প্রথম মা হওয়ার অনুভূতি
প্রথম মা হওয়ার অনুভূতি
পৃথিবীতে আমাদের মানুষের জীবন খুবই ছোট তবুও আমরা আমাদের এই ৬০ থেকে ৭০ বছরের জীবনকে অনেক দীর্ঘ মনে করি। আর এই জীবনের মধ্যে থাকে হাজার হাজার আশা-আখাঙ্কা, স্বপ্ন, ভালোবাসা , মায়া , ত্যাগ ও মোহ। প্রত্যেকটা মানুষের জীবনের ধারা একেক রকম। ছোট বেলায় মাকে দেখতাম বাসায় ভালো কিছু বানালে কিংবা রান্না করলে সবার আগে আমাদের খাওয়াতো , সবাই খেয়ে অবশিষ্ট থাকলে নিজে খেত। একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, মা.... কেন তুমি নিজে না খেয়ে সবার আগে আমাদের খায়িয়ে পরে নিজে খাও ? তখন মা বললো তুই নিজে যখন মা হবি তখন বুঝতে পারবি যে কেন আগে তোদের খায়িয়ে আমি পরে খাই। আজ সত্যি আমি সেই জায়গায় অবস্থান করছি, যে সময় আমাকে একজন মা করে তুলেছে। আজ সত্যি আমি বুঝতে পারছি সন্তান কি আর সন্তানের প্রতি মা-বাবার টান ও ভালোবাসা কতটুকু। এই সব কিছুই আমি অনুভব করতে পারছি খুব গভীর থেকে।
সন্তান জন্ম দেয়া মানুষের হাজার হাজার স্বপ্নের মধ্যে অনেক বড় ও অনেক দামি একটি স্বপ্ন। আর এই সন্তান সম্পূর্ণ আল্লাহর দান ও আল্লাহর রহমত থেকে পাওয়া একটা নেয়ামত । কেউ চাইলেই জোর করে সন্তান লাভ করতে পারে না। আর এই বিষয় গুলো একমাত্র তারাই ভালোভাবে বুঝতে পারবে যারা সন্তানের জন্য হাজার জায়গায় হাজার টাকা নষ্ট করেও কোনো উপকার পাচ্ছে না। দীর্ঘ দশ মাস দশ দিন একজন সন্তানকে পেটে ধারণ করলে সেই সন্তানের প্রতি ভালোবাসা এমনিতেই জন্মাবে। একজন মায়ের একজন সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করার যে সময় অতিবাহিত করতে হয় সেই সময় যেন একজন মায়ের জন্য দশ বছরের সমান কারণ গর্ভকালীন অবস্থায় একজন মা এই বুঝে তার কষ্ট।
তবে হাজার কষ্ট, হাজার ব্যথাকে অতিক্রম করে সব কিছু ভুলে যাই তখন যখন সন্তানের মুখের দিকে তাকিয়ে ভালোবাসাময় দুটি চোখের দৃষ্টি কাটে। আজ আমি সত্যি অনেক খুশি ও আনন্দিত কারণ আমার জীবনের ছোট বড় সকল স্বপ্নের মধ্যে এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন যা আল্লাহ নিজে আমাকে সেটি দান করেছেন। বেশ কিছুদিন কমিউনিটির সকল রকমের কাজ থেকে বিরত ছিলাম ও সকলের সাথে যোগাযোগ করা থেকেও বিরত ছিলাম। তবে আশা করি এখন থেকে মোটামোটি ভাবে কাজ করতে পারবো ও আমার বাংলা ব্লগের একজন মডারেটর হিসেবে আমি আমার দায়িক্ত সঠিক ভাবে ও সঠিক সময়ে পালন করার চেষ্টা করবো।
সন্তান এমন একটি আল্লাহর দান যা সকল মানুষ বুঝতেও পারেনা। কারণ অনেকের ইচ্ছার বাইরে সন্তান জন্ম নেই আর সেই সন্তানকে নষ্ট করার কিংবা মেরে ফেলার অনেক ভাবে অনেক রকম উপায় খুঁজতে থাকে যা একজন মানুষের দ্বারা কখনোই উচিৎ নই। যারা সন্তানের জন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে , সন্তানের জন্য দিনের পর দিন সাধনা করে যাচ্ছে , চোঁখের পানি ফেলছে এক মাত্র তারাই বুঝবে সন্তানের কতটা মূল্য ও সন্তানের প্রতি ভালোবাসা। যাইহোক আপনারা সকলেই আমার জন্য ও আমার সন্তানের জন্য দোআ করবেন ও সুস্থতা কামনা করবেন। যেন সে সুস্থ ভাবে বড় হয়ে একজন ভালো মনের মানুষে পরিণত হয় ও একজন ভালো সন্তান হিসেবে গড়ে উঠে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু আপনার সন্তান হয়েছে এবং আপনি একজন মা হয়েছেন জেনে খুবই খুশি হলাম। আসলে আপু মায়ের ভালোবাসার কোনো তুলনা হয়না। তবে এখন আপনি সহ আপনার সন্তান সুস্থ আছেন জেনে খুবই খুশি হলাম। আল্লাহ তায়ালা যেন আপনার সন্তানকে নেক হাসিল দান করেন এই কামনাই করি। আপনার সন্তানের জন্য শুভকামনা রইল। সে যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিজের এবং আপনার সন্তানের খেয়াল রাখবেন। তবে আপনার মেয়ে সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর প্রথম মা হওয়ার অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সামনের দিনগুলো অনেক শুভ হোক এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।
