জামরুল ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি জামরুল ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ফুলটা আমার কাছে এতই ভালো লেগেছে তাই আমি কয়েকটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে ভাবছিলাম আমি কি লিখবো রেসিপি ও নেই তেমন তাই ভাবলাম যে ফটোগ্রাফি পোস্ট করি তো সেই ভেবে আজকে জামরুল ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করছি।

20230402_221834.jpg

জামরুল ফল আমরা অনেকেই চিনি কিন্তু আপনারা কখনো কি জামরুল ফুল দেখেছেন আমি তো কখনো দেখিনি এই প্রথমবার দেখেছিলাম এবং বেশ ভালো লেগেছিল আমার কাছে। আমার খুব মনে আছে আমার যখন বাবু গর্ভে ছিল আমার সাত মাসে সাধ দিয়েছিল। তখন আম্মু অনেক প্রকার ফল এনেছিল তার মধ্যে এই জামরুল ফল ছিল। যখন আমাকে জামরুল ফলটি খেতে দিয়েছিল বিশ্বাস করেন আমার কাছে এত খারাপ লেগেছিলো আমি জানিনা কে কে এটা পছন্দ করেন আর কে কে করেন না কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি ফলটি। তবে জামরুল ফল খেতে সুস্বাদু না হলেও ফুলগুলো কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়।

20230402_221851.jpg

জামরুল ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। কিছুদিন আগে আমার দেবর এবং দেবরের বউ বাসায় বেড়াতে এসেছিল। তো আমার দেবর বিকেল বেলা বাহিরে গিয়েছিল ঘুরতে তো কোথা থেকে এক তোরা ফুল এনেছিল এবং আমাকে দিয়েছিলো।তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এতগুলো ফুলের ডাল তুমি কেন ভেঙেছো।এর থেকে কতগুলো ফল হতো। তখন ও বলল যে এটা আমি ভাঙ্গিনি এক লোক তার বাসার গাছের ডাল কেঁটে দিয়েছিল। আমি সেখান থেকে নিয়ে আসলাম।

20230402_221809.jpg

আমার কাছে এতই ভালো লাগছিল যে আমি ফুলটা ভাবছি কিছুদিনের জন্য রেখে দিবো। তাই ফুলগুলো যাতে ভালো থাকে এজন্য আমি একটা বোতলে পানি ভর্তি করে নিয়েছি এবং ফুলটা রেখে দিয়েছি রান্নাঘরে। আমার কাছে এতই ভালো লাগছিল যে বারবার শুধু রান্না ঘরে গিয়ে আমি দেখছিলাম।রান্না ঘর যেহেতু আমার পছন্দের জায়গা তাই ফুলটাকে আমি সেখানেই রেখেছি। আপনারা ফুলটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ফুলটা কত সুন্দর।

20230402_223943.jpg

আমি একটি ফুলের বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আশা করছি ফুলগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ফুলগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর করে জামরুল ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আসলে আপু জামরুল ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমার হাজবেন্ডের ঘরের পাশে জামরুল কাজ আছে। তবে আপনার কাছে খেতে অনেক খারাপ লাগলো। জানিনা কেন আপনার কাছে খেতে খারাপ লেগেছে। আসলে এই ফুলগুলো দেখলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে জামরুল ফুল গুলোর গন্ধ ও চমৎকার। অনেক সুন্দর করে জামরুল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমত ফলটার কোন স্বাদ ছিল না আর কেমন জানি পানসে পানসে ছিল। যার কারণে আমার খেতে খুব একটা ভালো লাগেনি। তবে এর ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর ছিল। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে জামরুল ফুলের ফটোগ্রাফি করেছেন। জামরুল ফুল দেখতে অনেক সুন্দর লাগে। এই জামরুল ফুলের গাছ আমাদের ঘরের পাশেই আছে। বিশেষ করে ওর যখন ফুটে তখন ফুলের ঘ্রাণ অনেক ভালো লাগে। আপনি এই প্রথম জামরুল ফুল দেখেছেন। তবে আমাদের এইখানে প্রত্যেক বাড়িতে জামরুল গাছ কম বেশি আছে। অনেক সুন্দর করে জামরুল ফুলের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

জ্বী ভাইয়া এই ফুলের অনেক সুন্দর গন্ধ আছে যেটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। তবে আমি এই প্রথম জামরুল ফুল দেখেছি। যার কারণে আরো মনে হয় বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37