মোটিভেশনাল কথা নিয়ে, আজকে চলে এলাম, জীবন চলার পথে যেন, দারুন পয়েন্ট পেলাম||~~
আমার ব্লগে আপনাদেরকে স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এটাই প্রত্যাশা করি।
সামনের দিকে এগিয়ে চলি
পেছনে যে যাই বলুক,
সম্মুখেতে এগিয়ে যাব
যে যার মত চলুক।
মোটিভেশনাল কথা নিয়ে
আজকে চলে এলাম,
জীবন চলার পথে যেন
দারুন পয়েন্ট পেলাম।
♥
বন্ধুরা আর পেছনে নয়। সামনে এগিয়ে চলুন।ফোকাস কে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলুন।আজ আমি আপনাদের সামনে কিছু মোটিভেশনাল কথা নিয়ে এসেছি। যে কথা গুলো আমিও শুনেছি অনেকবার।শুনেছি হরিণ এক লাফে ১৩ হাত পর্যন্ত যেতে পারে"। "আপনারা কি শুনেছেন কখনো?
আর রয়েল বেঙ্গল টাইগার নাকি এক লাফে যেতে পারে মাত্র ১২ হাত পর্যন্ত। সবচেয়ে মজার বিষয় হলো-
এদেরকে এক সাথে দৌড়াঁতে দিলে নাকি টাইগার কখনোই হরিণকে ধরতে পারারর কথা নয়। কিন্তু শুধুমাত্র হরিণ একটু পর পর পিছনের দিকে তাকিয়ে টাইগারের দূরত্ব দেখার চেষ্টা করে , আর সেটাই হল হরিণের সবচেয়ে বড় ভুল। পিছনের দিকে ফিরে ফিরে অন্যের অবস্থান জানতে চাওয়াটাই,নিজেকে পিছিয়ে নেয়ার মূল কারণ। আর ওদিকে টাইগারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হরিণকে যেভাবেই হোক ধরতে হবে। তাই সে আশেপাশে পিছনে কোন দিকে না তাকিয়ে শুধু হরিণ কে ধরার চেষ্টা করত। এবং ধরে ফেলত। তাই আমরা যেন কখনোই হরিণের মত ভুল না করি জীবনে। আমাদের প্রায় প্রত্যেকের জীবনে এরকম অনেক ভুল এবং স্মৃতিময় কিংবা বেদনাদায়ক কিছু গল্প থাকে। এসব নিয়ে খুব বেশি চিন্তা করা যেমন অর্থহীন। তেমনি বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ করটাও নিছক অনর্থক। তাই আমি মনে করি নিজের লক্ষ্যকে অটুট রেখে সামনের দিনগুলো কাজে লাগানো ই হল বুদ্ধিমানের কাজ। তবেই আজ অথবা কাল তৈরি হবে সুন্দর একটা সফলতার গল্প। তৈরি হবে একটা অনুপ্রেরণার গল্প। যে গল্পকে অনকেই অনুসরণ অনুকরণ করবে। আসুন না আমরা ঠিক এভাবেই নতুন নতুন সফলতার গল্প তৈরি করি।পিছন ফিরে সময় নষ্ট না করে,সামনের দিকে সময়টাকে কাজে লাগাই।এটাও সত্যি যে সফলতা রাস্তা তৈরি করা থাকে না। সফলতার রাস্তা তৈরি করে নিতে হয়।সফলতার রাস্তা নাকি অনেক বেশি পিচ্ছিল হয় অনেক বেশি ধারালো হয় এবং অনেক বেশি উত্তপ্ত হয়।আবারো বলবো এই ফোকাসটা ঠিক রেখে এইসব দুর্গম পথ পাড়ি দিলেই সফলতা আপনার জন্য হাতছানি দিবে। এবং নতুন ঝলমলে সূর্য উদয় হবে। সূর্যের সোনালী আভায় জ্বলজ্বল করে উঠবেন নক্ষত্রের মতো।
ঠিক তখনই আপনি এই সমাজের, এই রাষ্ট্রের, কিংবা আপনার পরিবারের জন্য একজন সম্পদ হয়ে উঠবেন। অনেকের অনুপ্রেরণার প্রতীক হবেন আপনি। ছোটবেলায় মুরুব্বীদের মুখে শুনছিলাম।অতি সাধারন মানুষেরা যদি অনেক জ্ঞানভিত্তিক কথা বলে তাহলে সেগুলো হয়ে যায় ফানি।আর সফল মানুষগুলো যদি কোনো সাধারণ কথা বলে, তাহলে সেগুলোই হয় বাণী।এবার আপনি ঠিক করুন আপনার মুখের কথাগুলো মানুষের কাছে ফানি হবে, নাকি বাণী হবে। আসলে জানেন তো আমাদের সমাজে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হাত পেতে নেয়। আরেক ধরনের মানুষ দেয়। এবার আপনাকেই ঠিক করতে হবে, আপনি নেবেন নাকি দেবেন। আপনার স্বপ্ন আপনার ইচ্ছাশক্তি আপনার মনবল আপনাকে আপনার স্বপ্নের চেয়েও দূরে পৌঁছাতে পারে।আপনি যদি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চান। তাহলে অবশ্যই আপনাকে পিছন ফিরে তাকানো যাবে না। আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত বাধাই আসুক না কেন। সকল বাঁধাকে পেরিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, ব্যতিক্রম কিছু না করলে অতিক্রম করা যায় না। তাই আসুন আমরা ব্যতিক্রম কিছু করে, সফলতাকে অতিক্রম করি। সফলতা পূর্ণতা পাক সকলের জীবনে।
বন্ধুরা আজকের এই মোটিভেশনাল কথা গুলো যদি কারো জীবনে এতোটুকু সহায়ক ভূমিকা পালন করে। তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আজকের মত এখানেই। আগামীতে আরো সুন্দর সুন্দর মোটিভেশনাল বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।♥♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আজকের এই মোটিভেশনাল কথা গুলো সত্যিই চমৎকার ছিলো আপু ৷ অনেক সুন্দর লিখেছেন ৷ আসলেই নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করার প্রয়োজন , অন্যের অবস্থান দেখে হরিণের মতো ভুল করা অনেকটা বোকামি ৷ পিছনে না তাকিয়ে সময়ে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ ৷ যাই হোক আপু পোস্টটি পড়ে আসলেই অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আসলেই বাঘ এবং হরিণের গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জীবন চলার পথে সামনের দিকে এগুলোই সফলতা রাস্তা। পিছন ফিরে তাকানো মানেই হেরে যাওয়া। তাই সামনের দিকে এগিয়ে যেতে হবে।শত বাঁধাকে অতিক্রম করে।♥♥
আপু আপনার এই পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আমাদের সবার জীবনেই কিছু না কিছু ঘটনা রয়েছে কিন্তু আমরা যদি তা বারবার মনে করি তাহলে অহেতুক মন খারাপ হবে।এতে করে সত্যি আমরা কখনো সামনে এগিয়ে যেতে পারবো না। আপনার উদাহরণটা পড়ে খুব ভালো লেগেছে। হরিণ বারবার পিছনে তাকায় বলেই বাঘের শিকার করতে সুবিধা হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু। আমাদের সকলের জীবনে কিছু না কিছু ঘটনা রয়েছে। এবং সেই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যদি শেখার কিংবা জানার আগ্রহ থাকে। যাইহোক আপু আমার মোটিভেশনাল কথা আপনার ভালো লেগেছে, জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।♥♥