জীবনের প্রথম সব কিছুতে দারুণ একটা অনুভূতি কার্যকর থাকে জীবনের শেষ সময় পর্যন্ত। আপনার মা হওয়াটা স্বার্থক হোক এবং আপনার সন্তানের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক সেই প্রত্যাশা করছি।
ঠিক, মা হওয়ার আনন্দ আর অনুভূতি প্রকাশ করা অসম্ভব। আর সত্যিই বলতে এটাই জীবনের একটা সব থেকে বড় পাওয়া। ধন্যবাদ ভাইয়া
আসলে আপু সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। অনেক চাইলে ও পায় না, আবার অনেককে না চাইলে ও পেয়ে যায়।আর সন্তান কি জিনিস সেটা শুধু একজন মা জানে। আর জীবনে প্রথম মা হওয়ার অনুভূতি সত্যি অন্য রকম। দোয়াকরি আপু আপনার সন্তান যেন সুস্থ ভাবে পৃথিবীর বুকে বেড়ে উঠে।
আপু আপনার প্রথম মা হওয়ার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো।আপনি এটা ঠিকই বলেছেন,আল্লাহর সবগুলো রহমতের মধ্যে সন্তান জন্ম দেওয়া টা একটি ।অনেকে হাজার চেষ্টা করেও মা হতে পারছেনা।আবার অনেকে ইচ্ছার বিরুদ্ধে মা হওয়ার জন্য অখুশি।বাবুর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপু ঐদিন হেংআউট শুনেছিলাম আপনি মা হয়েছেন। শুনে আমার খুব ভালো লেগেছিল। আপনি ছেলে সন্তানের মা হয়েছেন। আপু আমিও কিন্তু ছেলে সন্তানের বাবা 😇। একজন মায়ের কাছে তার সন্তান যে কতটুকু আদরের সেটা চোখের সামনে নিজের স্ত্রীকে দেখে বুঝতে পারি আপু। আপনার সন্তানের জন্য মনের অন্তস্থল থেকে দোয়া রইলো। বড় হয়ে যেন মানুষের মত মানুষ হয়ে আপনার মুখ উজ্জ্বল করতে পারে।
আমি নিজেও যখন আগে আমার মা কে বলতাম আমার জন্য এতো চিন্তা কেন করো। আমার জন্য না খেয়ে আছ কেন। তখন আমার মা বলতো যখন তোর ছেলে হবে তখন এটা বুঝবি। ব্যাপার টা আমি এখনো অনুভব করিনি। তবে আপনার পোস্ট টা পড়ে বুঝলাম আসলেই ঠিক বলেছিলেন উনি। সৃষ্টিকর্তার অনেক বড় একটা নিয়ামত এই সন্তান। কিন্তু অনেকে আবার এই সন্তান কে পৃথিবীতে আনতে চাই না নাম খ্যাতি স্ট্যাটাস হারিয়ে যাওয়ার ভয়ে। অনেক সুন্দর লিখেছেন আপু।।
আপু অভিনন্দন আপনাকে। আপনার আর আপনার সন্তানের জন্য সুস্থতা কামনা করছি। এটা ঠিক নিজে মা হলেই মায়ের কষ্ট বোঝা যায়। আপনার ছেলের জন্য অনেক দোয়া করি আপু মানুষের মতো মানুষ হবে দেশ ও দশের সেবা করবে।শুভকামনা রইলো আপু।
অনেক সুন্দর একটি অনুভূতি ছিল আপু। তবে আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য সুস্থতা কামনা করছি। আসলে মা হওয়ার অনুভূতিটা অন্য রকমের। যে প্রথম মা হয়েছেন সেই বুঝতে পারে মা হওয়ার অনুভূতি কেমন। তবে মা হওয়ার পরে মায়ের প্রতি টান আরো বেশি বেড়ে যায়। আশা করি আপনি নিয়মিত হবেন এবং আমাদের সবার সাথে ভালো-মন্দ সময় কাটাবেন সেই প্রত্যাশা করছি।
পোস্ট পড়েই বুঝতে পারছি আপনার মনের অনুভূতিটা কেমন। আসলে আপু সন্তান জন্ম দেওয়া প্রতিটি মেয়ের অনেক বড় একটি স্বপ্ন। একজন মা ই বুঝে মাতৃত্বের স্বাদ কেমন। দোয়া করি আপনার সন্তান সুস্থভাবে বড় হোক এবং মানুষের মতো মানুষ হোক। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
আপু আপনার সন্তান হয়েছে এবং আপনি একজন মা হয়েছেন জেনে খুবই খুশি হলাম। আসলে আপু মায়ের ভালোবাসার কোনো তুলনা হয়না। তবে এখন আপনি সহ আপনার সন্তান সুস্থ আছেন জেনে খুবই খুশি হলাম। আল্লাহ তায়ালা যেন আপনার সন্তানকে নেক হাসিল দান করেন এই কামনাই করি। আপনার সন্তানের জন্য শুভকামনা রইল। সে যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিজের এবং আপনার সন্তানের খেয়াল রাখবেন। তবে আপনার মেয়ে সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর প্রথম মা হওয়ার অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সামনের দিনগুলো অনেক শুভ হোক এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।