হঠাৎ নতুন অতিথির আগমন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

20230208_151145.jpg

আজ সকালে হঠাৎ করে দেবরের আগমন তার এক বন্ধুকে নিয়ে বন্ধুটা অবশ্য মেয়ে বন্ধু। আপনারা অবশ্যই বুঝতেই পারছেন মেয়ে বন্ধু মানে দেবরের গার্লফ্রেন্ড। আমরা আগে থেকেই তাকে চিনতাম। তো আমাদের বাসায় আজকে এসেছিল। আর আমি তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম এবং তাদের সঙ্গে কেমন সময় কাটালাম সেটাই শেয়ার করবো।

20230208_151134.jpg

ইদানিং সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কারণ বাবু রাতে দেরিতে ঘুমাচ্ছে তার সাথে আমাদেরকেও জেগে থাকতে হচ্ছে। তাই আমি সকালে রান্নাটা রাত্রি বেলায় করে রাখি। যার জন্য সকালে দেরি করে উঠলেও কোন সমস্যা হয় না। তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় এগারোটার সময়। তারপর দিদি এসেছে কাজের জন্য দিদি কাজ করছিল। তার আমি ভাবলাম ঘুম থেকে উঠে বাবুকে গোসল করিয়ে দিব। তো বাবুকে গোসল দিয়ে ছোট বোনকে বাবুকে নিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছে।

20230208_151304.jpg

এরপর আমি গোসল করে ছাদে চলে যাই। তারপর দেবর বাসায় দেখছে আমরা নেই। তো আমাকে ফোন দিলে আমি নিচে চলে আসি। এসে ওদের সাথে কিছুক্ষণ গল্প করার পর চা বিস্কুট খেতে দেই। এরপর ওদের কে বললাম দুপুরের খাবার খেয়ে যেতে। ওরা তো কিছুতেই থাকবে না। তারপরও জোর করে রেখে দিলাম। এরপর বাবুকে নিয়ে যতদূর পারি হালকা পাতলা রান্না বান্না করেছিলাম। রাএি বেলার মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম সেটা ছিলো, তারপর ছোলা ভুনা করেছি,মুরগির মাংস ভুনা আর সাদা ভাত।

20230208_151240.jpg

এরপর ওরা খাওয়া দাওয়া করলো। ওর সাথে কিছু ছবি তুলতে চাইলাম।কিন্তু ও এতো লজ্জা পাচ্ছিলো যে কি বলবো। তাদের সম্পর্কের কথা দুই পরিবারই জানে। যাইহোক তাদের এই সম্পর্ক যেনো পূর্নতা পায় এই কামনাই করি।

আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

বাহ!অনেক চমৎকার একটি সংবাদ দিলেন আপনার দেবর এসেছে গার্লফ্রেন্ড কে নিয়ে আপনাদের বাসায়😍😍। আপনি তো বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করিয়েছেন তবে দোয়া করি তাদের দুইজনের সম্পর্কটা যেন টিকে থাকে এবং পূর্ণতা পায়।

 3 years ago 

আপু হঠাৎ আগমন করা নতুন অতিথিকে আপনি ভালই আপ্যায়ন করেছেন। বাবুকে সাথে নিয়েও আপনি যথা সাধ্য চেষ্টা করেছেন তাদের আপ্যায়ন করার জন্য। যায়হোক আমরাও কামনা করি তাদের সম্পর্কটা যেনো পূর্নতা পায়। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38