প্রতিযোগিতার জন্য ফল কিনতে যাওয়ার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো,"

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

20230222_130628-01.jpeg

চারপাশে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে তাতে করে আমাদের মতো মধ্যবিও পরিবারের জন্য অনেক অসুবিধা। আসলে আমি কোনো কাজকে ছোট করছি না।তবে এটা সত্যি উচ্চবিত্তদের কথা তো বাদই দিলাম তাদের কোনো অভাব নেই আর নিম্নবিত্ত যারা তারা তো সব কিছুর সাথে অভ্যস্ত। ভেবে দেখবেন মধ্যবিওরাই কিন্তু বেশি সমস্যায়। কারণ তারা চাইলেও অনেক কিছু করতে পারে না। যাই হোক আমার মূল বিষয় সেটা না।বেঁচে থাকতে গেলে সব পরিস্থিতির সাথেই নিজেকে মানিয়ে নিতে হবে আর সেই চেস্টাই করছি।

20230222_130641-01.jpeg

আমি গত কয়েক দিন আগে "আমার বাংলা ব্লগ" এ যে ফ্রুট কাটিং ডিজাইনের প্রতিযোগিতা হয়েছিলো তার জন্য ফল কিনতে গিয়েছিলাম।সত্যি বলতে বাসার জন্য খুব একটা ফল কেনা হয়না।বাবুর জন্য শুধু বেদানা আর কলাটা বেশি কেনা হয়।আমি এবং বাবুর বাবা খুব একটা ফল পছন্দ করিনা। আর আমার কথা প্রেগনেন্সির সময় এত ফলো খাওয়াইছে আম্মু ফল দেখলে আর খেতে ইচ্ছে করেনা। যেহেতু বাসার সামনেই ফলের দোকান তাই মেহমান আসলেও খুব একটা অসুবিধা হয় না।

20230222_130630-01.jpeg

বৌদি আর আমি মিলে ফল কিনতে যাই সেদিন।সব দোকানদার ভাইরা ডাকাডাকি শুরু করে দিয়েছিলো। সত্যি বলতে দোকান ভর্তি ফল কিন্তু কোনো ক্রেতা নাই। এজন্য আমাদের কে দেখে সব দোকানদাররা ডাকতেছিলো।এ বলে আমার দোকানে আসেন তো ও বলে আমার দোকানে আসেন। তো সব দোকানে ঘুরে ঘুরে দাম জিজ্ঞেস করছিলাম।পরে আমি বৌদিকে বললাম যে আমার পরিচিত দোকান আছে সেই দোকানে যাই।

20230222_130619-01.jpeg

তো আমরা সেই দোকানে যাই এবং দাম করি বিভিন্ন ফলের।দাম শুনে তো মাথায় হাত। এত দাম হলে মানুষ ফল কিনবে কি ফলের দোকানের ধারের কাছেও আসবে না। যাইহোক কি আর করার কিনতে তে হবে।বৌদি আর আমি ঠিক করলাম একটা দুইটা করে কিনবো।যা ভাবলাম তাই আমাদের যে যে ফলের দরকার ছিলো আমরা সেগুলো অল্প করে নেই।

20230222_130547-01.jpeg

তো বন্ধুরা এই ছিলো আমার প্রতিযোগিতার জন্য ফল কিনতে যাওয়ার অভিজ্ঞতা। আজকে এই পর্যন্তই।দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আসলেই ঠিক বলেছেন যে বর্তমান সময়ে সবকিছুর দ্রব্যমূল্যের দাম তাতে আসলে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য অনেক কষ্ট ৷ এ সমস্ত ফলমূল খাওয়া ৷
যা হোক আপনি আর বৌদি মিলে ফ্রুট কাটিং প্রতিযোগিতার ফল কিনতে গিয়েছেন ৷ যেটা দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 3 years ago 

জ্বী ভাইয়া বর্তমানে সবকিছু দ্রব্যমূল্যের দাম এত বেশি যে আমাদের মত মধ্যবিত্তদের বেশি কষ্ট হয়ে গিয়েছে।

 3 years ago 

গতবারের প্রতিযোগিতা খুবই চমৎকার হয়েছে। প্রতিযোগিতার জন্য ফল কিনতে যাওয়ার
অভিজ্ঞতা পড়ে খুব ভালো লাগলো। ছোট বাবুরা কলা এবং আনার বেশ পছন্দ করে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জ্বী ভাইয়া আমার ছেলেটা কলা এবং আনার ছাড়া কোন ধরনের ফলই খেতে চায় না। আমের সময় আম টা বেশ পছন্দ করে।

 3 years ago 

হ্যাঁ আপু এখন সব কিছুর দাম ই হাতের বাহিরে। আমিও যখন ফল কিনতে গিয়েছিলাম ফলের দাম শুনে একেবারেই অবাক ধরা ছোঁয়ার বাহিরেই দাম। কিভাবে যে মানুষ প্রয়োজনে এসব ফল ফলাদি কেনাকাটা করবে তা ভাবতেই অবাক লাগে!! ফল কিন্তু আমিও খুব একটা পছন্দ করি না আপু। ফরমালিনের এসব খাবার বাচ্চাদের কেও না খাওয়ানোই ভালো। ভালই লাগলো প্রতিযোগিতা উপলক্ষে আপনার ফল কিনার অনুভূতি শুনে।

 3 years ago 

আপনার ভাইয়া ও একই কথা বলে যে ফরমালিনযুক্ত ফলগুলো খাওয়ানোর কোন দরকার নেই। বাচ্চাকে ঘরের খাবারই দাও। আসলেই বাজারে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তার বেশিরভাগ জিনিসই এখন ভেজাল।

 3 years ago 

আসলেই আপু জিনিস পত্রের যা দাম বেরেছে মধ্যবিত্ত আর গরীবের অবস্থা খুবই খারাপ করে দিচ্ছে ৷ সব কিছু ই এখন দাম বেরে দুগুন ৷ যাই হোক , গত প্রতিয়োগিতা কিন্তু আসলেই চমৎকার ছিলো ৷ সেই প্রতিয়োগিতায় অংশ গ্রহন করার জন্য বৌউদি সহ বিভিন্ন ফল অল্প অল্প করে কিনেছেন জেনে ভালো লাগলে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর অনুভুতি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

প্রত্যেকটা জিনিসপত্রের যে দাম বিশেষ করে ফলমূলের দাম এত যে হাতই দেয়া যাচ্ছে না। তাই একটা দুইটা করে না কিনে কি কোন উপায় আছে ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই সব সমস্যা মধ্যবিত্তদের। তারা না পায় হাত পাততে না পারে সইতে।অথচ তাদের কথা ভাবার কেউ নেই।বাজারে গিয়ে সবারই আপনার মত হাত পড়তেছে। আপনার ফল কেনার অভিজ্ঞতা পড়ে ভাল লাগল।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সবকিছুর দাম খুব বেশি বাড়ছে।মধ্যবিত্তদের জন্য বেঁচে থাকা খুব কঠিন।কিছুই করার নেই কারো।এভাবেই বেঁচে থাকতে হচ্ছে।খুব ভাল লাগলো আপু আপনার ফল কেনার অভিজ্ঞতা পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু পুরা পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37