গানঃ মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো......(কভার বর্ষা)

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো"

আমার বাংলা ব্লগবাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

গান আমাদের আত্মাকে শান্ত রাখে। এই গান আমাদের অন্তরের চাহিদা পূরণ করে একটি ভালো গান নিমিষে আমাদের মনকে ভালো করে তোলে। সাধারণত মানুষের যখন খুব মন খারাপ থাকে তখন মানুষ গান শুনতে ভালোবাসে কেননা গান মানুষের মনকে সুন্দর করে তোলে। একটা ভালো গান মানুষের মন জয় করে তোলে।প্রত্যেকটা মানুষই গান কেউ খুব ভালোবাসে কেননা গান মানুষের মনকে সতেজ করে দেয়। তাই মানুষ গান শুনতে অনেক বেশি ভালোবাসে।আমি ব্যক্তিগত ভাবে গান খুবই ভালোবাসি।আমার যতই মন খারাপ হোক না কেনো গান শুনলেই নিমেষেই মন ভালো হয়ে যায়।আজ দুপুর থেকে শরীর ও মনটা কেনো জানি ভালো লাগছে না।তাই বড় মেয়েকে বললাম একটা গেয়ে শোনাতে।আমার কথা শুনে মেয়ে সাথে সাথেই গান গাইতে বসলো এবং মন ভ্রমণ করার মতো একটা রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে আমার মন ভালো করে দিলো।আর সেই গানটি এখন আপনাদের সাথে শেয়ার করছি।

Screenshot_2023_0630_234138.jpg

🙏রবীন্দ্র সঙ্গীত🙏

গানঃ মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো........

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে

তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে

গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে

গানের ভিডিও

এই ছিলো আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।কার কেমন লাগলো অবশ্য মন্তব্যের মাধ্যমে জানাবেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv (2).png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Sort:  
 3 years ago 

আপনার মেয়ের গান গাওয়ার পারদর্শিতা যেন দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। দারুন একটা গানের কভার আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। মেয়ের কন্ঠের এই গানটি আমার কাছে খুবই ভালো লাগলো।

 3 years ago 

প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া। আগের থেকে এখন অনেক টাই উন্নত হয়েছে মেয়ের গান।দোয়া করবেন আগামীতে যেনো আরও অনেক ভালো ভালো গান আপনাদের শোনাতে পারে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার গান শুনে অনেক ভালো লাগলো। সত্যি মন ভালো না থাকলে গান শুনলে আসলে মন ভালো হয়ে যায়।তবে আপনার মেয়ে কিন্তু দারুণ গান গায়। দোয়া করি আরো বড় হোক। ধন্যবাদ আপু গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ মন যতই খারাপ থাকুক না কেনো ভালো একটি গান শুনলে তা নিমেষেই মন ভালো হয়ে যায়।দোয়া করবেন আপু অনেক ভালো কিছু যেনো আমার মেয়ে হতে পারে।অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার মন খারাপের সময় আপনার মেয়ে গান গেয়ে আপনার মন ভালো করেছে। সত্যিই যখন আমাদের মন খারাপ থাকে তখন গান শুনলে কিছুটা হলেও মন ভালো হয়ে যায়। খুবই চমৎকার একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন গানটি শুনে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া মন খারাপ থাকলে গান শুনতে খুবই ভালো লাগে আ৷ সাথে সাথে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি বলতে আপনার মেয়ের গলা অসাধারণ এবং প্রত্যেকটি হ্যাংআউট এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আপনার মেয়ের গান গুলো অনেক মনোযোগ দিয়ে শুনি।অসংখ্য ধন্যবাদ গানটি কাভার করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনাদের ভালো লাগা গুলো আমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ ভাইয়া।সবসময়ই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভাইয়া।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গান শুনলে সত্যি মনটা একেবারে ভরে যায়। আর যদি হয় রবীন্দ্রসংগীত তাহলে তো কোন কথাই নেই। আপনার মেয়ে খুব ভালো গান গাইতে পারে এটা আগে থেকেই জানা রয়েছে। আপনার শরীর ও মন কোনভাবেই ভালো লাগতেছিল না তাই আপনার মেয়েকে গান শোনানোর জন্য বলেছিলেন। সে অনেক সুন্দর একটা রবীন্দ্র সংগীত শুনিয়েছিল, যা শুনে আমার মনটাও ভরে গিয়েছে।

 3 years ago 

জ্বি ভাইয়া দু'দিন ধরে শরীর মন কোনটাই ভালো লাগছিলো না।তাই গতকাল সন্ধ্যায় মেয়েকে একটা রবীন্দ্র সঙ্গীত শোনাতে বললাম যা শুনে মন ভালো হয়ে গেলো। আর তাই আপনাদের সাথে শেয়ার করেছি।সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু, বর্ষা মামনির গাওয়া রবীন্দ্র সংগীতটি শুনে মন একদম ভরে গেল। বর্ষা মামনি খুব সুন্দর গান করে তা আমরা সকলেই জানি। আর তাইতো প্রতি হ্যাংআউটে বর্ষা মামনির গানগুলো মুগ্ধ হয়ে শুনি। আমার বিশ্বাস বর্ষা মামনির মিষ্টি কন্ঠের গান নিয়ে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে।ওর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া। আমিও চাই ও গান নিয়ে অনেক ভালো কিছু করুক।গানেন জগতে ও একদম নতুন।হ্যাংআউট এ আপনাদের অনেক সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমার মেয়ের ভালো গান করার অনুপ্রেরণা দেয়।সবসময়ই দোয়া করবেন ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আপনার মেয়ের কন্ঠে এই রবীন্দ্রসংগীত টা শুনে মনটা ভরে গেল দিদি। তার গানগুলো আমার অনেক বেশি পছন্দের। সব সময় তার গানগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে মন ভালো না থাকলে গান শুনলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনি তো দেখছি আপনার মেয়ের কন্ঠে এরকম একটা গান শুনে মনটা ভালো হয়ে গেল। আসলে এরকম গান গুলো শুনলে মন ভালো হওয়ারই কথা। আপনার মেয়ের জন্য দোয়া রইল।

 3 years ago 

আমার মেয়ের গান টা শুনে আপনার খুব ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো আপু।মন খারাপ থাকলে সত্যিই গান শুনলে মন ভালো হয়ে যায়। আপু আপনাদের ভালো লাগা গুলো আমার জন্য অনেক বড় পাওয়া।অনেক অনেক দোয়া করবেন আপু যাতে করে আগামীতে আরও অনেক ভালো ভালো গান আপনাদের সাথে শেয়ার করতে পারি।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মেয়ের কন্ঠ বরাবরই অনেক সুন্দর। হ্যাংআউটে তো শুনেই থাকি গান। তারপর আবার মাঝে মধ্যে সরাসরিও শুনা হয়ে থাকে। এই গানটি আমি আগেও শুনেছি আপনার মেয়ের কন্ঠে। আমার বেশ পছন্দের গান। অনেক ধন্যবাদ সুন্দর একটি কভার গান শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39