বৌদির ১৮ তম বিবাহবার্ষিকীর কিছু মূহুর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগবাসী কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের সাথে আমাদের প্রিয় বৌদি মানে @bristichaki বিবাহবার্ষিকীর কিছু মূহুর্ত আপনাদের সাথে শেয়ার করব।

IMG-20230130-WA0028.jpg

আপনারা অনেকেই হয়তো জানেন আমি আর বৌদি পাশাপাশি ফ্ল্যাটে থাকি। আমার আর বৌদির ফ্ল্যাটের মাঝখানে দূরত্ব মাত্র দুই গজ। যে কোন কিছু খুব কাছে থেকে দেখার সুযোগ হয় আমার। দাদা বৌদির বিবাহ বার্ষিকী এবং এটা তাদের ১৮ তম বিবাহ বার্ষিকী। বিবাহবার্ষিকী উপলক্ষে দাদা কয়েকদিন আগে বাসায় চলে এসেছেন।বৌদির মেয়ে ও আমরা সবাই মিলে অনেক প্ল্যান করছিলাম।

IMG_20230130_195102.jpg

বৌদির মেয়েরা নিজেদের জমানো টাকা দিয়ে বৌদিদের জন্য কেক অর্ডার করে ছিল। সাথে ফুল আরো ছোট ছোট গিফট। ওদের আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগছিল।আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যা বেলা আমরা বৌদিদেরকে ঘর সাজিয়ে ছোটখাটো কেক কেটে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো একটু সারপ্রাইজ দিব। কিন্তু তার আগে দুপুরবেলা বৌদি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। বৌদি প্ল্যান করেছে আমাদের সবাইকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াবে এবং বিবাহ বার্ষিকীটা ওখানে পালন করবে।

IMG-20230130-WA0014.jpg

আমরা বাসায় যারা ছিলাম শুভ ভাই ও হীরা ভাবি তারপর ঐশীদের দুজন টিচার তাদের ফ্যামিলি সবার দাওয়াত ছিল সেদিন।এর মধ্যে হীরা ভাবি বৌদির জন্য আগে থেকেই সারপ্রাইজ রেডি করে রেখেছিল।বৌদি ও দাদার জন্য কাপল শাড়ী ও পাঞ্জাবী গিফট করেছিল।

IMG_20230130_194939.jpg

এরপর সন্ধ্যা বেলা বৌদি আর দাদা শাড়ি পাঞ্জাবি পরে রেডি। বৌদি খুব একটা সাজতে পছন্দ করে না। বৌদির বড় মেয়ে ঐশীর খুব ইচ্ছা মাকে আজকে তার নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিবে।পরে বৌদিকে ঐশী আর আমি মিলে আমাদের নিজের মতো করে যতটুকু পেরেছি সাজিয়ে দিয়েছি। আমার কাছে খুবই সুন্দর লাগছিল সেদিন বৌদিকে তাজা লাল গোলাপ আর নীল শাড়িতে বেশ মানিয়েছিল।

IMG_20230130_194749.jpg

পরে বৌদিকে ঐশী আর আমি মিলে আমাদের নিজের মতো করে যতটুকু পেরেছি সাজিয়ে দিয়েছি। আমার কাছে খুবই সুন্দর লাগছিল সেদিন বৌদিকে তাজা লাল গোলাপ আর নীল শাড়িতে বেশ মানিয়েছিল।এরপর আমরা সবাই একে একে রেডি হয়ে বের হচ্ছিলাম এর মধ্যে হীরা ভাবি ও নীল জামা পরে হাজির সাথে শুভ ভাই ও নীল পাঞ্জাবিতে দারুণ লাগছিল।

IMG_20230130_194313.jpg

IMG_20230130_193927.jpg

IMG_20230130_194916.jpg

এরপর সবার সাথে ছবি তুলছিলাম সবাই। আরও বেশি ভালো লাগছিল বৌদির শাশুড়ী ও সেখানে উপস্থিত ছিলেন। আন্টি বেশ মজা পেয়েছেন।সবার সাথে ছবি তোলা শেষে কেক কাটার প্রস্তুতি চলছিল।কেক কাটাই তো প্রধান আকর্ষণ।

IMG-20230130-WA0004.jpg

কেক টা বেশ মজার ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল।সবাই বেশ মজা করে কেক খেয়েছিল।এরপর কিছুক্ষণ গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছিল। খেতে খেতে খাবারের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম।

খাবার গুলো খেতে মোটমুটি ভালো ছিল।অনেক টা রাতও হয়েছিল। তারপর শীতের রাত। এজন্য বেশি দেরি না করে সবাই বাসায় চলে এসেছিলাম। সময় টা খুব সুন্দর কাটিয়েছি। বৌদিদের বিবাহবার্ষিকী টা অনেক আনন্দ করে কাটালাম।বৌদি আর দাদা কে অনেক ধন্যবাদ সব কিছুর জন্য।

Sort:  
 3 years ago 

ঐশী এবং আপনি মিলে বৃষ্টি আপুকে কিন্তু দারুণভাবে সাজিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। বৃষ্টি আপুর বিবাহ বার্ষিকীর বিভিন্ন মুহূর্ত ইতোমধ্যে আমরা অনেকের পোস্টে দেখেছি। আসলে সবার সাথে সুন্দর সময় কাটাতে ভালো লাগে। আর যারা আমরা সবাই একসাথে বসবাস করি তারা অনেকটা পরিবারের মতই হয়ে যায়। তাদের আনন্দের দিনগুলোতে একসাথে সময় কাটাতে ভালো লাগে। বৃষ্টি আপুর বিবাহ বার্ষিকীর কেক আপনার কাছে ভালো লেগেছিল এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে সত্যিই ভালো লাগলো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ, ১৮ তম বিবাহবার্ষিকীর উদযাপন করেছেন। বৃষ্টি চাকি আপুর জন্য অসংখ্য শুভকামনা। সেই সাথে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার ভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শুভ বিবাহবার্ষিকী বৌদি। এমন দিন আপনার জীবনে বারবার ফিরে আসুক সেই কামনা করি। আপনারা সবাই মিলে বৌদিকে সারপ্রাইজ দিতে গিয়ে বৌদি আমাদের সারপ্রাইজ দিয়ে দিল, হা হা হা।যাইহোক সবাই মিলে বেশ ভালো আনন্দ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য টি করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

প্রথমেই @bristichaki আপুকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা জানাই। তারা যেন আজীবন এভাবেই সবার সাথে মিলে মিশে একাকার হয়ে জীবনযাপন করতে পারেন এই কামনা করছি। ভীষণ ভালো একটি আনন্দঘন সময় পার করছেন সবাই মিলে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
অনেক দোয়া রইল সবার জন্য।

 3 years ago 

আমার পোস্টে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38