তর্ক মূর্খরা করে জ্ঞানী মানুষ চুপ থাকেsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

partner-1019232_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের মানুষে মানুষে অনেক ধরনের তর্ক-বিতর্ক হয়ে থাকে। অনেক সময় হয়তো বিষয় নিয়েও আমাদের মধ্যে তর্ক সৃষ্টি হয়। তর্কের মাধ্যমে একজন আরেকজনকে চেষ্টা করে হারিয়ে দেওয়ার জন্য। জয়ী হওয়ার জন্য নানান ধরনের তর্ক করে আরেকজনকে ছোট করা হয়। যা মোটে ঠিক নয়। তর্ক মানুষের ঝামেলা সৃষ্টি করে তো তর্ক থেকে মানুষের ঝগড়া তৈরি হয়।

তর্ক করে জয়ী হওয়ার চেষ্টা করবেন না কখনো। তর্কে জয়ী হতে চাওয়াটা মেয়েলি স্বভাব। কারণ মেয়েরা অনেক সময় তর্ক করে জিততে চায়। ছেলেদের ক্ষেত্রে তর্ক মানায় না। আপনি এক ব্যক্তিকে একটা বলবেন আরেকজন দুইটা বলবে আপনাকে, এই নিয়ে একটা ঝামেলা তৈরি হবে। ঝামেলা বারাতে না চাইলে তর্ক বন্ধ করে চুপ থাকুন অথবা তর্ক না করে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করুন।

কোন এক পক্ষ যদি তর্ক থামিয়ে দেয় অন্য আরেক পক্ষ তর্ক থামিয়ে দিতে বাধ্য হবে। কারণ এক পক্ষের তর্কে কখনো বেশিক্ষণ তর্কে জড়ানো যায় না। তাই জ্ঞানী মানুষদের উচিত অবশ্যই তর্কে না জড়িয়ে চোপ থেকে সেই ব্যাপারটি নিয়ে চিন্তা করে সুন্দরভাবে বুঝিয়ে বলা। অনেক সময় আমরা আমাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে তর্কে জড়িয়ে যাই, যা পরবর্তীতে ঝগড়া সৃষ্টি হয় এবং সম্পর্ক নষ্ট হয়ে যায়।

আপনি যখন কোন ব্যক্তির সাথে তর্কে জড়াবেন সে সময় অন্য ব্যক্তি যদি তর্কে হেরে যায় তাহলে অবশ্যই সে রেগে যাবে। কারণ মানুষ তর্কে হাঁরতে চায় না। আর মানুষ হারটা পছন্দ করেনা তাই আপনার উচিত হবে রাগ কমে গেলে তার হাতে হাত রেখে বলুন যে এই কথাটি ঠিক হয়নি। দেখবেন সে ঠান্ডা মাথায় সে ব্যাপারটি মেনে নিবে এবং আপনার কথা বোঝার চেষ্টা করবে।

তাই এটাই বলব কখনোই জ্ঞানী মানুষরা তর্কএ জড়ায় না। তারা চুপ করে সে ব্যাপারটি নিয়ে ভেবে পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করে। যা আমাদের সবারই এই কাজটি করা উচিত। আশা করি সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করেছেন। আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38