ভিডিওগ্রাফিঃ গাছ থেকে আম পাড়ার মহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম। আশা করছি সবার ঈদ বেশ ভালোই কেটেছে। আমরা সারা বছর শহরে থাকলেও ঈদের ছুটিতে গ্রামে ছুটে যাই আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।আমিও তার ব্যাতিক্রম নই।ভেবেছিলাম এবার গ্রামে ঈদ করতে যাব না যেহেতু প্রচুর গরম পড়েছিল তাই ভাবছিলাম বাবুকে নিয়ে কোথাও মুভ করবো না। কিন্তু অবশেষে আমাদেরকে গ্রামে যেতেই হয়েছিল। আর ঈদের আগের দিন থেকে আবহাওয়াটাও বেশ নরম ছিল। তাই আমরা ঈদের আগের দিন শ্বশুরবাড়িতে গিয়ে ঈদ করে আবার বিকেল বেলা আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম।

InShot_20230427_222316439-01.jpeg

বাবার বাড়িতে গেলে আলাদা রকম একটা আনন্দ হয়। সব ভাই বোন সবার সঙ্গে দেখা হয় এবং প্রচুর মজা করা হয়। আর প্রত্যেক বার বাড়িতে গেলে কিছু না কিছু আমরা করেই থাকি। যেমন পিকনিক করা বা কোন টক ফল ভর্তা খাওয়া ইত্যাদি আমাদের লেগেই থাকতো। প্রত্যেকবার রোজার মধ্যে আমরা পাকা আম খাই কিন্তু এবারের সিজনে আম এখনো পাকেনি। তাই সবাই মিলে ঠিক করলাম যে আম ভর্তা খাব। আমাদের জমির মধ্যে কিছু গাছ আছে যেগুলোর আম কাঁচামিঠা।

20230427_095758.jpg

ক'দিন ধরেই সবাই মিলে আম পারতে যাব ভাবছিলাম কিন্তু কিছুতে সময় করে উঠছিল না। তো গতদিন আমরা সবাই মিলে ঠিক করি যে সকালবেলা আম পারতে যাবো। এবং দুপুরে সেগুলো ভর্তা বানিয়ে খাব। তো আমরা যথারীতি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আম পারতে। ভাবলাম ভিডিওগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি।অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না আর আমারও খুব আনন্দ হচ্ছিল বেশ অনেক বছর পর আমি এভাবে আম পারতে যাচ্ছি। আমরা যাওয়ার সময় অনেক মজা করছিলাম যেগুলো আমি ভয়েসে দেইনি কারণ আমরা সেখানে গ্রামের ভাষা বলছিলাম। আর আমাদের গ্রামের ভাষা অনেকেই বুঝবেন না।


সবাই মিলে গিয়ে আমরা অনেকগুলো আম পেরেছিলাম। এবং আমি খুবই মজা করেছি বাবুকে বাসায় রেখে গিয়েছিলাম। কারণ এই কড়া রোদের মধ্যে আমি ওকে কিছুতে নিয়ে যেতে চাইনি। তাই আমার ভাস্তি, বোন এবং আমার ভাস্তা এবং আমি মিলে গিয়ে আম পেড়ে নিয়েছিলাম এবং সেগুলো ভর্তা বানিয়ে খেয়েছি।আম ভর্তা খাওয়ার আলাদা একটা ভিডিও ব্লগ আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।

20230427_104027.jpg

আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।আমার তো বেশ ভালো লেগেছে এই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে মেঠো পথে হেঁটে হেঁটে জমির আল ধরে গিয়ে আমি আম পেরেছি এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

ঈদের কয়েকদিন আগে প্রচন্ড গরম ছিল। তবে ঈদের সময় আবহাওয়ার বেশ ভালো ছিল। গ্রামে গিয়েও সবাই ভালো সময় কাটিয়েছে। আপু আপনি গ্রামের বাড়িতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। আম গুলো বেশ লোভনীয় লাগছে।

 3 years ago 

জ্বি আপু কয়েকদিন আগে বেশ গরম থাকলেও ঈদের একদিন আগে থেকে আবহাওয়া বেশ ভালো ছিল এবং গ্রামে গিয়েও বেশ ভালোই সময় কাটিয়েছি। আমগুলো খেতে আসলে অনেক ভালো ছিলো।

