জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার গানের কভার।

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️হ্যালো বন্ধুরা ❤️

Polish_20231109_201513120.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। আশাকরি আপনারা সকলেই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আবারো আমার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কন্ঠে গাওয়া একটি গান। সবাই দেখি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে চমৎকার চমৎকার গান করে। সেখানে থেকে আমি উৎসাহিত হয়ে গান গাইলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে। এবার চলুন শুরু করা যাক।

"গানটির কিছু তথ্য:-"
  • গান:- জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার।
  • শিল্পী:- গামছা পলাশ।
  • টোন:- গামছা পলাশ।
  • এলবাম:- জীবন গাড়ি।
  • ভাষা:- বাংলা।
  • দেশ:- বাংলাদেশ।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানের লিরিক্স:-

জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

ও বলি সঙে নিও পারের করি যা কিছু দরকারি
সঙে নিও পারে করি যা কিছু দরকারি
ছারলে গাড়ী ফিরিবেনা আর রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

দেহো নামের স্টিশনে থাকতে গাড়ী খারা
হিসেব করে নিও তোমার পরপারের ভাড়া।

হায়রে দেহো নামের স্টিশনে থাকতে গাড়ী খারা
হিসেব করে নিও তোমার পরপারের ভাড়া।

যে জন করে ড্রাইবারি তার মতো চালায় গাড়ী
যে জন করে ড্রাইবারি তার মতো চালায় গাড়ী
সেকি কথা শুনিবে তোমার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

কোন সময় কার ছারে গাড়ী নাইরে কারো যানা
যানে শুধু একজনি সাই মালিক রাব্বানা

ওরেকোন সময় কার ছারে গাড়ী নাইরে কারো যানা
যানে শুধু একজনি সাই মালিক রাব্বানা

যে জন চরে ওই গাড়ীতে ফিরেনা আর সে বাড়ীতে
যে জন চরে ওই গাড়ীতে ফিরেনা আর সে বাড়ীতে
গাড়ী চলে যায়রে পরপার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার

ও বলি সঙে নিও পারের করি
যা কিছু দরকারি
সঙে নিও পারের করি যা কিছু দরকারি
ছারলে গাড়ী ফিরিবেনা আর রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার রে মন আমার
জীবন গাড়ীর নাইরে ব্যাগ গিয়ার।

"গানের লিরিক্স লিংক"

গানটি নিয়ে আমার অনুভূতি:-

গতকাল ছিলো শুক্রবার অফিস ছুটি। তাই ভাবলাম যে একটু গান বাজনা করলে কেমন হয়। তাই সারাদিন সব কাজ শেষ করে। বিকালের দিকে চলে গেলাম আমার একটা বন্ধুর বাসায়। আমাদের অফিস বন্ধ থাকলে আমরা গান গাওয়ার জন্য বসে পরি। আর গান গাইতে আমার ভীষন ভালো লাগে। যদিও আমি প্রফেশনাল ভাবে গান করি না। তার পরেও সুন্দর ভাবে গাওয়ার চেষ্টা করলাম। আর আমার বন্ধু কিবোর্ড খুব ভালো বাজাতে পারে। তাই আমিও গানটা গেয়ে রেকর্ড করে নিলাম। আসলে এই গানটার কথা গুলো বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। আশাকরি গানটি শুনে আপনাদের ভালো লেগেছে। প্রথম বারের মতো গান পোস্ট করলাম। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগমিউজিক।
ডিভাইজredmi note 7
বিষয়জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার গানের কভার।
লোকেশনঢাকা, বাংলাদেশ।
গান কভারasadul-islam

abbcommunity.png

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই প্রথমবার আপনার কন্ঠে গান শুনতে পেলাম। আশা করি পরবর্তী সময়েও আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের গান কভার করে শেয়ার করবেন।

 3 years ago 

জি ভাইয়া আমি চেষ্টা করবো। সামনে আরো ভালো গান নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শুক্রবার অফিস ছুটি তাই আপনি বন্ধুর বাসায় গিয়ে চমৎকার একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আমার বাংলা ব্লগে অনেকেই সুন্দর সুন্দর গান কভার করে। আপনিও আজকে অসাধারণ একটি গান আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি চেষ্টা করেছি নিজের মতো করে গাওয়ার। আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জীবন গাড়ি গানটি সত্যি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে। এধরনের গান গুলো শুনতে ভীষণ ভালো লাগে। ভাই তোমার কন্ঠে গানটি শুনে ভালো লাগলো। আশাকরি এখন থেকে প্রতিনিয়ত গান নিয়ে হাজির হবে। শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে।❤️

 3 years ago 

আপনি সুন্দর একটা গানের কভার দিয়েছেন ভাই। আপনার ভাইয়া আজকে গানের কভার দিয়েছেন। আপনাদের দুই ভাইয়ের কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। আপনি এই গান সুন্দর ভাবে কভার দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ ভাই গানটি বেশ সুন্দর তো। যদিও এর আগে কখনো শুনা হয়নি। তবে আপনার গলায় ভালই মানিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি এভাবে প্রতিনিয়ত আমাদেরকে গান উপহার দিবেন ধন্যবাদ।

 3 years ago 

প্রথমবারের মতো শুনলাম এই গানটি। তবে আপনার গলায় বেশ ভালো লাগলো। আর সাউন্ড এর কারণে এটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64439.92
ETH 1802.95
USDT 1.00
SBD 0.39