বিকেল বেলায় একটু ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আজকে আমার বড় জা ঢাকা থেকে এসেছেন ঈদের ছুটিতে। আমি সকাল থেকেই রান্নাবান্না করে তাদের জন্য অপেক্ষা করছিলাম। তারা দুপুরের পর এসেছিল এবং খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল শুয়ে। হঠাৎ ভাবীর বাবার বাড়ি থেকে ফোন আসে যে ভাবীর দাদা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। ভাবি সাথে সাথে রেডি হয় সেখানে যাওয়ার জন্য। এদিকে আমার ছেলে প্রথমে তাদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিল কিন্তু তাদেরকে রেডি হতে দেখে সেও কান্না জুড়ে দিয়েছিল তাদের সাথে যাওয়ার জন্য। তোমাকে অবশ্য ভাবি যেতে বলেছিল কিন্তু আমি কিছু সমস্যার কারণে যেতে পারবোনা।তাই বাবুকে বোঝানোর জন্য সাময়িকভাবেই রেডি করে দিয়েছিলাম।

20230619_180854.jpg

এরপর ভাবীরা চলে যাওয়ার পর ভাবলাম বাবুকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসি তাহলে ওর মন ভালো হবে। আমারও বাসার মধ্যে খুব একটা ভালো লাগছিল না। কদিন এত চাপ গেছে নিজের উপরে তাই ভাবছিলাম যে নিজেকেও একটু সময় দেয়া দরকার। এই ভেবে আমি বাবুর বাবা এবং বাবু একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হয়। আমরা রিক্সা নিয়ে অনেকক্ষণ ঘুরি আর আমরা সব সময় গ্রামের দিকে যায় ঘুরতে কারণ এই শহরের কোলাহলযুক্ত পরিবেশ আর ভালো লাগেনা।

20230619_185043.jpg

তো রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল এজন্য আমরা স্বপ্ন সুপার শপে ঢুকি। হাতের নাগালে স্বপ্ন সুপার শপ হয়ে বেশ ভালোই হয়েছে যে জিনিসগুলো বাহিরে কিনতে পাওয়া যায় না সেগুলো এখানে পাওয়া যায়। গতবারের তুলনায় স্বপ্ন তো এবার অনেক ভালো ভালো জিনিসপত্র দেখলাম।আমি মূলত গিয়েছিলাম চকলেট সিরাপ কিনতে। বাবু এমনিতে গরুর দুধ খেতে চায় না তাই ভাবছিলাম চকলেট সিরাপ মিশিয়ে দুধ খাওয়াবো। কিন্তু দুর্ভাগ্য ছিল আমরা গিয়ে সেটা পায়নি শুনলাম শেষ হয়ে গিয়েছে।

20230619_185520.jpg

যাইহোক সেখান থেকে বেরিয়ে আমরা ফুচকা এবং আরও কিছু হালকা পাতলা খাবার খেয়ে বাসায় চলে আসি।ঘোরাঘুরি করে একটু ভালো লাগছিল।তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরি মুহূর্ত। আজকের এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আসলে রিক্সায় করে ঘুরতে আমার কাছেও বেশ ভালই লাগে । আপনারা তাহলে বেশ ভালো সময় কাটয়েছেন । আর স্বপ্ন সুপার শপে গেলে বেশ ভালই কেনাকাটা করা যায় । যদিও আপনার প্রয়োজনীয় জিনিসটি পান নি শুনে খারাপ লাগলো । যাই হোক ভালো লাগলো । ধন্যবাদ।

 3 years ago 

আসলে নতুন বাসায় আসার পর থেকে এখনো অনেক কিছুই সেভাবে গোছানো হয়নি, এখনো কিছুটা সময় লাগছে। তারপরেও কয়েকটা দিনের ব্যস্ততা কাটিয়ে গতকাল হঠাৎ একটু বেরিয়েছিলাম আপু ।

 3 years ago 

বাবু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। যেহেতু বাবুর বড় মা বাবার বাড়িতে চলে গিয়েছেন তাই তো বাবুর মন খারাপ হয়েছে। এই সুযোগে আপনারাও বাহিরে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো আপু। তবে এখন প্রত্যেকটি শহরেই স্বপ্ন তাদের নিজস্ব একটি শপিংমল তৈরি করেছে। এতে করে মানুষের কেনাকাটা অনেকটা সহজ হয়েছে।