 3 years ago 

ঈদের সত্যিকারের আনন্দ খুঁজে পেতে হলে গ্রামে অবশ্যই যেতে হবে না হয় ভালো লাগেনা শহরে একাকী ঈদ করা। আপনি বেশ ভালই করেছেন গ্রামে চলে গেছেন ঈদ করতে। আম পাড়ার ভিডিওটা দেখলাম অনেক দূর রাস্তা হেটে গিয়ে আম পেড়েছেন। বেশ ভালোই মুহূর্ত শেয়ার করেছেন ভিডিওর মাধ্যমে দেখে ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ঈদের আনন্দ খুঁজে পেতে হলে গ্রামে অবশ্যই যেতে হবে। তাইতো আমিও ছুটে গিয়েছিলাম গ্রামে।আর এনেক দূরে আমি আম পাড়তে গিয়েছিলাম।কারণ আমরা সবাই ঠিক করেছিলাম আর ভর্তা খাব তাই।

 3 years ago 

গ্রামের বাড়িতে গিয়ে দেখছি খুবই ভালো মুহূর্ত কাটিয়েছেন। আপনাদের আম পাড়ার পুরো ভিডিওটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমগুলো দেখছি অনেক বড় বড় হয়েছে মনে হচ্ছে বেশ মজাদার ছিল আমগুলো। গ্রামে সকলের সাথে এভাবে ঈদ এর আনন্দ উপভোগ করার মুহূর্তটা একেবারে অন্যরকম হয়। সম্পূর্ণ পোস্টটা দেখে এবং পড়ে এবং ভিডিওটি দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

জ্বি আপু গ্রামে গিয়ে বেশ ভালো সময় কাঁটিয়েছি। আর আমগুলো বেশ বড় হয়েছে এবং খেতেও বেশ ভালো ছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

গাছ থেকে আম পাড়ার মুহূর্তের ভিডিওগ্রাফি করে ফেলেছিলেন আপনি। আপনারা সবাই মিলে তো দেখছি অনেক আম পেড়ে ছিলেন গাছ থেকে ‌। কাঁচা আম দিয়ে আপনারা ভর্তা তৈরি করবেন। সেজন্য সবাই মিলে আম পাড়তে গিয়েছিলেন জমিনের মাঝখানে। ওই গাছটা যেহেতু জমিনের মাঝখানে তাই অনেকেই খায় মনে হয়। ভালোই ছিল মনে হচ্ছে আপনাদের আম পাড়ার মুহূর্তটা।

 3 years ago 

এই গাছগুলোর আম কাঁচা মিঠা। আশেপাশে গ্রামের সব লোকেরা খায় আর বিশেষ করে যারা মাঠে কাজ করে কাজ করে তারা খায়। এছাড়া গ্রামের ছোট বাচ্চারা তো আছেই। সবাই খায় জন্যই মনে হয় এই গাছে অনেক আম ধরে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও বেশ মজার একটা ব্যাপার শেয়ার করেছেন তো আপু। কাঁচা মিঠা আমের কথা শুনতেই মুখ মনে হচ্ছে সুরসুর করছে 😅। আমার ছাদেও একটা খাঁচা মিঠা আম গাছ আছে। হাতে গোনা কয়েকটি আম ধরে প্রতি বছর। যাই হোক হলুদ রঙের প্যান্ট পরা ছোট ভাইকে ভীষণ মিষ্টি লাগছিল। ভিডিওটা দেখছিলাম আমার ভাবছিলাম আমিও যদি আপনাদের সাথে সাথে জমির এই আইল দিয়ে হেঁটে গিয়ে আম পারতে পারতাম কত মজাই না হত!

 3 years ago 

একদিন সময় করে চলে আসেন ভাইয়া নিয়ে যাব আমাদের গ্রামে। আমাদের গ্রামটা অনেক সুন্দর।হলুদ প্যান্ট পরা এটা আমার ভাইয়ের ছেলে ও খুব মিষ্টি দেখতে আর নাদুসনুদুস। 🥰

 3 years ago 

সময় সুযোগ করে চলে যাব একদিন আপু। আর এই ছোট্ট ছেলেটার নাদুস নুদুস ভাবটা দেখেই ওকে বেশি বেশি আদর করতে ইচ্ছে করছিল। হিহিহিহি। ❤️❤️

 3 years ago 

দারুন একটি ভিডিও আজ আপনাদের মাঝে তুলে ধরেছেন আপু। আপনার এত সুন্দর আম পাড়ার ভিডিও দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার এই ভিডিও দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ল। আমি অবশ্য অনেক খুশি হলাম আপনার এই দারুণ পোস্ট দেখে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পুরো ভিডিও টা দেখে দারুন একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37