো.
প্রেমের কি নাম
দেবো বলো না
আমি... প্রেমের কি নাম
দেবো বলো না

মনের আরেক নাম
আয়না যদি হয়
প্রেমের কি নাম
দেবো বলো না
আমি.. প্রেমের কি নাম
দেবো বলো না।

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়প্রেমের কি নাম দিবো বলো না..
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1000058978.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

বেশ জনপ্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে অসাধারণ একটি গান শুনতে পেলাম।প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দরভাবে গান কভার করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু সব সময়ই পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার কণ্ঠের গান শোনতে অনেক ভালো লাগে।আজ অনেক প্রিয় একটি গান কভার করেছেন।বেশ ভালো লাগলো। সত্যি অনেক দিন পরে গানটি শোনলাম।ধন্যবাদ আপনাকে প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো দেখছি আজকে চমৎকার একটি গান কভার শেয়ার করলেন। সত্যি আপনার গানগুলো বেশ ভালো লাগে শুনতে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করে যাচ্ছেন। অসাধারণ একটি গান আজকে কভার করে শেয়ার করলেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান গেয়ে শোনেন। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। খুব সুন্দর ভাবে গানটি কাভার করেছেন।আপনার কন্ঠে আমাদেরকে গান গেয়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

অসাধারণ গানের গলা আপনার ভাই। খালি গলায় বেশ ভালো গেয়েছেন। শিল্পী শিমুল হাসানের গান গুলো খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মধ্যে শুনি। আজকে আপনার কন্ঠ "প্রেমের কি নাম দিবো বলো না" এই গান শুনে মনটা ভরে গেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে গান কভার করে আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য।

 2 years ago 

ওয়াও ভাই আপনি আজকে শিমুল হাসান ভাইয়ের চমৎকার একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করেছেন শুনে অনেক ভালো লাগলো। আপনার গান মাঝেমধ্যে হ্যাংআউটে শুনি খুবই ভালো লাগো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

এই গানটা অনেক আগে একবার শুনেছিলাম। আপনি খুব সুন্দর গান কভার করেন। আজকের কভার করা এই গানটাও শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো গানটা গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেকদিন পর শুনলাম। আপনার কন্ঠে ভালোই লাগলো। এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার গাওয়া গানগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আমার কাছে অনেক ভালো লাগে আপনার গান কভার গুলো। প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গানের কভার আপনি করেন, যেগুলো আমি শুনার জন্য চেষ্টা করি। তেমনি আপনার আজকের গাওয়া গানটাও সম্পূর্ণ শোনার চেষ্টা করেছি। এই গানটা আমার আগে কখনো শোনা হয়নি। আজকে প্রথম আপনার খালি গলায় এই গানটা শুনতে পেরে অনেক ভালো লাগছে। নিজের মতো করে সুর দিয়ে খুব সুন্দর ভাবে কভার করেছেন পুরোটা।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42