 3 years ago 

হ্যাঁ আপু এই সুযোগেই মূলত আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম গতকাল, বেশ ভালোই সময় কেটেছিল আমাদের।

 3 years ago 

আপু ছোট ছোট সোনামনিরা বোধ হয় এরকমই হয়, বড়দের কোথাও বের হতে দেখলেই তাদেরও বায়না শুরু হয়ে যায় সাথে যাওয়ার জন্য। আমার ছেলে এখনো এরকম বায়না করে। আর একরকম বাধ্য হয়ে তাকে নিয়ে যেতে হয়। তা না হলে কান্না শুরু হলে, আর শেষ হতে চায় না। যাইহোক আপু, শায়ান বাবুর মন ভালো করার জন্য বাইরে ঘুরতে বের হয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আপনাদের ঘোরাঘুরি হলো, কেনাকাটা হলো ফুচকা সহ হালকা পাতলা খাবার খেয়ে বাসায় ফেরা হলো। সব মিলিয়ে বিকেল বেলার ঘোরাঘুরি টুকু খুবই সুন্দর কেটেছে, আর সেই বিষয় নিয়ে আপনার অনুভূতি টুকু তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই কারো কোন জায়গায় বেড়ানো দেখলেই সেও একদম প্রস্তুত হয়ে যায়, তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য মূলত এমন ঘোরাঘুরি।

 3 years ago 

আসলে আপু বাচ্চারা কারো রেডি হতে দেখলে সেও বায়না ধরে বাইরে বের হওয়ার জন্য। আর রিক্সায় করে ঘুরতে আমারও অনেক ভালো লাগে ।আর গ্রামের দিকে রিকশায় করে ঘুরতে মনে হয় আরো বেশি ভালো লাগার কথা কারণ আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর হাতের কাছে এরকম একটি সুপার শপ থাকলে সত্যিই একসাথে জায়গায় সবকিছু পাওয়া যায় কষ্ট করে অন্য কোথাও যেতে হয় না ।

 3 years ago 

হ্যাঁ আপু গ্রামের দিকে ঘুরতে গেলে মোটামুটি ভালই লাগে কারণ শহুরে কোলাহল সেদিকটাতে খুব একটা থাকে না।

 3 years ago 

মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো।সারাদিন বন্দী জীবন থেকে থেকে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে তাই তাদের খোলামেলা পরিবেশে ঘুরতে নিয়ে গেলে শরীর ও মন দুটোই ভালো থাকে।শায়ান বাবুকে নিয়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো পড়ে বেশ ভালো লাগলো।সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাবি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বুঝতে পেরেছেন বৌদি, আসলেই সময়টা কিছুটা ওর বন্দি যাচ্ছে, তাই ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম।

 3 years ago 

মাঝেমধ্যে বাচ্চাদের কে নিয়ে ঘুরতে গেলে অনেক ভালোই হয়। যাক মেহমানের সাথে যাওয়ার কথা বলে বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলেন। তবে ঠিক বলেছেন শহর থেকে গ্রামের পরিবেশ একটু ভালো লাগে। তবে আপু ফুচকা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যাক ঘোরাঘুরির পর ফুচকা এবং হালকা নাস্তা খেয়েছেন। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মোটামুটি ভাবে আমরা সময়টা কাটিয়েছি, যদিও শেষ বিকেলের দিকে গিয়েছিলাম, তবে একদম যে খারাপ সময় ছিল তা বলা যাবে না।

 3 years ago 

যাক মেহমান দেখে আপনার ছোট বাচ্চাটি বায়না ধরেছে তাদের সাথে যাবে। সেই কারণে বাচ্চা এবং আপনারা বিকেলবেলা ঘুরতে গেলেন। যদিও আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আপনারা খুব সুন্দর সময় পার করেছেন। মাঝেমধ্যে ছোট বাচ্চাদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলে তাদের মন মানসিকতা ভালো হয়। যাক মজার খাবার ফুচকা এবং হালকা অন্য নাস্তাও গেলেন। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পুরো পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। সত্যিই খুব ভালো সময় কাটিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38